অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

sub-editor · Jul 26, 2016 · 1 min read

অফিস আদবকেতা | অবশ্যই মেনে চলবেন যেসব বিষয়

অফিস, মেয়েদের জন্য আজকাল খুবই পরিচিত একটা জায়গা। দিনের বেশিরভাগ সময়ই এই জায়গাটিতেই কাটাতে হয় তাদেরকে। একমাত্র নিজের বাসা বাদে বাইরে প্রায় সবখানেই মাথায় রেখে চলতে হয় কিছু ব্যাপার, কিছু আদবকেতা। অফিস এমন একটা জায়গা যেখানে দিনের বেশিরভাগ সময় পার করলেও মেনে চলতে হবে কিছু নিয়ম।

অফিসে আপনার সাথে চাকরি করে আরও অনেক রকম মানুষ। ওইযে কথায় বলে না, "হরেক মানুষ হরেক মন"। সবার সাথে মিলে চলতে গেলে প্রথমে যে জিনিসটি মাথায় রাখতে হবে, সেটি হলো- আপনার পোশাক। যেহেতু অফিস বা কর্মস্থলে ছেলে-মেয়ে সবাই কাজ করে সুতরাং পোশাক নির্বাচনে আপনাকে হতে হবে মার্জিত এবং রুচিশীল। যদি শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে বেশি বড় গলার ব্লাউজ না পরাই বুদ্ধিমানের কাজ হবে আর খুব বেশি পাতলা শাড়ি পরা উচিৎ হবে না। যে মেটেরিয়ালেই আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না কেন অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে।

এবার আসি সালোয়ার কামিজ এর কথায়। খুব বেশি আঁটসাঁট কামিজ অফিসে পরবেন না। এতে আপনাকে দেখতে স্মার্ট লাগার সাথে সাথে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। এছাড়াও আপনি সারাদিন আরাম বোধ করবেন। আপনার অফিসে যদি ওয়েস্টার্ন পোশাক পরার সুযোগ থাকে, তাহলে নির্দ্বিধায় তা পরতে পারেন। তবে শুধু একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে, পোশাকে যাতে শালীনতা ক্ষুণ্ণ না হয়।

পোশাকের পর্ব শেষ করে এবার আসি সাজগোজ এর ব্যাপারে। অফিসে খুব বেশি কড়া মেকআপ কেউই পছন্দ করবে না, বরং এতে আপনাকে দেখতে একটু বেশিই দৃষ্টিকটু লাগতে পারে। খুবই হাল্কা সাজ অফিসের জন্য মানানসই। হালকা ফেস পাউডার, পোশাকের সাথে মিলিয়ে হালকা আইশ্যাডো, আইলাইনার অথবা কাজল এবং লিপস্টিক, ব্যাস আপনি তৈরি অফিসের জন্য।

ও হ্যাঁ আর একটা জিনিস, লাল টকটকে অথবা খুব ডিপ অরেঞ্জ কালার এর লিপস্টিক এড়িয়ে চলা ভালো। আপনার কর্মস্থলে আপনার পজিশন, আপনার গায়ের রং এবং আপনার ব্যক্তিত্বের সাথে মানিয়ে যায় এমন ধরনের হালকা রং গুলো বেছে নিন। খুব বেশি হাই হিল পরে শব্দ করে হেঁটে অফিসের ভিতর চলাফেরা করাটাও শোভন হবে না এবং  চুলগুলো বেধে অথবা ছেড়ে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী।

এতক্ষণ তো কথা বললাম পোশাক এবং সাজসজ্জা নিয়ে, এবার আসি কথা বার্তা এবং আচরণ এর কথায়। খুব বেশি জোরে কথা বলা বা হাসাহাসি করা অফিস এটিকেটস এর মধ্যে পরে না। অনেক সময় ধরে লাঞ্চ করাও আসলে কাম্য নয়। সহকর্মীদের সাথে সুন্দর ভাবে কথা বলুন এবং তাদের সহযোগিতা করুন যতদূর সম্ভব। সহকর্মীদের সাথে কখনওই খারাপ আচরণ করবেন না।

সর্বোপরি, অফিসে থাকার সময়টুকু কে ভালবাসুন, ভালোভাবে নিজেকে মেইন্টেন করুন দেখবেন সময় ভালো কেটে যাবে এবং আপনি সবার কাছে হয়ে উঠবেন প্রশংসনীয়। আমি নিজেও একজন কর্মজীবী মেয়ে,অফিস নামক ব্যাপারটা আমার সাথে দিনের প্রায় ৯ ঘণ্টা জড়িত থাকে। উপরোক্ত ব্যাপারগুলো আমি সবসময় মেনে চলি।  ভালো থাকবেন সবাই।

লিখেছেন - রেজোয়ানা সিরাজ

সম্পর্কিত লেখা

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

ড্রেস কোড | কোথায়, কেমন?
লাইফ স্টাইল

ড্রেস কোড | কোথায়, কেমন?

