খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

sub-editor · Feb 06, 2018 · 1 min read

খুব সহজেই রেস্টুরেন্ট স্বাদের হোয়াইট সস পাস্তা

আজকাল রেস্টুরেনট গুলোর মেনুতে হোয়াইট সস পাস্তা প্রায়ই দেখি, সবার পছন্দের এই ইটালিয়ান খাবারটি যেমন পুষ্টিকর তেমনি ঝটপট কিন্তু বানিয়েও ফেলাও কঠিন না। দেখে নিন, কীভাবে ঘরে তৈরি করবেন হোয়াইট সস পাস্তা।

পাস্তা সেদ্ধ করার জন্য
  • পেনি পাস্তা-২ কাপ
  • পানি-সাড়ে তিন কাপ
  • লবণ-হাফ চা চামচ
হোয়াইট সস তৈরির জন্য
  • বাটার-২ টেবিল চামচ
  • রসুন কুঁচি-২ চা চামচ
  • ময়দা-২ টেবিল চামচ
  • তরল দুধ-২ কাপ
  • রসুনের গুঁড়া-১ চা চামচ
পাস্তা রান্না করার জন্য
  • বাটার - ৩ টেবিল চামচ
  • মিক্স সবজি (গাজর,বরবটি, সুইট কর্ণ,মটরশুটি) - ১ কাপ সেদ্ধ করা
  • ক্যাপসিকাম - হাফ কাপ (সেদ্ধ ছাড়া)
  • ওরেগানো( যে কোন সুপার শপে পাবেন ) - দেড় চা চামচ
  • মরিচের গুঁড়া - স্বাদ মতো
  • মোজেরেলা চীজ - ১ কাপ
[picture] প্রণালী (১) প্রথমে একটি প্যানে পানি লবণসহ গরম করে নিন। এবার এই গরম পানিতে পাস্তাগুলো দিয়ে দিন।পাস্তা সেদ্ধ করে নিন। পাস্তা সেদ্ধ করে রেখে দেবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। (২) পাস্তা সেদ্ধ হতে দিয়ে অন্য একটি চুলায় আরেকটি প্যান দিন, এবার পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করুন। প্যানে বাটার দিয়ে নিন, বাটার গলে যেতে থাকলে তখন রসুন কুঁচি দিন। অনবরত নাড়তে থাকুন। এখন ময়দা দিয়ে দিন। নাড়তে থাকবেন,পুড়ে যাতে না যায় খেয়াল রাখুন। (৩) ময়দার রং হালকা একটু পরিবর্তন হতে থাকলে, তরল দুধ দিয়ে দিন এবং অনবরত নাড়তে থাকুন নাহলে ময়দা জমে যেতে পারে।এখন রসুনের গুঁড়া দিয়ে দিন এবং নাড়ুন। সস ঘন হয়ে এলে নাড়া বন্ধ করে রেখে দিন। (৪) এবার অন্য একটি প্যানে বাটার নিন, সেদ্ধ করে রাখা সবজিগুলো এবং ক্যাপসিকাম দিয়ে দিন। রান্না করুন অল্প আঁচে, কোন সবজি যাতে পুড়ে না যায় খেয়াল রাখুন। (৫) ছাঁকনির সাহায্য পানি ছাড়িয়ে পাস্তা গুলো এবার সবজিতে দিয়ে দিন একে একে তৈরি করে রাখা হোয়াইট সস, ওরেগানো, মরিচের গুঁড়া দিয়ে দিন এবং নাড়ুন। ১/২ মিনিট রান্না করুন, এরপর চীজ দিয়ে দিন। চীজ গলে এলে, নাড়া বন্ধ করে নামিয়ে ফেলুন। (৬) এবার পরিবেশন করুন মজার হোয়াইট সস পাস্তা। ছবি – উলওর্থটেস্ট ডট কম রেসিপি – তাবাসসুম বিন্তি    

সম্পর্কিত লেখা

মজাদার মেয়ো পাস্তা
২০ মিনিটের রান্না

মজাদার মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে বাসায় ফিরে পাস্তা খেতে ইচ্ছে করছে? আমরা রেস্টুরেন্ট কিংবা ঘরে কত ধরনের পাস্তা-ই তো খেয়ে থাকি। যেমন- বেকড পাস্তা, চিজ পাস্তা, হোয়াইট...

পাস্তা উইথ হোয়াইট সস
চা – নাস্তা

পাস্তা উইথ হোয়াইট সস

উপরে চীজের লেয়ার ভেতরে মাংস আর পাস্তার মেলবন্ধন দেখলেই জিভে জল চলে আসার উপক্রম।এই খাবারটি খেতে প্রায়ই রেস্টুরেন্টে যাওয়া হয়। তবে চাইলেই কিন্তু রেস্টুর...

ওয়ান-পট শ্রিম্প পাস্তা
রেসিপি

ওয়ান-পট শ্রিম্প পাস্তা

ব্যস্ত জীবনে বিভিন্ন পদ রান্নার জন্য এত আয়োজন করার সময় কোথায়? আমরা সবাই শর্ট কাট রেসিপি খুঁজি কিন্তু স্বাদ আর পুষ্টির ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই না...

চিকেন পেনে পাস্তা 
চা – নাস্তা

চিকেন পেনে পাস্তা 

যা যা লাগবেঃ পেনে পাস্তা- ৫০০ গ্রাম মুরগির ছোট টুকরা- ২ কাপ জলপাই তেল- ২ টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি- ১ টি রসুন কোয়া কুচি- ৬ টি পার্সলে গুঁড়া- ১...

আরও পড়ুন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

টুনা পাস্তা সালাদ
চা – নাস্তা

টুনা পাস্তা সালাদ

ইফতার বা সেহরির জন্য হেলদি ও কুইক রেসিপি খুঁজছেন? সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ আমার বেশ পছন্দের। এই পছন্দের খাবার টুনা আর পাস্তা দিয়ে যদি একটি সালাদ...

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ
চা – নাস্তা

মেক্সিকান পাস্তা-কর্ন সালাদ

যখনই আমরা সালাদের নাম শুনি, আমাদের মাথায় আসে লতাপাতা আর কিছু স্বাদহীন সবজির সমন্বয়। হেলদি খাবার হিসেবে সালাদের নাম অনেক, কিন্তু আমাদের অনেকেরই অনীহা এ...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

…