কর্মক্ষেত্রে অ্যাসিডিটি | এর থেকে মুক্তির উপায় কি জানেন?

sub-editor · Jul 30, 2018 · 1 min read

কর্মক্ষেত্রে অ্যাসিডিটি | এর থেকে মুক্তির উপায় কি জানেন?

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ঘণ্টার পর ঘণ্টা অফিসে চেয়ারে বসে কাজ করেন। এর ফলে তাঁদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়, অ্যাসিডিটি তার মধ্যে একটি। অ্যাসিডিটি বলতে পাকস্থলি বা অন্ত্রের ক্ষত বা ঘাকে বোঝানো হয় যা সাধারণত পাকস্থলি হতে অ্যাসিড নিঃসরণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে হয়। এটা আসলে কোন রোগ না। এটা সাধারণত কিছু বদভ্যাসের কারণে হয়ে থাকে। তবে অন্য যেকোন রোগের চেয়েও এটা মাঝে মাঝে খারাপ আকার ধারণ করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে অ্যাসিডিটির কারণ ও এর সমাধানের উপায় সম্পর্কে।

[picture]

 

কর্মক্ষেত্রে অ্যাসিডিটি-এর কারণ

  • কর্মক্ষেত্রে একই জায়গায় দীর্ঘ সময় ধরে বসে থাকা এবং চলাফেরার অভাব অ্যাসিডিটির মূল কারণগুলোর একটি।
  • কর্মক্ষেত্রে নিয়মিত ফাস্টফুড ও রাস্তার খাবার খাওয়ার অভ্যাস অ্যাসিডিটি-এর অন্যতম কারণ।
  • অনেকেরই একটা বাজে অভ্যাস থাকে, সকাল বেলার নাস্তা না করে সারাদিন কাজ করা। সাধারণত চার ঘণ্টার বেশি সময় ধরে পেট যদি খালি থাকে তাহলে তা অ্যাসিডিটি ঘটায়।
  • অনেকেই খাবার শেষ করার সাথে সাথেই আবার কাজ করা শুরু করেন। এর ফলে যে খাবার খাওয়া হয় সেগুলো ভালভাবে হজম হতে পারে না। ফলে হজমক্রিয়া সঠিকভাবে হয় না এবং তা অ্যাসিডিটি সৃষ্টির কারণ হয়।
  • সাধারণত ভাঁজা-পোড়া ও মসলাজাতীয় খাবার বেশি খেলে তা পেটে অ্যাসিডিটি-এর সৃষ্টি করে।
  • কর্মক্ষেত্রে থাকাকালীন অতিমাত্রায় চা বা কফি পান অ্যাসিডিটি-এর অন্যতম কারণ।
  • কর্মক্ষেত্রে অতিমাত্রায় কোমল পানীয় ও অ্যালকোহল পান করার ফলেও আমাদের শরীরে অ্যাসিডিটি হয়।
  • ধূমপানের কারণেও অ্যাসিডিটি হয়।

কর্মক্ষেত্রে অ্যাসিডিটি সমস্যা সমাধানের উপায়

  • যেহেতু কর্মক্ষেত্রে একই জায়গায় দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়, তাই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে দাঁড়ান।
  • কর্মক্ষেত্রে অ্যাসিডিটি-এর আরেকটি বড় কারণ হচ্ছে হাঁটাহাটির অভাব, তাই অফিসে প্রতি ৩০ মিনিট অন্তর হাঁটাহাটি করার অভ্যাস তৈরি করুন যা আপনার অ্যাসিডিটি-এর সমস্যা সমাধানে সহায়ক হবে।
  • অফিসের লিফট ব্যবহার না করে সিড়ি দিয়ে নামার অভ্যাস গড়ে তুলুন।
  • অফিসে যখনই আপনার পানির পিপাসা পাবে অফিস বয়-কে না বলে সবসময় নিজে গিয়ে পানি আনার চেষ্টা করুন। এতে আপনার হাঁটাচলার কাজটাও হয়ে যাবে।
  • অফিসে যদি অনেকগুলো ওয়াশরুম থাকে তাহলে ওয়াশরুম ব্যবহার করার সময় সবচেয়ে দূরের ওয়াশরুম-টি ব্যবহার করবেন। এতেও আপনার হাঁটাচলার কাজটা হয়ে যাবে।
  • কর্মক্ষেত্রে আমরা যখন মোবাইলে কথা বলি তখন বসেই কথা বলা সাধারণত আমাদের অভ্যাস। কিন্তু অ্যাসিডিটি প্রতিরোধ করতে হলে সবসময় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার অভ্যাস করতে হবে।
  • সহকর্মীদের সাথে মোবাইল-এ বা ইমেইল-এ যোগযোগ না করে স্বশরীরে উপস্থিত হয়ে তাদের সাথে যোগযোগ করুন।
  • অফিসে আপনার ডেক্স-টি এমনভাবে স্থাপন করুন যাতে করে ক্লায়েন্ট-এর সাথে দাঁড়িয়ে কাজ করতে পারেন।
  • খাবার শেষ করার সাথে সাথেই আবার কাজ করা শুরু না করে কিছুক্ষণ হাঁটুন।
  • অফিসে ফাস্টফুড, রাস্তার খাবার, ভাঁজা-পোড়া, মসলাজাতীয় খাবার, চা ও কফি পান, কোমল পানীয় ও অ্যালকোহল পান এবং ধূমপান করা থেকে বিরত থাকুন।
 

