অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?

তাহসিন অর্না · Aug 24, 2019 · 1 min read

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর ৭টি উপায় জানা আছে কি?

কর্মক্ষেত্রে ক্রাশ হওয়া স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনি নিজের কর্মক্ষেত্রে সপ্তাহে ৪০ ঘন্টারও বেশি সময় ব্যয় করেছেন। এসময়টুকুতে নিজের অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং তাকে উপেক্ষা করা কঠিন হতে পারে কারণ আপনার তার সাথে যোগাযোগ করতে হবে। এমন অবস্থায় কি করবেন? আজকে আমরা আপনাদের জানাবো অফিস ক্রাশ মোকাবেলা বা অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর  জন্য ৭টি উপায় সম্পর্কে!

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা এড়ানোর উপায় 

সিংগেল কিনা জেনে নিন

 

সবার আগে জেনে নিন আপনার অফিস ক্রাশ সিংগেল কিনা। আজকাল সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে এটা জানা খুবই সহজ।  তবে সবসময় সোশ্যাল মিডিয়া আপনাকে এক্ষেত্রে সাহায্য নাও করতে পারে। তখন অন্য কোন উপায়ে জানার চেষ্টা করুন। যদি তিনি প্রতিশ্রুতিবদ্ধ হন আপনাকে দূরে থাকতে হবে। তিনি যদি অবিবাহিত হন তাহলে আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। কিন্তু কারো সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তার থেকে দূরে থাকাই শ্রেয়।

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা দূর করতে অনুভূতিগুলোকে প্রশ্রয় না দেয়া 

কাউকে পছন্দ করা পুরোপুরি ঠিক আছে, বিশেষত ওয়ার্কস্পেসের মতো একটি সেটআপের কারণে আপনি প্রতিদিন ভিত্তিতে একে অপরের সাথে দেখা করছেন এবং একসাথে দীর্ঘ সময় ব্যয় করছেন। তবে কাউকে পছন্দ করার অর্থ এই নয় যে আপনার অনুভূতিগুলোকে প্রশ্রয় দিবেন। আপনি কাওকে পছন্দ করলে তাকেও আপনাকে পছন্দ করতে হবে তা কিন্তু নয়। তাই যতটুকু পারেন নিজের অনুভূতিগুলোকে প্রশ্রয় দিবেন না।

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা দূর করতে বন্ধুত্ব করুন 

 

আপনার অফিস ক্রাশের সাথে বন্ধুত্ব করতে পারেন। অনেক সময় বন্ধুত্ব করার ফলে অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করা করা সহজ হতে পারে। আপনি চাইলে বন্ধুত্বের সম্পর্কের মাধ্যমে নিজের অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারেন।

অফিস সহকর্মীর প্রতি দূর্বলতা দূর করতে সহকর্মিদের শেয়ার করবেন না

আপনার সহকর্মিদের সাথে আপনার অফিস ক্রাশ সম্পর্কে কিছুই শেয়ার করবেন না। এতে করে পুরো অফিসে আপনি হাসির পাত্র হতে পারেন। তাই সহকর্মিদের কাছে এইসব ব্যাপারগুলো লুকিয়ে রাখাই শ্রেয়।

একা না গিয়ে গ্রুপে ঘুরতে যান

 

আপনার অফিস ক্রাশের সাথে একা কোথাও ঘুরতে গেলে হয়তো আপনি আপনার অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। তাই একা না যাওয়াই ভালো। সবসময় গ্রুপের সাথে ঘুরতে যাবেন এতে করে আপনার অনুভূতি বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে।

অপরাধবোধ থেকে দূরে থাকুন

আপনার অফিসে কলিগের প্রতি আপনি কিছু ফিল করছেন তা নিয়ে যদি আপনি অপরাধবোধ করে থাকেন তাহলে তা অবশ্যই দূর করুন। একসাথে কাজ করতে গিয়ে কাওকে পছন্দ হতেই পারে। এতে অপরাধবোধ করার কিছুই নেই।

কফি কিংবা লাঞ্চ ইগনোর করুন

 

অফিস ক্রাশের সাথে একা কোথাও লাঞ্চ কিংবা কফি খেতে যাবেন না। যদি কোথাও যেতে হয় তাহলে অবশ্যই গ্রুপের সাথে যাবেন। এতে করে অনুভুতিগুলো কন্ট্রোল করা সম্ভব হবে।

