কাবাবি ডিম-আলুর চপ

শাহরীন অনি · Jul 19, 2020 · 1 min read

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে বা বিকালে নাশতার জন্য বরাবরই চপ জাতীয় খাবারগুলো আমরা একটু বেশি প্রিফার করি। আজকে আমরা জেনে নিবো, সাধারণ ডিমের চপের সাথে কীভাবে শুধুমাত্র একটি উপকরণ ব্যবহার করে সহজেই বানিয়ে ফেলা যায় কাবাবি ডিম-আলুর চপ। তাহলে জেনে নিন মজাদার এই স্ন্যাকসের রেসিপিটি!

কাবাবি ডিম-আলুর চপ বানানোর নিয়ম

উপকরণ

  • ডিম- ৪টি (সিদ্ধ করা)
  • আলু- ৩টি (সিদ্ধ করা)
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ১ টেবিল চামচ
  • ডিম- ২টি (ফেটানো)
  • ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া- ৩ কাপ
  • জিরা টালা গুঁড়া- ১ চা চামচ
  • কাবাব মশলা- ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ
  • তেল- ২ কাপ (ভাজার জন্য)
  • ধনিয়া পাতা কুঁচি- ১ টেবিল চামচ
  • লবণ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী 

১. একটি বাটিতে সিদ্ধ করা আলু নিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে নরম করে নিতে হবে।

২. এখন আলু ভর্তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচামরিচ কুঁচি, জিরা টালা গুঁড়া, কাবাব মশলা, গোলমরিচ গুঁড়া, ধনিয়া পাতা কুঁচি ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে।

৩. সিদ্ধ ডিমগুলো কেটে অর্ধেক করে নিতে হবে। অর্থাৎ মাঝ বরাবর কেটে নিলেই হবে।

৪. এবার মাখানো আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপের আকার করে নিতে হবে। এভাবে ৪টি ডিম দিয়ে ৮টি চপ বানিয়ে নিতে পারবেন।

৫. অন্য একটি পাত্রে ২টি ডিম ভালোভাবে ফেটিয়ে নিন। ফেটানো ডিমে ১/২ চামচ গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে দিন।

৬. এবার চপগুলোকে একে একে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে তুলে রাখতে হবে।

৭. সবগুলো কাবাবি ডিম-আলুর চপ বানানো হয়ে গেলে ডুবো তেলে বাদামি রং করে ভেজে নিন। একটি পাত্রে কিচেন টিস্যু দিয়ে তার উপর নামিয়ে নিলে বাড়তি তেল শুষে যাবে।

মনে রাখবেন, কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম হতে দেয়ার সময় প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। যখন ডিম চপগুলো ভাজার জন্যে দেয়া হবে, তখন মাঝারি আঁচে রান্না করতে হবে। তা না হলে, অনেক সময় বাইরে পুড়ে যেতে পারে বা চপ গুলো ভেঙে যেতে পারে! এবার গরম গরম কাবাবি ডিম-আলুর চপ টমেটো সস কিংবা তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করে ফেলুন।

ছবি- twimg.com

সম্পর্কিত লেখা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

আরও পড়ুন

ঝটপট মালাই চপ মিষ্টি
ডেজার্ট

ঝটপট মালাই চপ মিষ্টি

মিষ্টির আইটেমের মধ্যে মালাই চপ বানাতে সবচেয়ে কম সময় লাগে বলে আমার মনে হয়। মজার এই মিষ্টি প্রায়ই বাসায় বানাই,আজ আপনাদের সাথে ঝটপট মালাই চপ মিষ্টি আমি ক...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!
চা – নাস্তা

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!

[topbanner] স্থানীয় ভাজাভুজির দোকানে সিঙ্গারা-সমুচার পাশাপাশি আরও একটা খাবার পাওয়া যায়, সেটা হলো ডিম-চপ। বাড়িতেও অনেকেই ডিম চপ তৈরি করেন অতিথি আপ্যায়...

মিষ্টি কুমড়ার ফুলের চপ
চা – নাস্তা

মিষ্টি কুমড়ার ফুলের চপ

অনেক ধরণের চপ তো আপনারা খেয়েছেন। কখনো মিষ্টি কুমড়ার ফুলের চপ খেয়েছেন? হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় মজাদার কুমড়ার ফুলের চপ। তাহ...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

…