লিখেছেন- হসিয়া খংপডা

সম্পর্কিত লেখা

অ্যাসিডিটি সমস্যা | ঘরোয়া উপাদানে ১৬টি উপায়েই দূর করে নিন
সুস্থতা

অ্যাসিডিটি সমস্যা | ঘরোয়া উপাদানে ১৬টি উপায়েই দূর করে নিন

আমাদের পাকস্থলী পরিপাক প্রক্রিয়া শুরু করার জন্য এক ধরনের এসিড নিঃসরণ করে। আর অ্যাসিডিটি তখনই হয় যখন প্রয়োজনের তুলনায় বেশি এসিড নিঃসরণ হয়। যখন বুক...

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!
সুস্থতা

অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার কার্যকরী ঘরোয়া উপায়!

ভোজন রসিক মানুষ মানেই কবজি ডুবিয়ে খেতে ভালোবাসেন। কিন্তু টানে ভাজাপোড়া আর তেলমশলার খাবার খেয়ে পেট বাবাজীর কী দশা হচ্ছে সেদিকে খেয়াল থাকছে না কারোই, যা...

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল
অফিস লাইফ

কর্মক্ষেত্রে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার কিছু কৌশল

আত্মবিশ্বাস শব্দটি সাধারণত ব্যবহার করা হয় একজন মানুষের জীবনে নিজস্ব মতামত, সামর্থ্য এবং শক্তি সম্পর্কে নিজের সুচিন্তিত আস্থা বোঝাতে। মানুষের জীবনে আত্...

অ্যাসিডিটি থেকে বাঁচতে কোন খাবার কার্যকরী?
সুস্থতা

অ্যাসিডিটি থেকে বাঁচতে কোন খাবার কার্যকরী?

কম বয়সীদের মধ্যেও এই রোগের প্রসার চোখে পরার মতো বেড়েছে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে ৩০-৫০ বছর বয়সীদের বেশিরভাগই ক্রনিক অ্যাসিডিটি সমস্যার শিকা...

আরও পড়ুন

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো
অফিস লাইফ

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো

'এটিকেট' টার্ম টি অনেকের কাছেই নতুন, কিন্তু এটি মোটেও অজানা কোনো টার্ম নয়। এটিকেট এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার। সঠিক শিষ্টাচার আমাদের জীবনের সকল ক্ষে...

অ্যাসিডিটি থেকে আলসার | কোন লক্ষণগুলো দেখলে সচেতন হবেন?
সুস্থতা

অ্যাসিডিটি থেকে আলসার | কোন লক্ষণগুলো দেখলে সচেতন হবেন?

আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই এখন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে। এর কারণ হচ্ছে আমরা অধিকাংশ মানুষই খাদ্যাভ্যাস এমনভাবে গড়ে তুলেছি যে, আমাদে...

আপনি কি টিন-এজার? আচ্ছা ডায়েট কন্ট্রোল বলতে কি বোঝেন? (পর্ব-৪)
সুস্থতা

আপনি কি টিন-এজার? আচ্ছা ডায়েট কন্ট্রোল বলতে কি বোঝেন? (পর্ব-৪)

এসএসসি বা এইচএসসি পরীক্ষা দেবেন? ডেইলি রুটিন টা কি? সকালে রুটি সবজি খেয়ে বের হয়ে যাওয়া, ৩-৪ টা কোচিং, স্কুল কলেজের ক্লাস, সময় পেলে ক্লাসের ফাঁকে এক গা...

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?
সুস্থতা

রোগীদের রোজা | শারীরিক অসুস্থতায় কীভাবে রোজা রাখবেন?

একজন মুসলিমের জন্য রোজা ফরয। তবে অনেক সময় শারীরিক অক্ষমতার জন্য রোজা রাখা সম্ভব হয় না। তবে কিছু রোগের ক্ষেত্রে খেয়াল করলেই কি আমরা পারি না সুস্থভাবে র...

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে
অফিস লাইফ

কর্মক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলুন ছয়টি সহজ উপায়ে

পড়ালেখা, চাকরি, ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজে আমরা সবাই ভালো ফলাফলেরই প্রত্যাশা করি। সব মানুষের জন্যই প্রতিদিন ২৪ ঘন্টা সময় বরাদ্দ থাকে। একটু খেয়া...

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

…