গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক | ৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের

শিফাত আরা সঞ্চা · Mar 29, 2018 · 1 min read

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক | ৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের

"উফফ! কি গরম রে বাবা! এত গরমে বেশি বের হব নাহ!"-এ কথা কি আর কর্মজীবী নারীদের মুখে মানায়? তাকে যে এই গরমেও অনেক সকালে উঠে বাড়ির নাস্তা আর দিনের খাবার রেডি করতে সহ্য করতে হয় আগুনের আঁচ। তারপর তড়িঘড়ি করে স্নান সেরেই মুখে কোন রকমে নাস্তা পুরে দৌড়াতে হয় প্রতিদিনকার ৯টা-৫টা দীর্ঘ সময় ধরে অফিস করার জন্য। আরে ভাই, যত সহজে বললাম ব্যাপারটা ততো সহজ নয়। এমন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবেই বা ফ্রেশ থাকবে!

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক যেভাবে যত্ন করবেন

সূর্যের প্রখর তেজ! গনগনে চারপাশের তাপমাত্রা। এর মাঝেই বেশিরভাগ সময়ই দাঁড়িয়ে থাকতে হয় বাস, রিক্সা বা সিএনজি-এর জন্য। কত জন আর পাঠাও/উবার-এ করে এত ভাড়া দিয়ে অফিস যেতে পারে প্রতিদিন বলেন! বেশিরভাগ ওই রিক্সা/বাসেরই অসহায় যাত্রী। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে, দরদর করে ঘাম ঝড়িয়ে তবেই সে পৌঁছায় অফিসে। প্রতিটা দিন এমন যুদ্ধে জয়ী হন ঠিকই। কিন্তু বাসায় ফিরে আয়নায় নিজের মুখ আর দেখাতে পারেন না নিজেকেই। ছি! কী তেল চিটচিটে হয়ে থাকে সারাদিন। আর এমন তৈলাক্ত বলেই মুখে বেশি ধুলোবালি জমে। ফলাফলে নির্জীব ত্বক আর তার সাথে জোট বেঁধে ব্রণ-এর সমস্যাও বেড়ে যায়। উপায় কী তবে? উপায়তো অবশ্যই আছে। তবে দেখে নিন গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক কিভাবে যত্ন নেয়া যায়!

১) অফিসে যাবার আগে

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বকের যত্নে শসা, তরমুজ ইত্যাদি - shajgoj.com

জানি অফিস যাবার আগের সময়টা অনেক ব্যস্ততম একটি সময়। কিন্তু ত্বকের একটু যত্ন নিতে সময়তো দিতেই হবে, তাই না?অল্প একটু কষ্ট করতে হবে। একটি ফেইস প্যাক ব্যবহার করলেই হলো! এর জন্য যে যে উপকরণ লাগবে-

  •  গোলাপের পাপড়ির পেস্ট- ১টি গোলাপ
  • গাজরের রস- ১/২ টেবিল চামচ
  •  তরমুজের রস- ১/২ টেবিল চামচ
  •  শসার রস- ১ টেবিল চামচ ও
  •  চালের গুঁড়া- ১ টেবিল চামচ
উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন! সারাদিন ত্বক ফ্রেশ রাখতে এই প্যাক-টি বেশ কার্যকর।

২) লাঞ্চ ব্রেক-এ

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বকের যত্নে গোলাপ জল - shajgoj.com

অনেক ধুলোবালি, রোদ, তাপ সহ্য করে ঘেমে-নেয়ে অফিসে এসেছেন। আর রাস্তাঘাটে যে ট্রাফিক জ্যাম থাকে, তাতে একটুখানি আগে এসে যে ফ্রেশ হবেন, তারতো কোন উপায় নেই। ডুবে যেতে হয় কাজের সমুদ্রে। সারা সকাল ব্যস্ত সময় পার করে দুপুরে কিছু সময় পান। হ্যাঁ, সেটা খুব অল্প সময়ই। লাঞ্চ করতে করতেই সময় শেষ হয়ে যায়। কিন্তু মাত্র ৫টা মিনিট সময় ফ্রেশ হবার জন্য রাখুন।

