হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

জান্নাতুল মৌ · Oct 23, 2016 · 1 min read

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়!

আমাদের সবার ত্বকের ধরণ ভিন্ন। তাই আমাদের ত্বকের সমস্যার ধরণও অনেক সময় ভিন্ন। কিন্তু আমাদের ত্বকের জন্য একটি কমন সমস্যা হোয়াইট হেডস। তাই হোয়াইট হেডস থেকে কিভাবে নিজের ত্বককে মুক্ত রাখতে পারবেন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো। প্রথমেই জেনে নেব, হোয়াইট হেডস কি? হোয়াইট হেডস হল এক ধরনের ছোট সাদা ব্রণ যা আমাদের ত্বক দ্বারা নির্গত তেল বা মৃত কোষ দিয়ে গঠিত হয়। যার ফলে ত্বকের পোর ব্লক হয়ে যায়। অতিরিক্ত ধুলাবালি ও ময়লা থেকেও এটি সৃষ্টি হতে পারে। এটি সাধারনত কম্বিনেশন এবং অয়েলি স্কিনে বেশি দেখা যায়। নাকের উপরে এবং চারপাশে, কপালে, থুতনিতে, গালে হোয়াইট হেডস দেখা যায়। এটি দেখতে ছোট ছোট সাদা ফুস্কুড়ির মতো। তো চলুন এবার জেনে নেই কিভাবে হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে পারেন।

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ৭টি উপায়

 

(১) স্কিনের উজ্জ্বলতা এবং বয়স ধরে রাখতে ত্বকে উৎপাদিত অয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্কিনের অতিরিক্ত অয়েলের কারণে হোয়াইট হেডস দেখা দেয়। তাই আপনার স্কিন কেয়ারের দিকে নজর দিতে হবে। দিনে অন্ততপক্ষে ৩ বার মুখ পরিষ্কার করবেন একটি ভালো ফেইসওয়াশ দিয়ে যা আপনার স্কিনের সাথে মানানসই। এক্ষেত্রে আপনি সকালে, সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে মুখ পরিষ্কার করে নেবেন। এর সাথে টোনার এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন।

 (২) ত্বকের আসল সৌন্দর্য আসে ভেতর থেকেই। আপনার খাদ্যাভ্যাস এর প্রভাব আপনার স্কিনে পড়বেই। তাই যথাসম্ভব হেলদি খাবার গ্রহণের চেষ্টা করুন। প্রচুর পানি পান করবেন এবং আপনি একটি DETOX ড্রিংক তৈরি করে নিতে পারেন। এছাড়া প্রচুর সালাদ, ফলমূল, শাকসবজি খাবেন। ভাজা পোড়া এড়িয়ে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, নিজেকে ভেতর থেকে ফিট এবং সতেজ না রাখলে স্কিনও ভালো থাকবে না এবং নানা সমস্যা দেখা দেবে।

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ময়েশ্চারাইজার ব্যবহার - shajgoj.com

(৩) স্কিনে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকে মনে করে তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজারের কোনো প্রয়োজন নেই। এই ধারণা একদম ভুল। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে হোয়াইট হেডস বাড়ে। কারণ, ময়েশ্চারাইজার ত্বকে ব্যালেন্স আনে এবং অতিরিক্ত ড্রাইনেস দূর করে। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে আমাদের ত্বকের শুষ্ক ভাব দূর করার জন্য ত্বক অতিরিক্ত অয়েল উৎপাদন করে। আর এই অতিরিক্ত অয়েলের ফলে দেখা দেয় হোয়াইট হেডস। তাই মুখ পরিষ্কারের পর অবশ্যই একটি লাইটওয়েট, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

(৪) আপনার ত্বক যদি হোয়াইট হেডসযুক্ত হয় তবে অবশ্যই মেকআপের কাজ শেষে মেকআপ রিমুভ করতে ভুলবেন না।কারণ, মেকআপ নিয়ে শুয়ে পড়লে এক রাতেই আপনার ত্বক অতিরিক্ত হোয়াইট হেডস এর জন্ম দেবে। তাই অবশ্যই মেকআপ ভালোভাবে রিমুভ করে পরিষ্কার মুখে ঘুমাতে যাবেন।

হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে ডিমের সাদা অংশ - shajgoj.com

(৫) অতিরিক্ত হোয়াইট হেডস দূর করতে ব্যবহার করুন ডিমের একটি মাস্ক। এই মাস্কটি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারলে আপনার হোয়াইট হেডস উঠে আসবে। এজন্য ডিমের সাদা অংশ হালকা ফেটিয়ে নিন। এবার একটি গরম তোয়ালে আপনার হোয়াইট হেডস এরিয়াতে চেপে নিন ৫ মিনিট। এতে আপনার পোরগুলো ওপেন হবে। এবার ডিমের সাদা অংশ নিয়ে ওই সকল স্থানে লাগান, এবার একটি টিস্যু পেপার নিয়ে সাদা অংশের উপরে বসিয়ে নিন। এবার আর এক লেয়ার ডিমের সাদা অংশ এবং টিস্যু পেপার লাগান। এভাবে ৪-৫ লেয়ার করবেন। এবার এটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে গেলে টিস্যু পেপারের এক মাথা ধরে আস্তে আস্তে টান দিয়ে তুলে ফেলুন। পুরো টিস্যুপেপার তুলে ফেলার পর আপনি নিজেই দেখতে পারবেন টিস্যু পেপারের সাথে আপনার হোয়াইট হেডসগুলো উঠে এসেছে। এই মাস্কটি খুবই এফেক্টিভ।

