কীভাবে করবেন হট অয়েল ট্রিটমেন্ট?

sub-editor · Feb 20, 2018 · 1 min read

কীভাবে করবেন হট অয়েল ট্রিটমেন্ট?

যখন মন চাচ্ছে তখন চুল কালার করছেন কিংবা ব্লো ড্রাই করছেন। এর সাথে চুল স্ট্রেইট করা তো আছেই। চুলের উপর এতকিছু করে চুলের শুধু ক্ষতি করছেন, আর কিছু নয়। প্রতিদিন চুল স্ট্রেইট করা, ব্লো ড্রাই করা চুলের গোড়াকে নরম করে দেয়। যার কারণে চুল পড়া বৃদ্ধি পায় বহুগুণ। এছাড়া ঘন ঘন চুল রঙ করাও চুলকে করে তোলে রুক্ষ শুষ্ক প্রাণহীন।

চুলে প্রাণ এনে দেয় তেল। যদিও অনেকে চুল চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে তেল দিতে চান না। কিন্তু একমাত্র তেলই পারে আপনার রুক্ষ চুলে প্রাণ এনে দিতে। পার্লারের বেশ পরিচিত একটি হেয়ার ট্রিটমেন্ট হলো হট অয়েল ট্রিটমেন্ট। আপনি চাইলে আপনি নিজেও এই ট্রিটমেন্টটি করতে পারেন। খুব বেশি কিছুর প্রয়োজন নেই হট অয়েল ট্রিটমেন্টের জন্য। চুলে রেগুলার ব্যবহৃত অয়েল দিয়ে করে নিতে পারবেন হয় অয়েল ট্রিটমেন্ট।

[picture]

কেন ব্যবহার করবেন চুলে তেল?

অয়েল ম্যাসাজ মাথার তালুতে রক্ত চলাচল সচল রাখে। এটি চুলের গ্রোথ বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে। এছাড়া এটি মাথার তালুর মৃত কোষ দূর করে। এছাড়া তেলের তৈলাক্ত উপাদান চুলের ফাটা রোধ করে এবং ক্ষতিগ্রস্ত চুলকে রিকাভার করতে সাহায্য করে। আপনি চাইলে শুধুমাত্র নারকেল তেল দিয়ে হট অয়েল ট্রিটমেন্ট করতে পারেন। তবে কয়েকটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন। প্রতিটি তেল চুলের জন্য ভিন্ন ভিন্ন উপকার দিবে। যা চুলের ভিন্ন ভিন্ন সমস্যা সমাধান করবে।

কীভাবে করবেন হট অয়েল ট্রিটমেন্ট?

প্রথম ধাপ

একটি মাইক্রোওয়েভ  প্যানে ৩ থেকে ৬ টেবিল চামচ তেল নিন। এটি হতে পারে নারকেল তেল, বাদাম তেল, অলিভ অয়েল কিংবা জোজবা অয়েল। যেকোনো তেল আপনি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে দুই তিনরকমের তেল একসাথে মেশাতে পারেন। যেমন অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল  কিংবা ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তবে লক্ষ্য রাখবেন দুটি তেল যেন সমান অনুপাতে মেশানো হয়। আপনি যদি সুগন্ধ পছন্দ করেন তাহলে এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন।

দ্বিতীয় ধাপ

একটি চামচ দিয়ে তেলটি ভালো করে মিশিয়ে নিন। এটি মাইক্রোওয়েভে রাখুন। ১০ সেকেন্ড টাইম সেট করে রাখুন। মাইক্রোওয়েভ না থাকলে চুলায়ও তেলটি গরম করতে পারেন। তবে চুলায় তেল গরম করার সময় লক্ষ্য রাখবেন হাত যেন না পুড়ে যায়।

তৃতীয় ধাপ

একটি টাওয়াল ঘাড়ের উপর দিয়ে রাখুন। যাতে তেল আপনার পোশাকে না লেগে যায়।

চতুর্থ ধাপ

চুল খুব ভালো করে ব্রাশ করে নিন, যাতে চুলে কোনো প্রকার জট না থাকে।

পঞ্চম ধাপ

চুল দুই ভাগে ভাগ করুন।  আঙ্গুল দিয়ে তেল মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এবার আরেক পাশ সিঁথি করে তেল দিয়ে ম্যাসাজ করুন। এভাবে সম্পূর্ণ চুল এক থেকে দুই মিনিট ম্যাসাজ করুন। লক্ষ্য রাখবেন খুব বেশি জোরে যেন ম্যাসাজ না হয়। এতে চুলের গোড়ায় প্রেশার পরে যার কারণে আঙ্গুলের ডগায় চুল উঠে চলে আসে। তাই হেয়ার ম্যাসাজ করার সময় সাবধান থাকবেন।

ষষ্ঠ ধাপ

একটি টাওয়াল বা শাওয়ার ক্যাপ দিয়ে চুল পেচিয়ে রাখুন। এভাবে ৩০ মিনিট রাখুন।

সপ্তম ধাপ

৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না যেন।  আপনি চাইলে চুলে তেল ম্যাসাজ করার পর গরম পানিতে টাওয়াল ভিজিয়ে নিয়ে সেটি দিয়ে চুল পেঁচিয়ে রাখতে পারেন। এভাবে চুল ৫-১০ মিনিট পেঁচিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

টিপস

সপ্তাহে একবার চুলে হট অয়েল ট্রিটমেন্ট করুন। এটি চুলের আগা ফাটা রোধ করে চুলকে করতে তুলবে স্বাস্থ্যজ্বল।

ছবি - হেলথলাইন ডট কম

লিখেছেন - নিগার বর্ষা

সম্পর্কিত লেখা

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!
হেয়ার স্টাইল

বিউটি স্যালুনের মতো পারফেক্ট ব্লো ড্রাই করুন ঘরে বসেই!

ব্লো ড্রাইকে বলা হয় সিম্পলের মধ্যে গর্জিয়াস হেয়ারস্টাইল। এই স্টাইলটা ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন যেকোনো আউটফিটকেই খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে। ব্লো...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। ব...

আরও পড়ুন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…