মিষ্টি আলুর হালুয়া

শিফাত আরা সঞ্চা · Apr 17, 2019 · 1 min read

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা মিষ্টি আলু এমনিতেই সিদ্ধ করে নয়তো তরকারিতেই খেয়ে থাকি। অথচ মিষ্টি আলুর হালুয়া নাম থেকে শুরু করে রান্নার পর পর্যন্ত অবাক করেই চলে! হ্যাঁ, খেয়েও অবাক হয়েছি যে এই মিষ্টি আলুর হালুয়া এত মজা! যাক গে! আপনাদের আর অপেক্ষা করাবো না। দেখে নিন তাহলে, কিভাবে সুস্বাদু মিষ্টি আলুর হালুয়া বানাতে হয়!

মিষ্টি আলুর হালুয়ার রেসিপি

উপকরণ

  • মিষ্টি আলু- ১/২ কাপ
  • চিনি- ১ কাপ
  • দুধ- ১ কাপ
  • ঘি- ১ কাপ
  • গোলাপ জল- ১ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুচি- সাজানোর জন্য
  • এলাচ গুঁড়া- ১/২ চা চামচ
  • দারচিনি- ছোট ২ টুকরা
  • জাফরান- এক চিমটি
  • লবণ- পরিমাণমত
  • পানি

প্রণালী

১) প্রথমে মিষ্টি আলুর খোসা ছিলে নিতে হবে।

২) এখন ছিলে রাখা মিষ্টি আলু ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে।

৩) এবার একটি পাত্রে কেটে নেয়া মিষ্টি আলু দুধ নিয়ে সিদ্ধ হতে দিন।

৪) দুধে সিদ্ধ মিষ্টি আলুগুলো হাত দিয়ে বা গ্লাস দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে বা ম্যাশ করে নিন।

৫) এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে ঘি দিতে হবে। ঘি গলে গেলে এলাচ গুঁড়ো, দারচিনি ও আলু দিয়ে দিন।

৬) এ সময়ে একটু পানি ও লবণ দিয়ে খুব হালকা আঁচে ২ মিনিট সময় ধরে নাড়তে থাকুন।

৭) আলু ফুটে উঠলে এতে এখন চিনি মেশান ও হালকা আঁচে রেখে দিন যতক্ষণ না পানি শুকিয়ে যায়।

৮) তারপর এতে গোলাপ জলসহ এক চিমটি জাফরান দিন এবং ভালোভাবে নাড়ুন।

৯) এরপর মাখো মাখো হয়ে গেলে চুলা থেকে অন্য একটি পাত্রে নামিয়ে নিন ও বাদান কুচি দিয়ে সাজান।

 

ব্যস! হয়ে গেল একদম সহজ ও সুস্বাদু মিষ্টি আলুর হালুয়া তৈরি! আশা করি আপনাদের এই রেসিপি-টি ভালো লাগবে। একবার ট্রাই করেই দেখুন!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া
ত্বকের যত্ন

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

হয়তো অনেকেই আর্টিকেলের শিরোনাম দেখে অবাক হচ্ছেন, ভাবছেন রান্না ঘরের মিষ্টি কুমড়াকে নিয়ে আবার রূপচর্চায় টানাটানি কেন? কিন্তু আমরা অনেকেই জানিনা সাধারণ...

আরও পড়ুন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

গাজর ও নারকেলের হালুয়া
ডেজার্ট

গাজর ও নারকেলের হালুয়া

হালুয়া খেতে তো সবাই পছন্দ করেন। আর যদি গাজরের হালুয়া হয় তাহলে তো কথাই নেই। নাম শুনেই জিভে জল এসে যায় তাই না? আমার তো তাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে...

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!
রেসিপি

মুচমুচে আলুর চিপস বাসাতেই বানিয়ে নিন মাত্র ২০ মিনিটে!

পটেটো চিপস আমাদের সবারই খুব পছন্দের। বাইরে থেকে সবসময় কিনে না খেয়ে অল্প উপকরণ দিয়ে বাসাতেই বানানো যায় মুচমুচে আলুর চিপস! আর বাচ্চারা তো চিপস খাওয়ার জন...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

…