নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট !

sub-editor · Nov 25, 2015 · 1 min read

নারকেল তেল দিয়ে অসাধারণ কিছু বিউটি প্রোডাক্ট !

চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আমরা জানি। কিন্তু এই সাধারণ নারকেল তেল দিয়ে চুলের যত্নে ব্যবহার  ছাড়াও বিউটি প্রোডাক্ট  তৈরি  করা যায়।  নারকেল তেল ত্বকের যত্নে যেমনি ব্যবহার করা যায় তেমনি আপনার প্রতিদিনের সাজের সঙ্গীও হয়ে দাড়ায়!

কীভাবে?  আপনার এই প্রশ্নের উত্তর দিতেই আজকের লেখনি। নিচে নারকেল তেল দিয়ে এমন সব বিউটি প্রোডাক্ট  তৈরির উপায় তুলে ধরা হল যা আপনি নিজেই আরও কিছু উপাদান যোগার করে কম খরচে আর অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন।

চোখের সাজে আই লাইনার

উপকরণ

  • ২ চা চামচ নারকেল তেল
  • ২ চা চামচ অ্যালভেরা জেল
  • ১-২ Activate Charcoal ক্যাপসুল (কালো লাইনার)
  • অথবা ১/২ চা চামচ Cocoa Powder(ব্রাউন লাইনার)

প্রণালী

-   সবগুলো উপাদান একসাথে একটি পাত্রে মিশিয়ে নিন।

-   পছন্দ অনুযায়ী ব্ল্যাক লাইনারের জন্য Activate Charcoal আর ব্রাউন লাইনারের জন্য Cocoa Powder

-   এবার একটি এয়ারটাইট জারে মিশ্রণটি ঢেলে নিলেই তৈরি হয়ে গেল আই লাইনার।

দাঁতের যত্নে টুথপেস্ট

উপকরণ

  • ২ টেবিল চামচ নারকেল তেল
  • ৬ টেবিল চামচ বেকিং সোডা
  • ১০ ফোটা মিন্ট অয়েল
  • ১/২ চা চামচ মিহি সি সল্ট

প্রণালী

-  সব উপকরণ একটি পাত্রে নিয়ে নিন।

-  খুব ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত সব কম্বিনেশন মিলে একটি ক্রিমি মিশ্রণে রূপ না নিচ্ছে।

-  একটি কাচের জারে আপনার তৈরি করা টুথপেস্ট রেখে ব্যবহার করুন।

ঠোঁটের যত্নে লিপ বাম

উপকরণ

  • ১ টেবিল চামচ নারকেল তেল
  • ১ টেবিল চামচ প্রাকৃতিক মোম
  • ১ চা চামচ অলিভ অয়েল
  • অথবা ১ চা চামচ রেড পাম অয়েল

প্রণালী

-  হলুদ রংয়ের জন্য অলিভ অয়েল আর লাল/ কমলা রংয়ের লিপ বামের জন্য রেড পাম অয়েল

-  একটি কাচের পাত্রে সব উপকরণ নিয়ে নিন।

-   চুলায় আঁচ বাড়িয়ে দিয়ে একটি বড় পাত্রে পানি নিয়ে তার উপর কাচের পাত্রটি রেখে জাল দিন।

-   চুলার আঁচে সব উপকরণ গলে একসাথে মিশে যাবে।

-   এবার যে পাত্রে রাখতে চান সেটাতে ঢেলে নিন।

-   ঠাণ্ডা হতে সময় দিন। এরপর ঠোঁটে প্রতিদিন এপ্লাই করুন।

হ্যান্ড স্ক্রাব

উপকরণ

  • ১ টেবিল চামচ নারকেল তেল
  • ২ টেবিল চামচ মধু
  • ১/৪ কাপ সি সল্ট
  • ১/৪ কাপ চিনি
  • ১ টেবিল চামচ লেবুর রস

প্রণালী

-  প্রথম দুটি উপাদান অর্থাৎ নারকেল তেল এবং মধু একটি পাত্রে নিন।

-   বাকি উপাদান আরেকটি পাত্রে নিয়ে ততক্ষন পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত ক্রিমের মতো হয়।

-  এবার  সল্ট লবণ লেবুর রসের ক্রিমি পেস্টটি মধুআর নারকেল তেলের মিশ্রনে ঢেলে মিশিয়ে নিন।

-   কাচের পাত্রে এই স্ক্রাবারটি রেখে ব্যবহার করুন।

লিখেছেন – আসমা আখতার

ছবি – ডিআইওয়াইকোজিহোম.কম

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস
বিউটি টিপস

নারকেল তেল | জেনে নিই এর ৮ টি হেলথ বেনেফিটস

চুলের যত্নে নারকেল তেলের অসাধারণ ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। এই তেলটির উপকারিতার কথা কারোরই অজানা নয়। এটি যেমন চুলের যত্নে ব্যবহৃত হয়, তেমনি এর আর...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব
চুলের যত্ন

চুলের যত্নে বিশুদ্ধ নারকেল তেলের গুরুত্ব

বিশ্বের উপকূলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের মানুষ তাদের ঝলমলে কালো এবং ঘন চুল নিয়ে গর্ববোধ করতে পারেন তার কারণ তারা হাজার হাজার বছর ধরে নারকেল তেলের...

আরও পড়ুন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক
চুলের যত্ন

রুক্ষ এবং দুর্বল চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনতে দারুণ কার্যকরী মাস্ক

চুলের অবস্থা একটু খারাপের দিকে গেলেই মা বলতেন কি এখনও বলেন নিয়মিত নারকেল তেল দিলে তো এই অবস্থা হতো না !! আমার কাছে মনে হতো নারকেল তেল যে আসলেই চুলের য...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!
এজিং

বলিরেখা থেকে মুক্তি | নারকেল তেলের ৩ টি ব্যবহার!

"উফফ!! একী!! মুখে বয়সের ছাপ পড়ে গেছে!! এটা কোত্থেকে এলো?? একে কিভাবে বলিরেখা থেকে মুক্তি পাবো???" আপনি কি এভাবে আপনার ত্বকে ক্রমাগত বয়সের ছাপের লক্ষণ...

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?
চুলের যত্ন

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত...

ত্বকের যত্ন

চুল তো বুঝলাম! কিন্তু ত্বকের যত্নে নারকেল তেল আসলে কতটুকু কার্যকরী

সাজগোজে চোখ বোলানো হচ্ছে তো। যারা নিয়মিত পাঠক তারা তো ইতোমধ্যেই জেনে গিয়েছেন চুলের যত্নে নারকেল তেলের বিকল্প আর কিছুই হতে পারে না। তবে চুলের পাশাপাশি...

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!
চুলের যত্ন

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!

আমি আজকে সকালে নার্সারি থেকে একটা গোলাপের চারাগাছ কিনে এনেছি। এখন আমি যদি গাছটায় আজকে পানি দেই, সার দেই, চারাগাছের গোঁড়ার মাটিটুকুর অনেক যত্ন নেই, তাহ...

…