ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

সাজগোজ উপ সম্পাদক · Aug 16, 2015 · 1 min read

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। আর আজও অনেক বিউটিশিয়ানই রূপচর্চার ঘরোয়া উপাদান হিসেবে আলু পছন্দ করেন।

[picture]

আলুতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স, পটশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক। আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরিভাগের রঙ হালকা করে, কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা এনে দেয়। আলুর কিছু উপকারী প্যাক এখানে উল্লেখ করছি। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।

আলু ও লেবুর রস

১ চা চামচ গ্রেট করা আলুর সাথে ১/২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। এবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আলু, টমেটো ও টকদই

১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

আলু, টমেটো ও দুধের সর

১ চা চামচ গ্রেট করা আলু, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১/২ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে গলা ও মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

আলু, স্ট্রবেরি ও মধু

অর্ধেক আলু ও ১টা স্ট্রবেরি একসাথে পেস্ট করে নিতে হবে। এর সাথে ১/২ চা চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।

আলু, মুলতানি মাটি ও গোলাপজল

এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১/২ চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো।

আলু, টকদই ও হলুদ

১ চা চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ টকদই ও ১ চিমটি হলুদ মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও আমন্ড অয়েল

১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোটা আমন্ড অয়েল ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও গ্লিসারিন

আপনার কাছে আমন্ড অয়েল না থাকলে আপনি গ্লিসারিন দিয়েও প্যাকটি বানাতে পারেন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ২-৩ ফোটা গ্লিসারিন একসাথে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আলু, কাঁচা দুধ ও মধু

এছাড়াও আপনি মধু ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ গ্রেটেড আলু, ১ চা চামচ কাঁচা দুধ ও ১/২ চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।

আলু ও শসা

সমপরিমাণ গ্রেটেড আলু ও গ্রেটেড শসা মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। মুখ ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ দেখাবে।

ছবি - ওয়াল ডট আলফাকোডার্স ডট কম

লিখেছেন - সাদিয়া রিফাত ইসলাম

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে রূপচর্চার অজানা কৌশল!

আজকাল প্রসাধন সামগ্রীর দাম শুনলে আঁতকে উঠতে হয়। আর দামের কথা বাদ দিলেও রাসায়নিক প্রসাধনী পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত নয়। কিন্তু আপনি তরি-তরকারি ও দ...

আরও পড়ুন

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!
ত্বকের যত্ন

অল্প সময়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ১০টি সহজ মাস্ক!

সব সময় রোদে ঘুরে আর ধুলো-ময়লায় ত্বকের উজ্জ্বলতা কমে যায়। অনেকে চিন্তায় পড়ে যান এবং ভাবেন অল্প সময়ে কীভাবে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে। সেক...

ব্রেড আলু পাকোড়া
চা – নাস্তা

ব্রেড আলু পাকোড়া

এই বৃষ্টিতে বিকেলের আড্ডা সাথে গরম গরম পাকোড়া হলে কিন্তু খারাপ হয় না। সবজি পাকোড়া , আলু পাকোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের পাকোড়াই খেয়ে থাকি আমরা। আজকে আমর...

সুস্বাদু মেথি আলু
৩০ মিনিটের রান্না

সুস্বাদু মেথি আলু

সবজির মধ্যে আলুর কিন্তু তুলনাই হয় না। যেভাবেই এই আলু রান্না করেন না কেন টেস্টি লাগতে বাধ্য। আজকে তেমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার রেসিপ...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক
ত্বকের যত্ন

ফর্সা ও কোমল ত্বকের জন্য কাঁচা দুধের অসাধারণ ৫টি প্যাক

দুধের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেই রাজা বাদশার সময় থেকেই অভিজাত রমনীরা রূপচর্চায় কাঁচা দুধ ব্যবহার করে আসছে...

গার্লিক পটেটো
৩০ মিনিটের রান্না

গার্লিক পটেটো

স্বাদে নতুনত্ব আনতে খাবার নিয়ে একটু আধটু এক্সপেরিমেন্ট করতে আমরা সবাই ভালবাসি। একইরকমভাবে আলু খেতে খেতে একঘেয়েমি লাগছে? সবচেয়ে সহজলভ্য সবজিগুলোর মধ্য...

…