(৬) হোয়াইট হেডস দূর করতে স্ক্রাবিং করুন। কারণ স্ক্রাবের বিডসগুলো হোয়াইট হেডস দূর করে দেয়। তাই সপ্তাহে অন্তত  ৩ দিন স্ক্রাবিং করবেন।

(৭) হোয়াইট হেডস-এর কথা মাথায় রেখে আপনার ফেইস মাস্ক ব্যবহার করা উচিত। এক্ষেত্রে আপনি যেকোনো ক্লে অথবা চারকোল মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লে অথবা চারকোল মাস্কগুলো হোয়াইট হেডসপ্রোন স্কিনের জন্য খুব ভালো কাজে দেয়। এগুলো শপ.সাজগোজ.কম-এ সহজেই পাবেন।

এই তো জেনে নিলেন হোয়াইট হেডস মুক্ত ত্বক পেতে বিভিন্ন উপায়। আশা করি, আজকের এই লেখা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে।

ছবি - সংগৃহীতঃ ইনসাইডার.কম

Products in this article

সম্পর্কিত লেখা

হোয়াইট হেডস দূর করার উপায়
ত্বকের যত্ন

হোয়াইট হেডস দূর করার উপায়

ব্ল্যাক হেডস নিয়ে আমরা নানা জায়গায় নানা ধরনের আলোচনা ও এই সমস্যার সমাধান নিয়ে অনেক আর্টিকেল দেখে থাকি। কিন্তু হোয়াইট হেডস নামক যে আরও একটি যন্ত্রণাদায়...

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস
ত্বকের যত্ন

হোয়াইট হেডস থেকে মুক্তি পেতে ১৪টি টিপস

আমরা সব সময় ব্ল্যাকহেডস জনিত সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছি যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। হোয়াইট হেডস হল এক ধরনে...

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!
ত্বকের যত্ন

ব্ল্যাক হেডস থেকে মুক্তি ও মুখের লাবণ্য ধরে রাখতে ১২টি টিপস!

ব্ল্যাক হেডস এক ধরনের ব্রণ যার ওপর কোন পর্দা থাকে না। যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। বাস্তবিক পরিষ্কার ত্বক সবার স্বপ্ন। কিন্তু...

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!
সুস্থতা

হোয়াইট নয়েজ | ৭টি উপকারিতা জেনে সুস্থ থাকুন সবসময়!

নিশ্চয়ই মনে মনে অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে এই হোয়াইট নয়েজ আবার কী, তাই না? বেশ চলুন তবে আরও গভীরে আলোচনা করা যাক। সেই ছোট্টবেলায় যখন সিনেম...

আরও পড়ুন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?
রিভিউ

প্রতিবার শাওয়ারে উজ্জ্বল, সতেজ ও সুবাসিত ত্বক কীভাবে পাবেন?

কর্মব্যস্তময় দিনের শেষে রিফ্রেশিং শাওয়ারই পারে সব ক্লান্তি দূর করতে। আর যদি চান আপনার দিন শুরু হোক ফ্রেশনেসের সাথে, তাহলেও কিন্তু সকালে শাওয়ার নেওয়াটা...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?
রিভিউ

ব্ল্যাক হেডস কি নিমিষেই দূর করা সম্ভব?

ব্ল্যাক হেডস এর সমস্যা হয়না এমন আবার কেউ আছে নাকি? ব্ল্যাক হেডস খুব কমন একটি সমস্যা হলেও এর থেকে পরিত্রাণ পেতে কিন্তু পোহাতে হয় বেশ ভালোই ঝক্কি ঝামেলা...

ত্বক

গার্নিয়ার হোয়াইট কমপ্লিট স্পিড হোয়াইট ফেয়ারনেস ফেইসওয়াশ

হ্যালো, কিছুদিন আগেই গার্নিয়ার হোয়াইট কমপ্লিট রেঞ্জের ডে অ্যান্ড নাইট ক্রিমের রিভিউ করেছিলাম... সেখানে বলেছিলাম, আমার স্কিনে সেই ক্রিম দুটি ডার্ক স্পট...

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?
বিউটি টিপস

ওপেন পোরস কি নিমিষেই ভ্যানিশ করা সম্ভব?

সাজগোজের ইনবক্সে অনেকেই জানতে চান ওপেন পোরস এর সমস্যার সমাধান কীভাবে হবে আর কী কী প্রোডাক্ট ইউজ করলে দ্রুতই এই প্রবলেমটা কমে আসবে। মুখের ত্বকের ওপেন প...

…