আলুর টিকিয়া

sub-editor · Jun 22, 2018 · 1 min read

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমার খুব পছন্দের খাবার এটি। ভাবলাম, আপনাদের সাথেও এর রেসিপি-টা শেয়ার করি।

উপকরণ

  • বড় আলু- ৪টি, সেদ্ধ
  • মটর সেদ্ধ- ১/২ কাপ
  • ব্রেডক্রাম্ব- ৮ টে.চা.
  • কর্ন ফ্লাওয়ার- ১ টে.চা.
  • আদা কুঁচি- ১ চা.চা.
  • ধনেপাতা কুঁচি- ২ টে.চা.
  • কাঁচামরিচ- ২ টি, কুঁচি
  • লাল মরিচের গুঁড়ো- ১/২ চা.চা.
  • গরম মশলার গুঁড়ো- ১/২ চা.চা.
  • লেবুর রস- ১ চা.চা.
  • চিনি- ১/২ চা.চা.
  • লবণ
  • তেল

[picture]

 

প্রণালী

১) একটি বোলে সেদ্ধ আলু ও সেদ্ধ মটর ভালোভাবে চটকে তাতে ৪ টে.চা. ব্রেডক্রাম্ব, কর্ন ফ্লাওয়ার, আদা কুঁচি, ধনেপাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবুর রস, চিনি ও লবণ মেশান (চাইলে গাজর কুঁচি, সুইট কর্ন বা মটরশুঁটিও মেশাতে পারেন)। সব ভালোভাবে মেখে একটি বড় ডো তৈরি করুন এবং তা থেকে সমান আকারের ১০-১২ টি ছোট বল বানিয়ে হাতের তালুর সাহায্যে আসতে আসতে চেপে পেটি তৈরি করুন টিকিয়ার জন্য।

২) এবার বাকি ৪ চামচ ব্রেডক্রাম্ব একটি প্লেট-এ নিন। পেটিগুলোকে ভালো করে ব্রেডক্রাম্ব-এ উভয় পিঠে মাখুন।

৩) একটি প্যান চুলায় গরম করে তাতে ২-৩ চা.চা. তেল নিয়ে গরম করে তাতে পেটিগুলো গোল্ডেন ব্রাউন করে (উভয় পিঠ) খুব ভালো করে ভাঁজুন অল্প আঁচে, যেন না পোড়ে। মাঝে পেটিগুলো উল্টে দিতে ভুলবেন না যেন!

ব্যস! তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু আলুর টিকিয়া। যদি ব্রেডক্রাম্ব না থাকে, তবে এটা বাদ দিতে পারেন এবং টিকিয়ার কোটিং-টা কর্ন ফ্লাওয়ার দিয়েও করতে পারেন। স্বাদ বাড়াতে একটু পনিরও ব্যবহার করতে পারেন।

 

লিখেছেন- আনিকা ফওজিয়া

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

আরও পড়ুন

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!
১ ঘণ্টার রান্না

শীতের আমেজে দারুণ সুস্বাদু মূলার কোফতা!

শীতের দাপটে মজাদার সবজিগুলো খাবারে এনে দেয় এক অন্যরকম ছোঁয়া! শীতে শাক-সবজি খেতে কিন্তু আসলেই অনেক মজা লাগে! বিভিন্ন সবজি দিয়েও আবার তৈরি করা যায় নানান...

মজাদার পকেট শর্মা
চা – নাস্তা

মজাদার পকেট শর্মা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার পকেট শর্মা। বিকেলের নাস্তায় তৈরি করে ফেলুন পকেট শর্মা। মুরগির জন্য উপকরণ মুরগির বুকের মাংস ছোট করে কাটা - ১...

চিকেন টিকিয়া
স্ন্যাকস

চিকেন টিকিয়া

চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মুরগি দিয়ে কত রকমের মজাদার খাবার যে তৈরি হয় রসনাবিলাসী বাঙালিদের হেঁসেলে! সাধারণত বিফ কিংবা মাটন...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

চিকেন মাফিন
বেকিং

চিকেন মাফিন

আজকের রেসিপি আয়োজনে রাখা হল মজাদার চিকেন মাফিন। তবে চলুন দেখে নেয়া যাক, কী কী উপকরণ দিয়ে এবং কীভাবে তৈরি করতে হয় চিকেন মাফিন। উপকরণ চিকেন কি...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

…