শাহি ডিম ভর্তা

তাহসিন অর্না · Jul 18, 2019 · 1 min read

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্বাদু শাহি ডিম ভর্তা বানানোর রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার শাহি ডিম ভর্তা, কিভাবে? চলুন দেখে নেই।

শাহি ডিম ভর্তা বানানোর পদ্ধতি

উপকরণ

  • ডিম- ২টি
  • সরিষার তেল- ১ চা চামচ
  • লবণ- পরিমাণ মতো
  • শুকনা মরিচ ভাঁজা- ১টি
  • পেঁয়াজ কুঁচি- ৩ টেবিল চামচ
  • ধনেপাতা কুঁচি- ২ চা চামচ
  • গরম মশলা- ১/২ চা চামচ
  • আলু সিদ্ধ- ১টি

প্রস্তুত প্রণালী

১. প্রথমে ডিম সিদ্ধ করে নিতে হবে

২. সিদ্ধ হয়ে গেলে ডিম এর খোসা ছিলে নিবো

৩. তারপর একটি প্যানে পেঁয়াজ কুঁচি ভেঁজে নিবো

৪. এবার একটি পাত্রে পেঁয়াজ কুঁচি ভাঁজা, গরম মশলা, লবণ, শুকনা মরিচ এবং সিদ্ধ ডিম একসাতে মাখিয়ে নিবো

৫. তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে

৬. আলু সিদ্ধ চটকে ডিমের সাথে নিয়ে মাখিয়ে নিবো

৭. মাখানো হলে ধনেপাতা কুঁচি দিয়ে পরিবেশন করবো

হয়ে গেলো মজাদার শাহি ডিম ভর্তা। খুব সহজে চটজলদি তৈরি করে খেতে পারেন মজাদার এই আইটেমটি। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন। তৈরি করুন মজাদার শাহি ডিম ভর্তা এবং উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: ইউটিউব

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

কাবাবি ডিম-আলুর চপ
রেসিপি

কাবাবি ডিম-আলুর চপ

ডিম এবং আলু দিয়ে তৈরি রেসিপি আমাদের সবারই খুবই পছন্দের, তাই না? আর যদি এই দুটি উপকরণ একসাথে থাকে, তাহলে তো কোনো কথাই নেই! সাধারণত হালকা ক্ষুধা মেটাতে...

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!
চা – নাস্তা

ইফতারে দারুণ লাগবে নার্গিসি কোফতা!

[topbanner] স্থানীয় ভাজাভুজির দোকানে সিঙ্গারা-সমুচার পাশাপাশি আরও একটা খাবার পাওয়া যায়, সেটা হলো ডিম-চপ। বাড়িতেও অনেকেই ডিম চপ তৈরি করেন অতিথি আপ্যায়...

…