ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!

sub-editor · Jun 06, 2016 · 1 min read

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!

[topbanner]

স্থানীয় ভাজাভুজির দোকানে সিঙ্গারা-সমুচার পাশাপাশি আরও একটা খাবার পাওয়া যায়, সেটা হলো ডিম-চপ। বাড়িতেও অনেকেই ডিম চপ তৈরি করেন অতিথি আপ্যায়নের জন্য। ডিম চপের আরও অভিজাত একটি ধরণ হলো নার্গিসি কোফতা। খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বাড়িতে। অতিথি আপ্যায়ন ছাড়াও বিকেল বেলার স্ন্যাক্স হিসেবে বা ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা।

‪উপকরণ‬

- ৪টা সেদ্ধ ডিম - ২৫০ গ্রাম চিকেন কিমা - ২টা ছোট আলু, সেদ্ধ করে ভর্তা করা - ভাজার জন্য ব্রেড ক্রাম্ব - এক স্লাইস পাউরুটি, ভিজিয়ে পানি চিপে নেওয়া - ৩ টেবিল চামচ ধনেপাতা কুচি - সিকি চা চামচ গোলমরিচ - ১ চা চামচ জিরা গুঁড়ো - ১ চা চামচ গরম মশলা - লবণ স্বাদমতো - ১ চা চামচ আদা কুচি - ১ চা চামচ রসুন কুচি - ২টা কাঁচামরিচ কুচি - ডিপ ফ্রাই করার জন্য তেল

[picture]

‪প্রণালী

১) একটা বাটিতে মিশিয়ে নিন চিকেন কিমা, আলু ভর্তা, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, জিরা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো এবং কিছুটা ধনেপাতা কুচি। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন। এটাকে মিক্সারে দিয়ে পেস্ট তৈরি করে নিন।

২) এই মিশ্রণে ভেজানো পাউরুটি এবং আরও কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। এরপর হাতে তেল মাখিয়ে অল্প কিছুটা মিশ্রণ হাতে নিন। প্যাটি বানিয়ে এর মাঝে একটা সেদ্ধ ডিম রেখে চারদিক দিয়ে মুড়ে কোফতার আকৃতি দিন।

৩) কোফতাটাকে ডিমে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। ডিমে না ডুবালেও চলবে। এবার গরম তেলে ডিপ ফ্রাই করে নিন কোফতাটাকে। এভাবে সবগুলো ডিম দিয়ে কোফতা তৈরি করে ভেজে নিন। বেশি কড়া করে ভাজবেন না। সোনালি হয়ে এলে নামিয়ে নিন।

 ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

আরও পড়ুন

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!
মেহমানদারী

মাংসের কোফতা কারি | মেহমানদারী হোক ভিন্ন সাজে!

আজকের আয়োজন আপনাদের জন্য সেরকমই একটি সুস্বাদু বিফ আইটেম "মাংসের কোফতা কারি"-এর রেসিপি। চলুন জেনে নিই কিভাবে রেসিপিটি রান্না করবেন তা নিয়ে বিস্তারিত।...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

…