খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

ডাঃ মারুফা আক্তার · Nov 24, 2018 · 1 min read

খাঁটি নারকেল তেল চেনার উপায় কী?

দীঘল লম্বা চুলের যুগ থেকে শর্ট ব্যাংস হেয়ার স্টাইল পর্যন্ত চুলের যত্নের সব সময়ই একটা বিষয় প্রাধান্য পেয়ে আসছে আর তা হল সুস্থ চুল। সুস্থ চুল হল নিয়মিত যত্নের ফসল। চুলের যত্ন না নিলে চুল অচিরেই ফাটে এবং ভেঙে যায়। আর চুলের যত্নের প্রাথমিক উপাদান হল তেল। চুলের যত্নে খাঁটি নারকেল তেল ব্যবহার সেই আদিকাল থেকেই হয়ে আসছে। এখনকার যুগে বিভিন্ন রকম হেয়ার সল্যুশন কেমিক্যাল প্রোডাক্ট-এর ভিড়েও বহু পরিচিত একটি প্রাকৃতিক প্রসাধনী হচ্ছে নারিকেল তেল। চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধিতে নারকেল তেলের জুড়ি নেই।

 নারকেল তেলের উপকারিতা

প্রাকৃতিক এই প্রসাধনীটি শুধু চুলের স্বাস্থ্য রক্ষা করে তা নয়, নিয়মিত এই তেল ব্যবহারে চুল ও ত্বক ভালো রাখার পাশাপাশি শরীরের অনেক অসুখও দূর হয়। নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। সবচেয়ে কম দামে ও সহজলভ্য হেয়ার কন্ডিশনার হচ্ছে নারিকেল তেল। এই তেল প্রয়োজনীয় পুষ্টি দিয়ে ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। নিয়মিত নারিকেল তেল ব্যবহারে চুল তাড়াতাড়ি বড় হয়। এছাড়া কিছু কিছু ময়লা আছে যা সহজে পরিষ্কার হয় না। কিন্তু মাথার ত্বক ও চুলে নারিকেল তেল দিলে তা সহজে দ্রবীভূত হয়ে পরিষ্কার করতে সাহায্য করে।

চুলের যত্নে খাঁটি নারকেল তেল

আগের দিনে দাদি-নানিরা চুলের যত্ন বলতে নারিকেল তেল আর মেহেদী দেয়াটাই বেশি করতেন। কিন্তু এখন ব্যস্ত সময়ের যুগ, যেখানে ঠিকমত খাওয়া-ঘুমের জন্যই সময় বের করতে হিমসিম খেতে হয়। সংসারের কাজ, বাচ্চাদের স্কুল, অফিস, শপিং... আরো কত কী! এত কাজের ভিড়ে চুলের যত্নে খাঁটি তেল বানিয়ে নেয়ার সময় কোথায়? তাছাড়া যেখানে বাজারে খুঁজলেই এখন হাজারো ব্র্যান্ডের তেল পাওয়া যায়। শুধু কিনে নিলেই হল! কিন্তু আসল চ্যালেঞ্জ হল এই ভেজাল দ্রব্যের বাজারে সঠিক ব্র্যান্ড-এর জিনিসটি খুঁজে নেয়া। যা শুধু ভেজাল মুক্তই নয়, ব্যবহার করে তার উপকার পাওয়া যাবে হাতে হাতে!

খাঁটি নারকেল তেল চেনার উপায়সমূহ

১) নারিকেল তেলের সব থেকে বড় গুণ হচ্ছে এটি ঠান্ডা হলে জমে যায়। নারিকেল তেল খাঁটি কিনা তা বোঝার জন্য ৩০ মিনিট ফ্রিজে জমতে দিন। তেল যদি পুরোপুরি জমে গিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার তেল একদম খাঁটি।

খাঁটি নারকেল তেল একদম পানির কালার হয়ে থাকে।

২) নারকেল তেল যদি হলুদ বা গ্রে কালারের হয়ে থাকে তাহলে বুঝতে হবে এতে কেমিক্যাল মেশানো আছে। এই সকল ভেজাল তেল ব্যবহার করার কারণে পড়তে থাকে চুল।

৩) তাছাড়া নারিকেল তেলে আছে লরিক এসিড নামের এক ধরনের ফ্যাটি এসিড, যার দরুণ অন্য যেকোন তেলের চেয়ে এই তেলকে চুল সবচেয়ে দ্রুত শুষে নেয়। এতে চুলও হয়ে ওঠে মসৃণ ও মজবুত। অনেকেরই অন্যান্য তেল চুলে স্যুট করে না। অনেক সময় আঠালো হয়ে থাকে কয়েকবার শ্যাম্পু করেও তেল ওঠানো যায় না। কিংবা চুল পড়ে!

