টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?

আফসানা · Dec 15, 2017 · 1 min read

টুথপেস্ট ব্যবহার কেবল কি দাঁত ব্রাশ করতেই করছেন?

সচরাচর আপনি যে সমস্যাগুলো ফেইস করেন তার মধ্যে অনেক সমস্যার সমাধান করা যায় টুথপেস্ট দিয়ে। দাঁত ব্রাশ করার সাথে সাথে টুথপেস্টের রয়েছে আরো অনেক ব্যবহার। আপনারা কি জানেন সেগুলো? যারা জানেন না তাদের জন্যেই আমার এই টিপসগুলো শেয়ার করা। এতে আপনাদের অনেক উপকার হতে পারে। ছোটছোট অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন হাতের কাছের ঐ টুথপেস্ট ব্যবহার করেই! চলুন জানা যাক এবার...

টুথপেস্ট ব্যবহার ১২টি ভিন্ন উপায়ে

(১) দুর্গন্ধ দূর করতে

বাচ্চাদের ফিডার এবং যে কোন বোতলে যদি দুর্গন্ধ হয় তবে সেটা দুর্গন্ধ মুক্ত করতে টুথপেস্টের ব্যবহার অপরিসীম। ফিডার বা বোতলের ভেতরে টুথপেস্ট দিয়ে ধুয়ে নিলে তা পরিষ্কারও হয় আবার বাজে গন্ধটাও চলে যায়।

(২) পার্মানেন্ট মার্কারের দাগ দূর করতে

পার্মানেন্ট মার্কারের দাগ উঠাতে টুথপেস্ট - shajgoj.com  

কোন কিছুতে পার্মানেন্ট মার্কারের দাগ বসে গেলে তা উঠানোর জন্য টুথপেস্ট ব্যবহার করতে পারেন। যেমন টিভির স্ক্রিনে, দেয়ালে কিংবা কাঠের কোনকিছুতে।

(৩) গ্লাস বা আয়না পরিষ্কার করতে

অনেক সময় বাথরুম অথবা বেসিনের আয়না ঝাপসা হয়ে যায়। টুথপেস্ট গ্লাসে লাগিয়ে কোন একটা কাপড় দিয়ে মুছলে তা পরিষ্কার হয়ে যায়। শুধু যে আয়না তা নয় যে কোন ধরনের গ্লাস অনেক সুন্দর এবং চকচকে দেখায় যদি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা হয়।

(৪) মোবাইল স্ক্রিনের দাগ উঠাতে

 মোবাইল স্ক্রিনের দাগ - shajgoj.com

মোবাইলের স্ক্রিনে অনেক কম সময়েই দেখা যায় দাগ হয়ে যায়। এই দাগ অনেক সহজেই টুথপেস্ট ব্যবহার করে তুলে ফেলা যায়।

(৫) চা ও কফির দাগ উঠাতে

কফি এবং চা খেতে খেতে অনেক সময়ই মগে দাগ পরে যায়। আবার দেখা যায় সেয় দাগগুলো পরিষ্কার হয় না সহজে। যদি সেই দাগে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে এরপর পরিষ্কার করা হয় তবে খুব সহজেই দাগ উঠে যায়।

(৬) সাদা কেডস পরিষ্কারে

 সাদা কেডস পরিষ্কারে টুথপেস্ট - shajgoj.com

যারা স্কুল কলেজে পরে তাদের কেডস পড়তে হয়। আর জুতার সাদা অংশ অনেক কম সময়েই নোংরা হয়ে যায়। আর সেটা পরিষ্কার করা যায় টুথপেস্ট এর মাধ্যমে। তাহলে সাদা অংশ সাদাই হয়ে যায়। রাবারের যে কোন জুতাই পেস্ট দিয়ে পরিষ্কার করা যায়।

(৭) দেয়ালের ফুটো ঢাকতে টুথপেস্ট ব্যবহার

অনেক সময় দেয়ালে কোন কারণে যদি ফুটো হয়ে যায় তবে তা টুথপেস্ট দিয়ে বন্ধ করে দিলে আর বুঝা যায় না।

