রোদে পোড়া হাতের যত্ন | ৩টি প্যাক দিয়ে হবে ত্বকের সুরক্ষা!

নাইমা আক্তার · Apr 23, 2018 · 1 min read

রোদে পোড়া হাতের যত্ন | ৩টি প্যাক দিয়ে হবে ত্বকের সুরক্ষা!

গ্রীষ্মের প্রচণ্ড রোদের প্রখর তাপ থেকে বাঁচতে আমরা সাধারণত ছাতা, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করি। কিন্তু এ দুটোই তো আপনার মুখের ত্বককে বাঁচানোর জন্য। একটু কি খেয়াল করেছেন আপনার সুন্দর হাত দুটোও দিন দিন কেমন রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে? ত্বকের প্রতি যারা একটু বেশি কেয়ারফুল তারা হয়তো সানস্ক্রিন ইউজ করেন কিন্তু সেটা মুখের ত্বকে একটু বেশিক্ষণ স্থায়ী হলেও হাতের সানস্ক্রিন খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। এর কারণ হলো, যে কোন কাজে আমাদের হাতই ব্যবহার করতে হয়। আর তাই সানস্ক্রিনও ধুয়ে বা মুছে যায়। রোদে পোড়া হাতের যত্ন কীভাবে করবেন ভাবছেন? যাদের হাতের ত্বক রোদে পুড়ে চামড়া খসখসে বা কালো হয়ে গেছে তাদের জন্য রইলো আজকে তিনটি প্যাক। এই প্যাকগুলো ব্যবহার করলে আপনার হাতের হারানো উজ্জ্বলতা ফিরে আসবে।

রোদে পোড়া হাতের যত্ন নিতে ৩টি প্যাক

১. লেবুর রস

জানেন কি, লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে? এটি ত্বকের কালো দাগ দূর করতে অসাধারণ কাজ করে। একটা ফ্রেস লেবুর রস দু'হাতে মেখে রাখতে পারেন ২০-৩০ মিনিট। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। আপনি চাইলে এর সাথে অল্প চিনিও অ্যাড করতে পারেন। চিনি একটি অসাধারণ পরিষ্কারক। এটি ত্বকের ডেড সেল তুলে দেয়। দ্রুত ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

২. টক দই

টক দই সান ট্যানিং দূর করে ও ত্বককে ঠাণ্ডা রাখে। এটি ত্বকের পোরগুলোকে ছোট ও স্কিন টাইট করে। এক কাপ টক দই এর সাথে আধা কাপ শসার রস এবং আধা কাপ টমেটোর রস মেশান। তারপর এর সাথে যোগ করুন আধা কাপ বেসন বা চালের গুড়া। সব মিশিয়ে পেস্ট করে নিন।

এই প্যাকটি আপনার হাতে, মুখে ও গলায় মেখে ৩০-৩৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি রোদে পোড়া ত্বক ঠিক করার পাশাপাশি ত্বককে আরো কোমল ও ফর্সা করবে। এছাড়াও শুধু টকদই যদি আপনি প্রতিদিন গোসল করতে যাওয়ার আগে ব্যবহার করেন তাহলেও উপকার পাবেন।

৩. অ্যালোভেরা

অ্যালোভেরা ত্বককে উজ্জ্বল করে ও ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি রোদে পোড়া ত্বককে রিপেয়ার করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে সান ট্যানিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করুন। সারারাত এভাবেই রেখে দিন। সকালে উঠে ভালোভাবে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

তাহলে আর দেড়ি না করে আজ থেকেই সান-ট্যানিং স্কিনে এই প্যাকগুলো ইউজ করা শুরু করুন। আর হয়ে উঠুন সুন্দর ও কোমল হাতের অধিকারিণী। তবে হ্যা, অবশ্যই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।

ছবিঃ সাজগোজ.কম, সংগৃহীত - inat.com

Products in this article

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!
ত্বকের যত্ন

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা থেকে রক্ষা পেতে কত কিছুই না ট্রাই করেছেন। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সানস্ক্রিন কিনেছেন। আর প্রচন্ড রোদে একবার পুড...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

আরও পড়ুন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?
ত্বকের যত্ন

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?

আমি সানস্ক্রিন ইউজ করার খুব বড় ফ্যান। সাজগোজও সবসময় রোদের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন সাজেস্ট করে থাকে। এবং প্রায় অনেক সময় রিডাররা পেজে সাজে...

রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া ৫টি ফেইস প্যাক
ত্বকের যত্ন

রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া ৫টি ফেইস প্যাক

আপনি জানেন কি আপনার ত্বকের জন্য এই গরমে সবচেয়ে মারাত্মক হুমকি কি? তা হলো রাস্তার ধুলাবালি আর ক্ষতিকর সূর্যরশ্মি । সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত স...

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?
ত্বকের যত্ন

টিনেজ থেকেই রেগুলার সানস্ক্রিন অ্যাপ্লাই করা কেন জরুরি?

বলা হয়ে থাকে, দিনের বেলা সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। বাইরে বের হওয়ার আগে কিংবা ঘরে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। কিন্তু কেন? সানস্ক্রিন অ্যা...

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর
ত্বকের যত্ন

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর

লাল সাদা শাড়ির সাথে ছোট একটা হাতে আঁকা লাল টিপ আর দুই হাত ভর্তি লাল চুড়ি। চুলে থাকবে একগুচ্ছ বেলী ফুল, ব্যস এই হবে বৈশাখের সাজ। বৈশাখের প্রথম দিনটিকে...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

…