অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

হসিয়া খংপডা · Jul 12, 2018 · 1 min read

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

পলিটিক্স এর বাংলা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে পলিটিক্স শব্দটি শুনেন নি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আগেরকার দিনে এদেশে পলিটিক্স বলতে শুধু ভিলেজ পলিটিক্স বা গ্রামীণ পলিটিক্স এর কথা বুঝতো সবাই। কিন্তু এখন শহর, গ্রামে-গঞ্জে সর্বত্র এর বিস্তার ছড়িয়ে পড়েছে। পলিটিক্স-এর খারাপ দিকগুলো বিবেচনা করে এদেশে পলিটিক্স বিষয়টিকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন আর এর থেকে নিজেকে ‍দূরে রাখাই ভাল মনে করেন। কিন্তু এর থেকে দুরে থাকা এত সহজ না, কারণ আপনি যে কর্মক্ষেত্রে কাজ করছেন সেখানেও পলিটিক্স তার ভাগ জমিয়ে রেখেছে। তাই ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত আপনাকে এর সাথে নিজেকে জড়াতে হচ্ছে। আজ জানবো অফিস পলিটিক্স নিয়ে।

অফিস পলিটিক্স কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় টিপস

অফিস পলিটিক্স কি?

এই পলিটিক্স হচ্ছে এমন একটি বিষয় যা প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন পক্ষের মধ্যে ক্ষমতার দ্বন্দ সৃষ্টি করে যা তাদের মধ্যে ব্যক্তিগত সংঘাত তৈরি করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা ও মনোযোগ লাভের উদ্দেশ্যে একে অন্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে লিপ্ত হয়।

অফিস পলিটিক্স কেন হয়?

অফিস পলিটিক্স এর নমুনা - shajgoj.com
  • প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা যখন অল্প পরিশ্রমে বেশি সুবিধা লাভের জন্য চেষ্টা করে তখন এই পলিটিক্স মাথা চাড়া দিয়ে ওঠে।
  • অল্প সময়ের মধ্যে নিজের সামর্থ্যের অতিরিক্ত কোন কিছু অর্জন করার জন্য যখন অফিসের কর্মীরা সচেষ্ট হয় তখন অফিস পলিটিক্স সৃষ্টি হয়।
  • প্রতিষ্ঠানের দুর্বল নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান ব্যবস্থাও এর অন্যতম প্রধান কারণ।
  • কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে একে অন্যের সমালোচনা করার ফলেও প্রতিষ্ঠানে অফিস পলিটিক্স গড়ে ওঠে।
  • প্রতিষ্ঠানে অতিরিক্ত মাত্রার প্রতিযোগিতামূলক পরিবেশও এর কারণ।
  • কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি।
  • অন্যের কাজে অতিরিক্ত মাত্রায় নাক গলানো।
  • স্বজনপ্রীতির পরিবেশ।
  • প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের একে অন্যের প্রতি ঈর্ষা।
  • কর্মীদের কাজের অসম মূল্যায়ন।
  • নিজের পজিশন-কে অতিরিক্ত প্রায়োরিটি দিয়ে অন্যদের ছোট করে দেখে তাদের পেছনে লাগাটাও এক ধরনের অফিস পলিটিক্স।
  • নিজের স্বার্থে সকলের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করা।

ক্ষতিকর প্রভাব

  • কর্মক্ষেত্রে পলিটিক্স একটি প্রতিষ্ঠানের জন্য খুবই ভয়ংকর একটি ব্যাপার। এটি প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদন ও উন্নয়নকে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ করে।
  • অফিস পলিটিক্স-এর ফলে প্রতিষ্ঠানের কর্মীরা অন্যের ক্ষতি সাধন করতেই ব্যস্ত থাকে যা তাদের কাজে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে।
  • অফিস পলিটিক্স কর্মীদের মধ্যে নেতিবাচক সম্পর্ক তৈরি করে ফলে প্রতিষ্ঠানেও নেতিবাচক পরিবেশের সৃষ্টি হয়।
  • একটি প্রতিষ্ঠানের এগিয়ে যাওয়ার জন্য দলীয় কাজের গুরুত্ব অপরিসীম। কিন্তু অফিস পলিটিক্স-এর নেতিবাচক প্রভাবের কারণে তা কখনও সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব না।
  • কর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাবও তৈরি করে অফিস পলিটিক্স।
অফিস পলিটিক্স কর্মীদের সম্পর্ক নষ্ট করে - shajgoj.com
  • কাজের যথাযথ মূল্যায়নের অভাবে কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হয় যার ফলে প্রতিষ্ঠানের কাজে তারা অনীহা প্রকাশ করে।
  • এই পলিটিক্স-এর কারণে কর্মীরা নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকেন, যা তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
  • নেতিবাচক সম্পর্কের কারণে কর্মীরা একে অন্যকে বিশ্বাস করতে পারে না। ফলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়।

কিভাবে সুরক্ষা করবেন নিজেকে?