(৮) সিডির স্ক্যাচ উঠাতে

সিডির স্ক্যাচ উঠাতে টুথপেস্ট - shajgoj.com

যদিও এখন সিডি এত বেশি কেউ ব্যবহার করে না। সিডি তে ছোটখাট স্ক্র্যাচ পরে গেলে তা তোলা যায় টুথপেস্ট ব্যবহার করেই।

(৯) গাড়ির হেডলাইট পরিষ্কারে

গাড়ির হেডলাইট অপরিষ্কার হয়ে গেলে তাতে কিছুক্ষণ পেস্ট লাগিয়ে রেখে কোন একটা অপ্রয়োজনীয় কাপড় দিয়ে মুছে ফেললে নিমিষেই ময়লা পরিষ্কার হয়ে যায়।

(১০) নেইল পলিশ রিমুভ করতে টুথপেস্ট ব্যবহার

নেইল পলিশ রিমুভ - shajgoj.com

নখে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে কোন একটা কাপড় অথবা তুলা দিয়ে ঘষা দিলে নেইল পলিশ উঠে যাবে। নেইল পলিশ উঠানোর সাথে সাথে নখ অনেক পরিষ্কারও করে। তাহলে নখ পরিষ্কার করতে চাইলেও টুথপেস্ট ব্যবহার করতে পারেন।

(১১) মশার কামড়ে জ্বালাতন কমাতে

মশা কামড় দিলে স্কিনে কেমন জ্বালাতন বা ইরিটেশন হয়। মশার কামড়ের জায়গায় যদি অল্প টুথপেস্ট লাগানো যায় তবে ইরিটেশনটা কমে যায়।

(১২) ইস্ত্রি চকচকে দেখাতে টুথপেস্ট ব্যবহার

 ইস্ত্রি চকচকে দেখাতে - shajgoj.com কাপড় আয়রন করার জন্য আমরা যে যন্ত্রটি ব্যবহার করি তা পরিষ্কার করা যায় টুথপেস্ট দিয়ে। এতে করে ইস্ত্রি দেখতে চকচকে লাগে। আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

সুতরাং বুঝতেই পারছেন আপনার এই টিপসগুলো জানা থাকলে আপনি খুব সহজেই হাতের কাছে থাকা টুথপেস্ট দিতে অনেক কাজই করে নিতে পারবেন। এই তো জেনে নিলেন দারুণ কিছু টুথপেস্ট হ্যাকস। আর সমাধান করে নিন নান সমস্যার।

ছবি - পিন্টারেস্ট ডট কম, ফ্যাবহাও ডট কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন
সুস্থতা

লিভার আয়ুষ রকসল্ট টুথপেস্ট | ঝকঝকে সাদা দাঁত পাবার আয়ুর্বেদিক সল্যুশন

ঝকঝকে সুন্দর সাদা দাঁত কে না চায়! মন খুলে হাসলেই ঠিক মুক্ত ঝরা হাসি যেন! কিন্তু ঝকঝকে সুন্দর সাদা দাঁত আজ হারিয়ে যাচ্ছে আজকালকার কিছু বাজে অভ্যাসের জন...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

আরও পড়ুন

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!
একনে-প্রন

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!

ব্রণ একটি দুঃস্বপ্নের মতো! আর যেকোনো মেয়েই , শুধু মেয়ে কেন, সৌন্দর্য্য সচেতন যেকোন মানুষ সে নারী কিবা পুরুষ যেই হন না কেন ব্রণ থেকে সব সময় দূরে থাকে...

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়
গৃহসজ্জা

কোরবানির পর ঘর পরিষ্কার করার ১৩টি সহজ উপায়

কোরবানি ঈদ এলো বলে। কোরবানির পর ঘর পরিষ্কার করার চিন্তাটা মাথায় গেঁথে আছে? এইবার ঈদের মজা কমবে না একটুও, সহজ কিছু উপায়ে কোরবানির পরে ঘরবাড়ি পরিষ্কার ক...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট !
বিউটি টিপস

নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট !

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমরা জানি। কিন্তু এই সাধারণ নারকেল তেল দিয়ে চুলের যত্নে ব্যবহার ছাড়াও বিউটি প্রোডাক্ট তৈরি করা যায়। নারকেল তেল ত্...

…