পোলাও, বিরিয়ানির সাথে মুখরোচক শসার রায়তা!

sub-editor · Sep 02, 2016 · 1 min read

পোলাও, বিরিয়ানির সাথে মুখরোচক শসার রায়তা!

একঘেয়ে শসা, গাজর, টমেটোর সালাদের বদলে খাবারের সাথে পরিবেশনের জন্য শসার রায়তা বানিয়ে নিন । অনেক মজার এই শশার রায়তার রেসিপি  দেয়া হল আপনাদের জন্য ।

 উপকরণ

  •  শসা কুচি ১ কাপ
  •  টক দই ৩- ৪ টেবিল চামচ
  •  পুদিনা পাতা কুচি অল্প
  •  পেয়াজ মিহি কুচি ১ চা চামচ
  •  শুকনা মরিচ গুড়া সামান্য
  •  ভাজা জিরা গুড়া সামান্য
  •  লবন স্বাদ অনুযায়ী
  •  বিট লবন আধা চা চামচ

 প্রণালী

( ১ ) প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন । পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন ।

( ২ ) এরপর একটি বড় বাটিতে দই নিয়ে দই এর পানি ছেকে নিয়ে ভালো করে ফেটে নিন । এর মধ্যে মরিচ গুড়া, ভাজা জিরা গুড়া, বিট লবন ও লবন দিয়ে ভালো করে ফেটে নিন । মনে রাখবেন, দইয়ে পানি থাকা যাবে না । পানি থাকলে রায়তা ভালো হবে না ।

( ৩ ) এখন শসা কুচিগুলো হালকা চিপে পানি ঝেড়ে ফেলে দিন, বেশী কষে চিপার দরকার নেই । শসা কেটে রাখলে পানি বের হয় । এই পানি চিপে ফেলে না দিলে আপনার রায়তাকে নষ্ট করে ফেলবে, রায়তা বানানোর পর দই আর পানি আলাদা হয়ে যাবে । আপনার সব কষ্ট বৃথা হয়ে যাবে ।

( ৪ ) এবার ফেটানো দইয়ের মধ্যে শসা, পুদিনা কুচিও পেয়াজ কুচি দিয়ে ভালো ভাবে মেশালেই তৈরী হয়ে যাবে শসার রায়তা ।

পরিবেশন বিরিয়ানী, তেহারী, খিচুরী বা নানের সাথে ফ্রেশ রায়তা পরিবেশন করুন । রায়তা বানিয়ে বেশীক্ষন রাখলে এর রঙ ও স্বাদ নষ্ট হয়ে যায়, তাই আগে শুধু প্রস্তুতি নিয়ে রেখে পরিবেশনের আগে রায়তা মেশানো ভালো । এই উপকরণে ৪-৫ জন কে পরিবেশন করা যাবে ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক
ত্বকের যত্ন

 এক্সট্রা গ্লোয়িং ত্বকের জন্য শসার তৈরি ৫ টি প্যাক

শসা খুবই সহজলভ্য এবং পুষ্টিকর একটি সবজি। এতে শতকরা ৯৫ ভাগই পানি। এটি যেমন দেহের যত্নে খুবই উপকারী তেমনি ত্বকের যত্নেও এর জুড়ি নেই। এতে রয়েছে প্রচুর পর...

আরও পড়ুন

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনের ডালনেস ও সানবার্ন দূর হবে একটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে!

রূপচর্চার কথা মনে হলে একটা কমন ছবি আমাদের সবার চোখেই ভাসে যে মুখে ফেইসপ্যাক আর সাথে চোখের উপর গোল করে কাটা শসার টুকরা! তাই না? শসা কি শুধুই চোখের নিচে...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

…