হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

রুমানা রহমান · Mar 28, 2015 · 1 min read

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়তো গ্লাভস লাগালে আপনার হাত দাগ হওয়া থেকে রক্ষা পায় কিন্তু শরীরের অন্যান্য জায়গায় ঠিকই দাগ লেগে যাবে আর এটা সত্যিকার অর্থেই বেশ অস্বস্তিকর একটা ব্যাপার। আপনি চাইলে খুব সহজেই ঘরোয়া আর হাতের কাছের জিনিসপত্র দিয়েই এই অস্বস্তিকর দাগ থেকে মুক্তি পেতে পারেন। এই আর্টিকেলটি মূলত তাদের জন্য যারা হেয়ার ডাই করতে গেলে দাগ নিয়ে বিব্রতকর অবস্থার সম্মুখীন হন।

যেভাবে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে স্কিন থেকে হেয়ার ডাই এর দাগ তুলে ফেলবেন-

দাগ তুলতে ডিটারজেন্টঃ

আপনাকে যা করতে হবে তা হল ১ টেবিল চামচ ডিটারজেন্ট বা ৫ মিলি লিকুইড ডিশ ওয়াশার বা লণ্ড্রী ডিটারজেণ্টই আপনার স্কিনের হেয়ার ডাই এর দাগ তুলতে যথেষ্ট।

যেভাবে করবেনঃ

-প্রথমে ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট নিয়ে আপনার স্কিনের দাগ লাগা এরিয়ায় লাগান।

-এবার আপনার হাতের আঙ্গুল কাজে লাগান স্কিনের দাগ লাগা জায়গায় দাগ তুলতে।

-আপনি চাইলে সামান্য পরিমাণ হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি নরম কোন কাপড় বা মেকআপ রিমুভার প্যাড ব্যবহার করতে পারেন।

-দেখবেন আস্তে আস্তে আপনার হাতের স্কিনের হেয়ার ডাই এর রঙ চলে যাচ্ছে এবার পর্যাপ্ত পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন।

যা মনে রাখবেনঃ

-মনে রাখবেন এটি কেবল আপনার হাতের স্কিনের জন্য উপযোগী। ভুলেও এটা আপনার মুখের ত্বকে লাগাবেন না।

-খেয়াল রাখুন এটা কোন ভাবেই যেন আপনার চোখের আশেপাশে কিংবা চোখের ভেতর না প্রবেশ করে।

দাগ তুলতে বেকিং সোডাঃ

হেয়ার ডাই এর দাগ তুলতে আপনি ২ টেবিল চামচ বেকিং সোডা ও ২ টেবিল চামচ লণ্ড্রী ডিটারজেন্ট মিশিয়ে নিয়ে সহজেই আপনার স্কিন থেকে দাগ তুলে ফেলতে পারেন।

যেভাবে করবেনঃ

-প্রথমে আপনি বেকিং সোডা আর লণ্ড্রী ডিটারজেন্ট এর মিক্সচার নিয়ে আপনার দাগ লাগা স্কিনের এরিয়ায় লাগান।

-এবার ৩০ থেকে খুব বেশি হলে ৯০ সেকেন্ড পর্যন্ত এই মিক্সচার আপনার শরীরের দাগ লাগা জায়গায় ঘষুন। ঘষার জন্য আপনি আঙ্গুল ব্যবহার করতে পারেন আবার কটন বলও ব্যবহার করতে পারেন। সাথে হালকা গরম পানি ব্যবহার করুন।

-এরপর দাগ হালকা হয়ে আসতে থাকলে একটা ভেজা তোয়ালে দিয়ে জায়গাটা মুছে ফেলুন। আবার সবচেয়ে ভালো হয় আপনি যদি পানি দিয়ে স্কিন ধুয়ে ফেলেন।

যা মনে রাখবেনঃ

-ভালো হয় আপনি যদি অতিরিক্ত গন্ধহীন লণ্ড্রী ডিটারজেন্ট ব্যবহার করেন, এতে আপনার স্কিনের কোনরূপ জ্বালা পোড়া না করেই দাগ উঠে যাবে দ্রুত।

-এই মিক্সচার আপনার মুখের স্কিন বাদ রেখে যেকোন জায়গায় ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখুন চোখে ও চোখের আশেপাশে যেন এটা ভুলেও না পড়ে বা লাগে।

-এটি ব্যবহার করলে যদি আপনার স্কিন খুব বেশি জ্বালা পোড়া করে তাহলে ব্যবহার না করাই উত্তম।

