দাগ নিয়ে ভাবনা আর না !

সাজগোজ উপ সম্পাদক · Aug 03, 2013 · 1 min read

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ থাকে না। আজকে সঠিক ভাবে কাপড়ের দাগ তোলার জন্য কয়েকটি সহজ ও কার্যকরী টিপস দেয়া হলো -

(১) আমরা চাই বা না চাই, চা-কফির দাগ কাপড়ে পড়বেই। তুলোয় ভিনেগার কিংবা খাবার সোডা নিয়ে একটু ঘষুন, দাগ উঠে যাবে।

(২) কাপড়ে তরকারির হলুদ দাগ লাগলে দাগের জায়গায় ভিনেগার লাগিয়ে রেখে দিন দশ মিনিট। তারপর সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।

(৩) কাপড়ে মোম লেগে গেলে প্রথমে চামচ বা ভোঁতা ছুরি দিয়ে সাবধানে চেঁছে ফেলুন। তারপর দাগের ওপরে ও নিচে ব্রাউন পেপার রেখে গরম ইস্ত্রি ঘষে নিন। দাগ উঠে যাবে।

[picture]

(৪) শাড়ি বা জামায় অনেক সময় তেল লেগে বিশ্রী দেখায়। ভালো ভাবে পরিচ্ছন্ন না করে তুলে রাখলে তা পোকায় কাটার সম্ভাবনা থাকে। তাই তেল তুলতে প্রথমেই তেলের জায়গায় পুরু করে ট্যালকম পাউডার লাগান। দশ মিনিট পর ঝেড়ে ফেলুন। এভাবে আরও একবার করুন। এবার নরম কাপড় পানিতে ভিজিয়ে নিয়ে তাতে সাবান বা ডিটারজেন্ট লাগিয়ে হালকা ভাবে সেই জায়গায় ঘষুন। পরে সাবধানে পরিষ্কার ভেজা কাপড় বা পানি দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন। পানি ঝরিয়ে, অল্প সময় রোদে রেখে পরে আয়রন করে নিন।

(৫) কাপড়ে লিপস্টিকের দাগ লাগলে জায়গাটা স্পিরিটে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দাগ গায়েব হয়ে যাবে।

(৬) জামায় বা শার্টে বল পেনের কালি লাগলে প্রথমে স্পিরিট দিয়ে ও পরে পেট্রল দিয়ে হালকা ভাবে স্পঞ্জ করলে দাগ চলে যাবে।

(৭) সুতি বা সিল্কের কাপড়ে কালির দাগ লাগলে সামান্য ডিটারজেন্ট, ভিনেগার ও গরম পানির মিশ্রণ তৈরি করে দাগ লাগা অংশটি কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখুন। তারপর ঈষদুষ্ণ পানি আর সাবান দিয়ে ধুলে দাগ চলে যাবে।

(৮) অনেক সময় কাপড়ে মরিচার দাগ লেগে যায়। এক্ষেত্রে প্রথমে লেবুর রস দিয়ে জায়গাটায় ঘষুন, দেখবেন দাগ অনেক খানি চলে গেছে। এবার সেখানে কিছুটা খাবার সোডা বা লবণ ছড়িয়ে রোদে মেলে দিন। কিছুক্ষণ পরে সাবান ও হালকা গরম পানি দিয়ে ধুলে দাগ চলে যাবে।

(৯) কাপড় থেকে ভেজা কাদার দাগ দূর করতে সেদ্ধ আলুর খোসা ঘষুন। দেখবেন দাগ অদৃশ্য হয়ে গেছে।

(১০) আমাদের গ্রীষ্মপ্রধান দেশে কাপড়ে ঘামের দাগ অনিবার্য। এই দাগ তুলতে পানির মধ্যে দু-তিনটা ব্যথানাশক ট্যাবলেট গুলে নিয়ে কাপড় ধুয়ে ফেলুন। দাগ থাকবে না।

(১১) কাপড়ে চিউইংগাম লেগে গেলে প্রথমেই কাপড় একটি পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রাখুন। একটু পরে কাপড় বের করে সাবধানে ভোঁতা ছুরির ডগা দিয়ে চিউইংগাম তুলে ফেলুন। তারপর সেই জায়গাটির উপরে-নিচে ব্রাউন পেপার রেখে আয়রন করে নিন।

(১২) ছবি আকাঁর সময় বাচ্চাদের কাপড়ে রঙ এর দাগ লাগতেই পারে। একটি পুরোনো টুথব্রাশ ফিনাইলে ডুবিয়ে দাগ লাগা জায়গায় ঘষুন। দাগ মুহুর্তেই গায়েব হয়ে যাবে।

(১৩) হাতে মেহেদি লাগাবার সময় জামা কাপড়ে লেগে যেতে পারে। জায়গাটি গরম দুধে ভিজিয়ে রাখুন কিছু সময়। পরে সাবান দিয়ে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে।

(১৪) কাপড় থেকে আলকাতরার দাগ তুলতে দাগের জায়গায় খানিকটা কেরোসিন ঘষে ঘষে লাগান। পরে শুকিয়ে গেলে সাবান দিয়ে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিন। সময়ের সাথে কেরোসিনের গন্ধ চলে যাবে।

(১৫) শার্ট ধোয়ার সময় কলার ও কাফ পানিতে ভিজিয়ে তার উপরে কয়েক ফোঁটা শ্যাম্পু ছড়িয়ে নিন। তারপর ঘষে ধুয়ে ফেলুন। তেল চিটচিটে ময়লা ও দাগ চলে যাবে।

লিখেছেন - বৈশাখী

ছবি - ম্যাকেঞ্জিইমেজ.কম

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!
রেসিপি

রান্নাবান্নায় ঝামেলা এড়াতে মেনে চলুন কিছু বিশেষ টিপস!

আমরা কম বেশি সবাই রান্না জানি। কারোটা খুব ভালো হয়, কারোটা একটু কম। আজ কিছু টিপস নিয়ে কথা বলবো । অনেকেই হয়তো অনেক কিছু জানেন। তারপরও নতুন কিছু জানাবার...

আরও পড়ুন

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়

চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন যা আমাদের সবারই কম বেশি হয়েছে এবং আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে গেছে। ২ সপ্তাহের মধ্যে চিকেন...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
মা ও শিশু

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

প্রেগনেন্সি সময় হুট করে ওজন অনেক বেড়ে যায়, তাই চামড়ায় টান পড়ে দাগ হয়ে যায় যাকে ডাক্তারি ভাষায় বলে striae gravidarum। সময়ের সাথে কিছু দাগ চলেই যায় আবার...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

…