এই গরমে ব্যাগ-এ রোজ ওয়াটার (rose water) আর তুলো রাখুন। ঠাণ্ডা জলে মুখ ধুয়ে মুছে তারপর রোজ ওয়াটার-এ তুলো ভিজিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। দেখবেন নিজেকে ফ্রেশ লাগার সাথে সাথে মনও ফ্রেশ লাগবে। আর অফিসের পরবর্তী সময়ের জন্য পাবেন কাজের উদ্যমতা।

৩) অফিস থেকে ফিরে

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বকের যত্নে পানি ও লেবু - shajgoj.com

সারাদিনের শেষে বিকেলের দিকে এখন বাড়ি ফেরার সময়। সকালের রোদের তাপ নেই ঠিকই কিন্তু সারাদিনে সূর্যের বিকীর্ণ তাপ ভূ-গর্ভতো গিলছিল। এই বিকেলে সে তা উদগিরণ করে। মানে এই সময়টাতেও অনেক গরমই থাকে। আর সাথে বাড়তি যোগ হয় রাস্তার ধুলোবালি, ময়লা ও জীবাণুগুলো। বাড়ি ফেরার জন্য সকালের ন্যায় দিনের এই যুদ্ধ শেষে বাড়ির ভেতরে এক পা দিতেই যেন গা ছেড়ে দেয়। কী কাহিল যে লাগে তখন!

আরো বেশি খারাপ লাগে তেলতেলে মুখটা দেখে। তাই, ফ্যানের বাতাসে খানিকক্ষণ নিজেকে জুড়িয়ে নিন। আর আজ থেকে অফিস যাবার আগে, এক কাপ পানিতে ও ২ টুকরো পাতি লেবুর রস  মিশেয়ে ফ্রিজে রেখে যান। অফিস থেকে ফিরে একটা পাতলা রুমাল ওই পানিতে ভিজিয়ে সম্পূর্ণ মুখ ঢেকে রাখুন ১০ মিনিট। এতে শরীরের ক্লান্তি দূর হবার সাথে সাথে ত্বক হয়ে উঠবে সজীব ও প্রাণবন্ত।

গরমতো বাড়ছেই! তাই বলে কি ঘরে বসে থাকা যাবে? সেতো কখনোই সম্ভব না। এই গরমে সুস্থ থাকতেও চাই ফ্রেশ থাকা। আর প্রখর রোদের হাত থেকে বাঁচতে সাথে রাখুন রোদ চশমা, ছাতা ও জীবনের অপর নাম পানি! দরকার হলে এক বোতল পানিতে গ্লুকোজ আর লেবু মিশিয়ে ক্যারি করুন। সেই সাথে করুন একটু ত্বক-পরিচর্যা। হাসবে আপনার ত্বক, হাসবেন আপনিও!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

আরও পড়ুন

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী
অফিস লাইফ

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী

একটি জঞ্জালপূর্ণ, অপরিকল্পিত অফিস কখনই অফিসিয়াল কাজের সঠিক পরিবেশ হতে পারে না। দুঃখজনকভাবে, অনেক কোম্পানি সব সময় এসব ব্যাপার আমলে নেয় না; কিন্তু যারা...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন
বিউটি টিপস

ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

ছেলেদের জন্য চমৎকার ক্ল্যাসিক কিছু কোলন নিয়ে কিছুদিন আগে লিখেছি। সেখানেই কথা দিয়েছিলাম এর পরপরই খুব কম বাজেটের ভেতরের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো নিয়েও...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?
অফিস লাইফ

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?

কর্মক্ষেত্রে ক্রাশ হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি নিজের কর্মক্ষেত্রে সপ্তাহে ৪০ ঘন্টারও বেশি সময় ব্যয় করেছেন। এসময়টুকুতে নিজের অনুভূতিগুলোর বিরু...

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!
অফিস লাইফ

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

পলিটিক্স এর বাংলা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে পলিটিক্স শব্দটি শুনেন নি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আগেরকার দিনে এদেশে পলিটিক্স বলতে শুধু ভিলেজ পলিটি...

…