পোশাক আমাদের ব্যক্তিত্ব প্রকাশ এর একটি মাধ্যম। আমরা কারো সাথে দেখা করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় তা হল পোশাক। তাই গুরুত্ব দিয়েই পোশাক নির্বাচ...

সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এড়িয়ে চলুন ১০টি আচরণ
অফিস লাইফ

সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এড়িয়ে চলুন ১০টি আচরণ

অফিস হলো দ্বিতীয় বাড়ির মতো। আর সহকর্মীরা হলেন সেই দ্বিতীয় বাড়ির সদস্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সুসম্পর্ক ধরে রাখতে চাইলে কৌশলী হতে হবে আপনাকেও। ক...

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে
মেকআপ

কুইক অ্যান্ড সিম্পল অফিস লুক | ঝটপট রেডি হয়ে নিন মাত্র ৫টি ধাপে

যুগের সাথে পাল্লা দিয়ে জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এখনকার দিনে মেয়েরা চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে নিজের যোগ্যতা আর ইচ্ছাশক্তির বলে এগিয়ে গেছ...

আরও পড়ুন

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো
অফিস লাইফ

অফিস এটিকেট | প্রত্যেক ব্যক্তির মেনে চলা উচিত এই বিষয়গুলো

'এটিকেট' টার্ম টি অনেকের কাছেই নতুন, কিন্তু এটি মোটেও অজানা কোনো টার্ম নয়। এটিকেট এর বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার। সঠিক শিষ্টাচার আমাদের জীবনের সকল ক্ষে...

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন
ট্রেণ্ডস এন্ড শপ

গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন

নিজেকে চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো মোটেও এক রকম নয়। নানা ডিজাইনের নানা ফ্যাশনের পোশাকে মেয়েরা ভিন্ন ভাবে সাজতে পছন্দ করে। আর সৌন্দর্...

ঈদের সোনামনিরও চাই নতুন জামা
মা ও শিশু

ঈদের সোনামনিরও চাই নতুন জামা

ঈদ প্রায় এসেই গেল। ঈদে সবার মত বাড়ির ছোট্ট সদস্যটির ও চাই নতুন জামা। আসলে ঈদের আনন্দ নতুন পোশাক ছাড়া কল্পনাই করা যায় না। তারপর আবার সবচেয়ে আদরের...

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!
বিউটি টিপস

অফিসে মেকআপ? হুটহাট রেডি হতে যে প্রোডাক্টগুলো হাতের কাছে রাখবেন!

অফিসে কাজ করা মানে দিনের অনেকটা সময় বাড়ির বাইরে থাকা। তাই সকালে বাসা থেকে রেডি হয়ে একবারেই বের হতে হয়। দিনে স্কিন কেয়ারের সুযোগ হয় না, আবার বেলা গড়াতে...

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী
অফিস লাইফ

তিনটি কারণে আপনার অফিস পরিষ্কার রাখা জরুরী

একটি জঞ্জালপূর্ণ, অপরিকল্পিত অফিস কখনই অফিসিয়াল কাজের সঠিক পরিবেশ হতে পারে না। দুঃখজনকভাবে, অনেক কোম্পানি সব সময় এসব ব্যাপার আমলে নেয় না; কিন্তু যারা...

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?
ভিডিও

অফিসিয়াল ড্রেস কোড | ফরমাল নাকি ক্যাজুয়াল?

নতুন চাকরি জীবনে প্রবেশ করেছেন? এখন তবে আপনার অফিস এটিকেট শেখার সময়। অফিস এটিকেট মানেই কি অফিসের কাজ মন দিয়ে ঠিক করে সময় মতো করা আর সহকর্মীদের সাথে সু...

…