৪) অতিরিক্ত চুল ধোঁয়ায় চুল রাফ হয়ে যায়। এক্ষেত্রে নারিকেল তেল খুব সুন্দর কাজ করে। পরিমাণমত দিয়ে নির্দিষ্ট সময় পর খুব সহজেই ধুয়ে ফেলা যায়। তাছাড়া এই এক তেলেই চুলের যাবতীয় প্রায় সব প্রব্লেমের সমাধান আছে। খুশকি, চুলের আগা ফাটা, চুলকে ময়েশ্চারাইজড করা, চুলের গোঁড়া মজবুত করা ইত্যাদি।

এখন কথা হচ্ছে, বাজারে এমন খাঁটি নারিকেল তেল সুলভমূল্যে খুঁজে পাওয়াটা আজকাল একটু দুষ্কর হয়ে দাঁড়িয়েছে! আমি কিন্তু এমন তেল খুঁজে পেয়েছি। সেটা হল প্যারাসুট কোকনাট অয়েল। একদম যেরকমটা উপরে বর্ণনা করেছি তেমনটাই খাঁটি এই তেল। আমি প্যারাসুট কোকোনাট অয়েল ছাড়া অন্য কোন অয়েল চুলে ব্যবহার করতে পারি না। কারণ অন্য কোন তেল আমার চুলে অ্যাকচুয়েলি স্যুট করে নি। আমি ভেবেছিলাম এটা বুঝি শুধু আমারই প্রবলেম! পড়ে দেখি আমার মত এই সমস্যায় আরও অনেক পরিচিতরাও ছিলেন। এই তেলটিই আমাকে সাহায্য করেছে ওভারঅল হেয়ার কেয়ার-এ।

তাছাড়া আমি দুটো হেয়ার প্যাক ব্যবহার করি যা এই তেল দিয়ে বানাই-

নারকেল তেল ও বাদাম দুধ

২ টেবিল চামচ বাদাম দুধ, ১ চা চামচ মধু ও ২ টেবিল চামচ প্যারাসুট কোকোনাট অয়েল মিশিয়ে প্যাক-টি তৈরি করে নিন। এবার এই প্যাক-টি চুলের গোঁড়া থেকে শুরু করে সম্পূর্ণ চুলে লাগান। দেড় ঘণ্টা রাখুন। শ্যাম্পু করে ফেলুন।

এই প্যাকটি সব ধরনের চুলের জন্য প্রযোজ্য। অনেক বেশি ক্ষতিগ্রস্ত চুলের জন্য এটি বেশ কার্যকরী। বাদাম দুধ এবং নারকেল তেল চুলকে ময়েশ্চারাইজ করার পাশাপাশি চুলের গোঁড়া মজবুত করে থাকে।

কলা ও নারকেল তেল

একটি পাকা কলা চটকে তাতে ১ চা চামচ মধু ও ২ টেবিল চামচ প্যারাসুট কোকোনাট অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। সামান্য শ্যাম্পুর সঙ্গে পানি মিশিয়ে চুল ধুয়ে নিন। চুল সিল্কি করতে সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন এই হেয়ার প্যাক।

আরো কিছু টিপস-

১) সপ্তাহে একদিন হট অয়েল ট্রিটমেন্ট ট্রাই করুন। নারকেলের তেল গরম করে স্কাল্পে হালকা হাতে ঘষুন।

২) শুস্ক, স্বাভাবিক, তৈলাক্ত বা কালারড হেয়ারের জন্য রেগ্যুলার নারকেল তেল ব্যবহারের পাশাপাশি আলাদা শ্যাম্পু ব্যবহার করুন।

৩) শ্যাম্পু করার আগে চুলে তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিন। চুলের জটতো ছাড়বেই, সঙ্গে ময়লাও পরিষ্কার  হবে, মরা কোষ ঝরে পড়বে।

 

এই ছিল হেয়ার কেয়ার-এ নারকেল তেল ব্যবহার সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য। আসলে চুলটা কিন্তু খুব ইম্পরটেন্ট একটা পার্ট আমাদের শরীরের। তাই এর যত্নটাও একটু বিশেষভাবেই করতে হয়।

ছবি- সংগৃহীত: shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

আরও পড়ুন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?
চুলের যত্ন

খাঁটি ঘানিভাঙ্গা তেল কেন ব্যবহার করবেন?

আজকাল অনেককেই যখন বলি চুলে রেগুলার তেল দেয়ার উপকারিতা তখন তারা জবাব দেন, ‘কই আপু, আপনি তো বললেন রেগুলার তেল দিলে চুল সুন্দর হবে, হেলদি হবে, চুল পড়াটা...

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক
রিভিউ

হেয়ার গ্রোথ ও ড্যামেজ রিপেয়ারে নারকেল তেলের ৩টি DIY হেয়ার মাস্ক

প্রাচীনকালে রূপচর্চার অন্যতম প্রধান উপকরণ ছিল নারকেল তেল। এখনো কিন্তু এর কদর একটুও কমেনি! চুলের যত্ন নিতে সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে, বলুন ত...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

নারকেল তেলের উপাদান ও চুল মজবুত রাখতে এর গুরুত্ব!
চুলের যত্ন

নারকেল তেলের উপাদান ও চুল মজবুত রাখতে এর গুরুত্ব!

"চুল সব পড়ে যাচ্ছে!!" "চুলের আগা ফেটে যাচ্ছে, কী করবো??" "অল্পতেই চুল ভেঙ্গে যায়, কী লাগালে এমনটা হবে না??" ......সবগুলোই খুব পরিচিত কিছু প্রশ্ন, ত...

হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?
চুলের যত্ন

হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?

কখনো কি ভেবে দেখেছেন, একেক জনের চুলের ধরণ কেন একেক রকমের হয়? কেন কারো চুলে তেল দিলে সহজে বসতে চায় না, আর কারো চুলে তেল দেওয়া মাত্রই পুরো চুলে তেল অ্যা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

…