দাগ তুলতে টুথপেস্টঃ

হেয়ার ডাই এর দাগ তুলতে আরও একটি কার্যকরী ঘরোয়া উপাদান হল টুথপেস্ট। শুধুমাত্র টুথপেস্ট ব্যবহার করেই আপনার আপনার শরীরের যেকোন জায়গায় লেগে যাওয়া দাগ তুলে ফেলতে পারেন।

যেভাবে করবেনঃ

-প্রথমে বেশ কিছুটা টুথপেস্ট নিয়ে আপনার মুখের, গলার হাতের কিংবা অন্যান্য যে জায়গায় হেয়ার ডাই এর দাগ লেগেছে সেখানে লাগিয়ে ৩০ থেকে ৯০ সেকেন্ড ধরে একটু ঘষুন এবং এভাবেই লাগিয়ে রাখুন।

-টুথপেস্ট শুকিয়ে গেলে আপনার ফেলে রাখা টুথব্রাশ বা কটন বল ব্যবহার করে টুথপেস্ট লাগানো জায়গাটা ঘষুন। সাথে হালকা গরম পানি ব্যবহার করুন।

-দেখবেন আস্তে আস্তে দাগ চলে যাচ্ছে। পরে একটা ভেজা তোয়ালে দিয়ে টুথপেস্ট সম্পূর্ণ তুলে ফেলুন ও পরে পানি দিয়ে জায়গাটা ভালোভাবে ধুয়ে নিন।

যা মনে রাখবেনঃ

-আপনি টুথপেস্ট আপনার শরীরের যেকোন জায়গায় ব্যবহার করতে পারেন কেবল লক্ষ রাখুন যাতে চোখে না লাগে।

-হেয়ার ডাই এর দাগ পরিষ্কার করার জন্য হোয়াইট টুথপেস্ট ব্যবহার করলে ভালো হয়।

দাগ তুলতে পেট্রোলিয়াম জেলিঃ

ঘরোয়াভাবে হেয়ার ডাই এর দাগ তোলার অন্যতম সহজ উপকরণ হল পেট্রোলিয়াম জেলি। শুধুমাত্র এই সামান্য উপাদান দিয়েই আপনি আপনার স্কিন থেকে দাগ তুলে ফেলতে পারেন।

যেভাবে করবেনঃ

-কিছু পরিমাণ পেট্রোলিয়াম জেলি নিয়ে আপনার স্কিনের দাগ লাগা জায়গায় লাগিয়ে হাত কিংবা কটন বল দিয়ে ঘষতে থাকুন। এবং এভাবে কিছুক্ষণ রেখে দিন।

-কিছুক্ষণ এভাবে রাখার পর জায়গাটি ভালোভাবে আরেকবার ঘষে দেখুন দাগ হালকা হয়ে আসছে। এবার পরিষ্কার পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন।

যা মনে রাখবেনঃ

-এটি আপনার শরীরের সব স্কিনে লাগাতে শুধু মাত্র চোখ ছাড়া।

-আর যদি কোনভাবে চোখে চলেও যাই তাহলে ঠাণ্ডা পানি দিয়ে বার বার চোখ ধুয়ে ফেলুন।

আমার মনে হয়না এতোগুলো হেয়ার ডাই এর দাগ তোলার পদ্ধতি দেখার পরও আপনি আপনার হাতে বা শরীরের অন্যান্য জায়গায় আর দাগের বোঝা নিয়ে বেড়াবেন।

লিখেছেনঃ রুমানা রহমান

ছবিঃ ওয়েসিসডিস্কাশনসিএ

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?
গৃহসজ্জা

টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?

সচরাচর আপনি যে সমস্যাগুলো ফেইস করেন তার মধ্যে অনেক সমস্যার সমাধান করা যায় টুথপেস্ট দিয়ে। দাঁত ব্রাশ করার সাথে সাথে টুথপেস্টের রয়েছে আরো অনেক ব্যবহার।...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই
ক্র্যাফট

অল্প খরচে নিজের পছন্দ মতো করুন টাই-ডাই

ফ্যাশনে টাই-ডাই পুরনো হলেও, নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয়েছে বারবার। সুতি, খাদিসহ নানা ধরনের কাপড়েই হচ্ছে এই নকশা। অল্প খরচে নিজের পছন্দ মতো ডিজাইন দিয়...

আরও পড়ুন

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?
মা ও শিশু

পেটে মাতৃত্বকালীন দাগ পড়ার লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কী?

প্রেগনেন্সি সময় হুট করে ওজন অনেক বেড়ে যায়, তাই চামড়ায় টান পড়ে দাগ হয়ে যায় যাকে ডাক্তারি ভাষায় বলে striae gravidarum। সময়ের সাথে কিছু দাগ চলেই যায় আবার...

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

…