মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

sub-editor · Jul 24, 2018 · 1 min read

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এই খাবার টির প্রতি। তাই, কিছু ফ্লেভারযুক্ত ফ্রুটস, ভেজিটেবলস ও নিজের পছন্দমত জিনিস দিয়েই কিন্তু আমরা করে নিতে পারি মজার কিছু সালাদ। আজকে এমনি একটি সালাদ রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম, মেক্সিকান পাস্তা কর্ন সালাদ। পাস্তা আর কর্ন আমরা কে না পছন্দ করি আর তা দিয়ে যদি বানানো যায় সালাদ, ব্যাপারটা কিন্তু দারুণ হয়! চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ঝটপট।

উপকরণ

  • পাস্তা (যে কোন সাইজের)- ২ কাপ
  • কর্ন- ৩ কাপ (ক্যানড কর্ন)
  • অ্যাভোকাডো- ১ টি
  • পেঁয়াজ পাতা- ৩ টি
  • ধনে পাতা- ১ কাপ
  • স্মোকড বিফ ৬-৭ স্ট্রাইপ (লম্বা করে কেটে নিয়ে)
  • ফ্রেস্কো/ফেটা চিজ- ২ কাপ

ড্রেসিং-এর জন্য-

  • মেয়নেজ- ১ কাপ
  • লেবুর রস ৩-৪ টেবিল চামচ
  • লেবুর খোসা কুঁচি- ১/২ চা চামচ
  • পাপরিকা- ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
  • হট সস- ১ চা চামচ
  • লবণ ও গোলমরিচ গুঁড়ো- স্বাদমত
  • ধনে গুঁড়ো- ১/২ চা চামচ

[picture]

 

প্রণালী

- পাস্তা সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিন ভালমতো।

- একটি প্যানে ক্যানের কর্ন-গুলো ঢেলে কিছুক্ষণ ভেজে নিন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত।

- পেঁয়াজ পাতা, ধনে পাতা, সব কিছু কুঁচি কুঁচি করে নিন। অ্যাভোকাডো কেটে ছোট ছোট টুকরো করে নিন।

- মাংসের স্ট্রাইপগুলো এপাশওপাশ ভেঁজে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিন। চিজ হাত দিয়ে কচলে গুঁড়ো গুঁড়ো করে নিন।

- একটি বড় বোলে, পাস্তা, কর্ন, অ্যাভোকাডো, পেঁয়াজ পাতা, ধনে পাতা, মাংস, চিজ দিয়ে দিন। সব খুব ভালোমতো মিশিয়ে নিন।

- আর একটি পাত্রে ড্রেসিং-এর উপকরণগুলো সব মিশিয়ে নিন।

- সালাদের সাথে সব মিশিয়ে নিন। ব্যস! তৈরি হয়ে গেল মজাদার পাস্তা-কর্ন সালাদ।

 

লিখেছেন- তাহসিন তারান্নুম

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা
চা – নাস্তা

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দে...

আরও পড়ুন

কোল্ড পাস্তা সালাদ
১ ঘণ্টার রান্না

কোল্ড পাস্তা সালাদ

এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে কোল্ড পাস্তা সালাদ বিকেলের নাস্তা হিসেবে কিন্তু মন্দ হয় না। এই সহজ রেসিপিটি বানাতে তেমন কিছুই লাগে না, উপকরণগুলো টুকরা...

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?
চুল

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?

"অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল আপনার স্কিনকে রাখবে তারুণ্যে দীপ্তিময়! এর ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট চুলকে গোঁড়া থেকে আগা...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

আলুর টিকিয়া
চা – নাস্তা

আলুর টিকিয়া

'আলুর টিকিয়া' এমন একটি খাবার যা কিনা আপনি চাটনি বা সস দিয়ে গরম গরম শুধুও খেতে পারেন আবার চাইলে পোলাও-এর সাথে বা পরোটা দিয়ে টক দই সমেতও খেতে পারেন। আমা...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

…