অফিসে কোনো সহকর্মীকে ভালো লাগতেই পারে। এতে বিব্রতবোধ করার কিছুই নেই। কেবলমাত্র কিছু উপায় অবলম্বন করে আপনি এই সমস্যার মোকাবেলা করতে পারেন। তো বিব্রতবোধ না করে কেবলমাত্র ৭টি উপায় অবলম্বন করে আপনার অনুভূতিগুলির বিরুদ্ধে লড়াই করুন এবং অফিস ক্রাশ মোকাবেলা করুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ইমেজেসবাজার.কম

সম্পর্কিত লেখা

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী
অফিস লাইফ

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী

একটি জঞ্জালপূর্ণ, অপরিকল্পিত অফিস কখনই অফিসিয়াল কাজের সঠিক পরিবেশ হতে পারে না। দুঃখজনকভাবে, অনেক কোম্পানি সব সময় এসব ব্যাপার আমলে নেয় না; কিন্তু যারা...

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!
অফিস লাইফ

অফিস পলিটিক্স | কী, কেন হয়, প্রভাব ও সুরক্ষায় কিছু টিপস!

পলিটিক্স এর বাংলা হচ্ছে রাজনীতি। বাংলাদেশে পলিটিক্স শব্দটি শুনেন নি এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। আগেরকার দিনে এদেশে পলিটিক্স বলতে শুধু ভিলেজ পলিটি...

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে
মেকআপ

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে

যুগের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এখনকার দিনে মেয়েরা চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে নিজের যোগ্যতা আর ইচ্ছাশক্তির বলে এগিয়ে গেছ...

অফিসে থাকার সময়টুকু হোক উপভোগ্য
অফিস লাইফ

অফিসে থাকার সময়টুকু হোক উপভোগ্য

আজকাল আমরা মেয়েরা কিন্তু শুধু ঘরের ভিতরেই আটকে থাকি না, পড়াশোনার গণ্ডি পেরিয়ে জীবিকা নির্বাহ অথবা শখের বশে হলেও চাকরিজীবনে প্রবেশ করতে হয়। আর চাকরি জী...

আরও পড়ুন

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?
ভিডিও

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?

নতুন চাকরি জীবনে প্রবেশ করেছেন? এখন তবে আপনার অফিস এটিকেট শেখার সময়। অফিস এটিকেট মানেই কি অফিসের কাজ মন দিয়ে ঠিক করে সময় মতো করা আর সহকর্মীদের সাথে সু...

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক | ৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের
অয়েলি স্কিন

গরমে কর্মজীবীর তৈলাক্ত ত্বক | ৩টি ধাপে যত্ন নিন অয়েলি স্কিনের

"উফফ! কি গরম রে বাবা! এত গরমে বেশি বের হব নাহ!"-এ কথা কি আর কর্মজীবী নারীদের মুখে মানায়? তাকে যে এই গরমেও অনেক সকালে উঠে বাড়ির নাস্তা আর দিনের খাবার র...

অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়
অফিস লাইফ

অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

অফিস, মেয়েদের জন্য আজকাল খুবই পরিচিত একটা জায়গা। দিনের বেশিরভাগ সময়ই এই জায়গাটিতেই কাটাতে হয় তাদেরকে। একমাত্র নিজের বাসা বাদে বাইরে প্রায় সবখানেই মাথা...

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?
মা ও শিশু

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ যেটাই বলি না কেন, প্রত্যেকটি মায়ের কাছে এই সময়টা খুবই স্পেশাল। বাচ্চা হওয়ার পর মায়েরা আস্তে আস্তে নতুন রুটিনে অভ্...

সন্তানের সাথে বন্ধুত্ব | ১০টি উপায় জানা আছে কি?
মা ও শিশু

সন্তানের সাথে বন্ধুত্ব | ১০টি উপায় জানা আছে কি?

একটি সন্তান জন্মের সাথে সাথে জন্ম হয় বাবা-মায়ের। জন্মের পর থেকে পাঁচ-ছয় বছর পর্যন্ত আপনার শিশুকে যা শেখাবেন কিংবা যা শিখবে সেটাই আপনার শিশুর ব্যক্ত...

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?
ফিটনেস

স্লিম ফিগার ও সুন্দর ত্বকের জন্য ডিটক্স ওয়াটার কতটা কার্যকরী?

আমাদের দেশের কনটেক্সটে ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার শব্দটা একেবারেই নতুন। লোকে বলে এর সাহায্যে নাকি এক দুই সপ্তাহের মাঝে সব মেদ ঝরিয়ে ফেলা যায়, আবা...

…