  • অপ্রয়োজনীয় দ্বন্দ ও সংঘাত থেকে নিজেকে দূরে রাখুন।
  • অন্যের কাজে নাক না গলিয়ে নিজের কাজে মনোযোগ দিন।
  • সবসময় অন্যের কাজের ভুল ধরবেন না।
  • সৎ থাকুন। নিজের কাজে সবসময় স্বচ্ছতা বজায় রাখুন।
  • অপ্রয়োজনীয় কোন কিছুতে নিজের প্রতিক্রিয়া দেখাবেন না।
  • কখনও অন্যের ব্যক্তিগত ফাইল বা তথ্যে হস্তক্ষেপ করবেন না।
  • অফিসে অন্যের বিরুদ্ধে গুজব ছড়াবেন না।
  • সবসময় নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন।
  • নিজের একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং সেটাতেই নিজের মনোযোগ ধরে রাখুন।
  • নিজের কাজকে উপভোগ করুন।

অফিস পলিটিক্স প্রতিষ্ঠানের জন্য যেমন ক্ষতিকর তেমনি একজন ব্যক্তির ক্যারিয়ার উন্নয়নেও বাধা সৃষ্টি করতে পারে। তাই এথেকে নিজেকে দূরে রাখাই উত্তম। কিন্তু যদি জড়াতেই হয় তাহলে এটিকে যেন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিত্বের উন্নয়নের জন্য ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা করতে হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগীতার পরিবেশ তৈরি করে এর সুফল লাভ করতে হবে।

 

ছবিঃ সংগৃহীত - দি হ্যাপিনেস ইন্ডেক্স ডট কম, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

কর্ম জীবনের শুরু!
অফিস লাইফ

কর্ম জীবনের শুরু!

অফিসের প্রথম দিন থেকেই বসের মন জয় করুন সহজেই নতুন একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করা প্রত্যেকের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি একদিকে যেমন ম...

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী
অফিস লাইফ

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী

একটি জঞ্জালপূর্ণ, অপরিকল্পিত অফিস কখনই অফিসিয়াল কাজের সঠিক পরিবেশ হতে পারে না। দুঃখজনকভাবে, অনেক কোম্পানি সব সময় এসব ব্যাপার আমলে নেয় না; কিন্তু যারা...

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো
অফিস লাইফ

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো

'এটিকেট' টার্ম টি অনেকের কাছেই নতুন, কিন্তু এটি মোটেও অজানা কোনো টার্ম নয়। এটিকেট এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার। সঠিক শিষ্টাচার আমাদের জীবনের সকল ক্ষে...

সাফল্যের জন্য চাই ব্যবস্থাপনায় দক্ষতা
অফিস লাইফ

সাফল্যের জন্য চাই ব্যবস্থাপনায় দক্ষতা

ব্যবস্থাপনায় দক্ষতা, কর্মজীবন আর ব্যক্তিজীবন- এ দুক্ষেত্রেই একজন ব্যক্তির সাফল্যের পরিচায়ক। ভালো ব্যবস্থাপনা জ্ঞান আপনার কর্মজীবনে উত্তরোত্তর সাফল্য য...

আরও পড়ুন

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?
অফিস লাইফ

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?

কর্মক্ষেত্রে ক্রাশ হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি নিজের কর্মক্ষেত্রে সপ্তাহে ৪০ ঘন্টারও বেশি সময় ব্যয় করেছেন। এসময়টুকুতে নিজের অনুভূতিগুলোর বিরু...

হিংসাত্মক মনোভাব নিয়ন্ত্রণ করে পজিটিভ থাকার উপায়
লাইফ স্টাইল

হিংসাত্মক মনোভাব নিয়ন্ত্রণ করে পজিটিভ থাকার উপায়

দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ফিলিংসের মধ্য দিয়ে যাই। জীবনে চলার পথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আমরা প্রকাশ করি রাগ,অভিমান, দুঃখ কিংবা আনন্দ। কিন্...

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!
লাইফ স্টাইল

অন্যের সমালোচনা নয়, আত্মসমালোচনাই বুদ্ধিমানের কাজ!

"জানেন ভাবী, পাশের ফ্লাটের রুমকিকে নাকি আজ দেখতে এসেছিল। ছেলে সরকারি জব করে। বিয়ের কথা নাকি ফাইনাল। আমি বুঝি না ভাবি, কি দেখে ওই মেয়েকে পছন্দ করলো। দ...

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে
মেকআপ

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে

যুগের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এখনকার দিনে মেয়েরা চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে নিজের যোগ্যতা আর ইচ্ছাশক্তির বলে এগিয়ে গেছ...

কর্মক্ষেত্রে অ্যাসিডিটি | এর থেকে মুক্তির উপায় কি জানেন?
অফিস লাইফ

কর্মক্ষেত্রে অ্যাসিডিটি | এর থেকে মুক্তির উপায় কি জানেন?

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঘণ্টার পর ঘণ্টা অফিসে চেয়ারে বসে কাজ করেন। এর ফলে তাঁদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়, অ্যাসিডিটি তার মধ্যে একটি।...

…