হোয়াইট হেডস দূর করার উপায়

রুমানা রহমান · Apr 15, 2015 · 1 min read

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়ক স্কিন প্রবলেম যে সচরাচর আমরা ফেস করে থাকি সেটা হয়তো অনেকেই জানেন না। আবার এমন কেউও থাকতে পারেন যে নিজে হোয়াইট হেডস ত্বকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু নিজেই জানেন না যে তার ত্বকে অবস্থান করা জিনিসটির নাম হোয়াইট হেডস।

আসুন আগে জেনে নিই হোয়াইট হেডস কী?

অনেক সময় দেখা যাই যায় আমাদের নাক ও চিবুকের নীচে ছোট্ট কিন্তু স্পষ্ট ধরনের সাদা ব্রণ উঠছে, এটাই হোয়াইট হেডস। হোয়াইট হেডস মূলত গঠিত হয় আমাদের ত্বকের নিঃসৃত ঘাম, তেল ও মৃত কোষ থেকে।

যাদের অয়লি স্কিন তাদের হোয়াইট হেডস একটি অতিসাধারণ সমস্যা। আবার দেখা যাই অতিরিক্ত ধূমপান, দুশ্চিন্তা করা ও অপরিষ্কার ত্বক থেকেও হোয়াইট হেডস এর সৃষ্টি হয়। আজ আপনাদের এমন কিছু ঘরোয়া উপাদান ও প্যাকের সাথে পরিচয় করিয়ে দেবো যেগুলো খুব সহজে ও যত্ন নিয়ে আপনার ত্বকের হোয়াইট হেডস সারিয়ে তুলবে।

[picture]

হোয়াইট হেডস সারাতে যা করবেন:

ওটমেল স্ক্রাব- এক কাপের তিন ভাগের একভাগ ওটমেল নিন, এক কাপের চার ভাগের একভাগ চিনি নিন ও এক কাপের চার ভাগের একভাগ মধু নিন। সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ত্বকের হোয়াইট হেডস হওয়া জায়গায় লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন ও পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো- টমেটো ভিটামিন সি এর বিরাট উৎস যা কিনা নিস্তেজ ও ম্লান ত্বক থেকে হোয়াইট হেডস তুলতে খুব কার্যকরী। টমেটোর ভেতরের নরম অংশ আপনার মুখের ত্বক ও হোয়াইট হেডস আক্রান্ত এরিয়ায় ভালোভাবে ৫ মিনিট ম্যাসাজ করুন ও ধুয়ে ফেলুন।

দুধ- দুই টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ লবণ ভালোভাবে মিশিয়ে আপনার ত্বকে বৃত্তাকার ভাবে ম্যাসাজ করুন। এরপর আপনার ত্বক ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।

আলু- কিছুটা কাঁচা আলু নিয়ে সুন্দর করে ব্লেন্ড করুন। এবার এই পেস্ট আপনার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা- বেকিং সোডা আর পানি নিয়ে পেস্ট বানান। এবার এই পেস্ট আপনার ত্বকের হোয়াইট হেডস হওয়া অংশে লাগিয়ে যতক্ষণ না শুকিয়ে যায় এভাবে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার- শুধুমাত্র কিছু পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার হাতে নিয়ে আপনার ত্বকের হোয়াইট হেডস হওয়া জায়গায় লাগিয়ে রাখুন, ধোয়ার প্রয়োজন নাই।

লেবু- লেবুর রস একটা কটন বলে লাগিয়ে আপনার ত্বকে লাগান। এর সাইট্রিক অ্যাসিড স্কিনের ব্লক হয়ে যাওয়া ছিদ্রমুখ খুলে দেবে আর হোয়াইট হেডস সারতে সাহায্য করবে।

চিনি ও অলিভ অয়েল- কয়েক ফোঁটা অলিভ অয়েল এবং এক চা চামচ চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে একটি নরম টুথব্রাশে লাগিয়ে আপনার ত্বকে ৫ থেকে ১০ মিনিট হালকা ঘসুন ও ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

অ্যালোভেরা- অ্যালোভেরা জেল নিয়ে আপনার ত্বকে স্বাভাবিকভাবে ম্যাসাজ করুন। এতে হোয়াইট হেডস যাওয়ার সাথে সাথে ত্বক মসৃণ আর কোমল থাকবে।

হোয়াইট প্রতিরোধে কিছু টিপসঃ -আপনার ত্বক পরিষ্কার রাখুন, দিনে মিনিমাম দুইবার ত্বক ধুয়ে নিন। -পর্যাপ্ত পানি পান করুন। -তাজা শাকসবজি খান, বিশেষ করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি খান। -অয়েল ফ্রি মেকআপ ব্যবহার করুন। -ভুলেও হাত বা নখ দিয়ে খুঁচিয়ে হোয়াইট হেডস তুলতে যাবেন না, এতে করে সেটা ব্রণে পরিণত হবে। -জাঙ্কফুড এড়িয়ে চলুন।

লিখেছেন- রুমানা রহমান

ছবি- ফিলগ্রাফিক্স.কম

সম্পর্কিত লেখা

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!
ত্বকের যত্ন

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থে...

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

আমরা সব সময় ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছি যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। হোয়াইট হেডস হল এক ধরনে...

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!
ত্বকের যত্ন

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!

ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার ওপর কোন পর্দা থাকে না। যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। বাস্তবিক পরিষ্কার ত্বক সবার স্বপ্ন। কিন্তু...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

…