রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া ৫টি ফেইস প্যাক

রোকসানা আকতার · May 11, 2016 · 1 min read

রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া ৫টি ফেইস প্যাক

আপনি জানেন কি আপনার ত্বকের জন্য এই গরমে সবচেয়ে মারাত্মক হুমকি কি? তা হলো রাস্তার ধুলাবালি আর ক্ষতিকর সূর্যরশ্মি । সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সূর্যরশ্মিতে আলট্রা ভায়লেট রশ্মি  সবচেয়ে বেশী থাকে। তাই এই গরমে ক্ষতিকর সূর্যরশ্মির কবল থেকে নিজের ত্বককে রক্ষা করতে আপনাকে অনেক বেশী সচেতন হতে হবে। একটু সচেতন থাকলেই আপনি আপনার ত্বককে রোদে পোড়ার মতো ক্ষতিকর বিষয়গুলো থেকে রক্ষা করতে পারবেন এবং রোদে পোড়া দাগ দূর করতে পারবেন।

বাইরে বের হওয়ার আগে কোন ক্রমেই সানস্ক্রিন ছাড়া বের হবেন না। এমনকি বাচ্চাদেরকেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। শুধুমাত্র মুখে নয়, গলায়, ঘাড়ে , হাত -অর্থাৎ শরীরের যে যে অংশ খালি থাকে সব জায়গায় সানস্ক্রিন লোশান লাগাবেন। এটা আপনার ত্বককে অবশ্যই রোদে পোড়া থেকে রক্ষা করবে।

রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া প্যাক

১) তারপরেও যারা প্রতিদিন বাইরে বের হন দেখবেন গরমকালে ত্বকে রোদে পোড়া দাগ পড়ে। আপনি আলুকে ভাল করে ধুয়ে নিয়ে কুঁচি করুন। এটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ড করার পরে যদি বেশি শুকনা লাগে তাহলে একটু পানি মিশিয়ে তরল করে নিতে পারেন। আপনার সারা মুখে এই পেস্টটি নিয়মিত লাগাবেন ২০ থেকে ৩০ মিনিট। পেস্টটি মুখে শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মুখ  ধুয়ে ফেলুন এবং আপনার ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দেখবেন ত্বক মসৃণ  কোমল থাকবে এবং রোদে পোড়া দাগ দূর করে উজ্জ্বল হবে।

২) শসা , লেবুর রস আর গোলাপ জলের মিশ্রণ রোদের পোড়া দাগ দূর করে কার্যকরীভাবে। লেবুর রসের ভিটামিন সি আপনার ত্বকের সূর্যের আলোতে ট্যান হয়ে গেলে বা বয়সের ছাপ বা অন্য যেকোনো কালো দাগ দূর করে। তাই আপনি এই মিস্রনটি ব্যবহার করলে উপকার পাবনে। তবে এটি ব্যবহারের সাথে সাথে রুপ বিশেষজ্ঞরা  সানস্ক্রিনকে অবশ্যই ব্যবহার করার পরামর্শ দেন ।

৩) আধা কাপ পাকা পেপের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে  শুকানোর পরঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। যেসব জায়গায় রোদে পুড়ে যায় সেসব জায়গায় লাগান দেখবেন রোদে পোঁড়া দাগ দূর হয়ে ত্বক উজ্জল হয়ে উঠছে ।

৪) ত্বকের নানা সমস্যায় অ্যালোভেরা বহুভাবে ব্যবহৃত হচ্ছে। এক টেবিল চামচ মসুর দাল ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পেস্ট করে নিন। এটির সাথে অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ টমেটো কুচি কচলে পুনরায় পেস্ট তৈরি করুন। নিয়মিত মুখে লাগান আর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের রোদে পোঁড়া দাগ দূর হয়ে যাবে। ত্বক আগের চেয়ে অবশ্যই উজ্জ্বল ও সজীব থাকবে।  তবে অনেকেরই মসুর ডালে ত্বকে অ্যালার্জি হয়। আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে ব্যবহার করবেন না।

৫) দুই টেবিল চামচ আনারস কুচির সাথে এক টেবিল চামচ মধু নিয়ে চটকে নিয়ে পেস্ট বানান এবং এই পেস্ট মুখে তিন থেকে পাঁচ মিনিট রেখে ডাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।  দেখবেন রোঁদের পোড়া আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে।

এই গরমে ত্বক উজ্জ্বল আর সজীব রাখতে উপরের সহজ পন্থাগুলো অবলম্বন করুন। দেখবেন রোদে পোড়া দাগ দূর হয়ে আপনি পেয়েছেন উজ্জ্বল প্রাণবন্ত ত্বক।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!
ত্বকের যত্ন

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা থেকে রক্ষা পেতে কত কিছুই না ট্রাই করেছেন। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সানস্ক্রিন কিনেছেন। আর প্রচন্ড রোদে একবার পুড...

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর
ত্বকের যত্ন

বৈশাখে রোদে পোড়া ত্বক | ৫টি কার্যকরী প্যাকে হবে দূর

লাল সাদা শাড়ির সাথে ছোট একটা হাতে আঁকা লাল টিপ আর দুই হাত ভর্তি লাল চুড়ি। চুলে থাকবে একগুচ্ছ বেলী ফুল, ব্যস এই হবে বৈশাখের সাজ। বৈশাখের প্রথম দিনটিকে...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

আরও পড়ুন

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?
ত্বকের যত্ন

খুব দ্রুত রোদে পোড়া ত্বক উজ্জ্বল করে তুলতে চান?

আমি সানস্ক্রিন ইউজ করার খুব বড় ফ্যান। সাজগোজও সবসময় রোদের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সানস্ক্রিন সাজেস্ট করে থাকে। এবং প্রায় অনেক সময় রিডাররা পেজে সাজে...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

…