হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?

ফারহানা প্রীতি · May 25, 2018 · 1 min read

হেয়ার পোরোসিটি | আমার চুল রুক্ষ-শুষ্ক, তোমার চুল মসৃণ কেন?

কখনো কি ভেবে দেখেছেন, একেক জনের চুলের ধরণ কেন একেক রকমের হয়? কেন কারো চুলে তেল দিলে সহজে বসতে চায় না, আর কারো চুলে তেল দেওয়া মাত্রই পুরো চুলে তেল অ্যাবসর্ব হয়ে যায়? কেন একেকজনের চুল রুক্ষ-শুষ্ক, আর একেকজনের চুল মসৃণ হয়? এটার কারণ হচ্ছে হেয়ার পোরোসিটি। পোরোসিটিকে শুদ্ধ বাংলায় অনুবাদ করলে এর অর্থ হচ্ছে 'ছিদ্রতা'। হেয়ার পোরোসিটি মানে হচ্ছে, আপনার চুল কতটুকু আর্দ্রতা গ্রহণ করতে এবং ধরে রাখতে পারে। চুলের কিউটিকলের গঠনের উপর নির্ভর করে আপনার হেয়ার পোরোসিটি।

হেয়ার পোরোসিটি কয় ধরণের?

হেয়ার পোরোসিটি তিন ধরনের হয়। চলুন জেনে নিই এ নিয়ে বিস্তারিত...

১) লো হেয়ার পোরোসিটি

লো পোরোসিটির চুলের কিউটিকল লেয়ার-টা খুব টাইটলি বাউন্ডেড থাকে, ফলে চুলে ময়েশ্চার সহজে প্রবেশ করতে পারে না, আবার একবার প্রবেশ করলে সহজে বেরও হতে পারে না।

২) মিডিয়াম হেয়ার পোরোসিটি

মিডিয়াম পোরোসিটির চুলে ময়েশ্চার মোটামুটি সহজে প্রবেশ করতে পারে, খুব তাড়াতাড়ি বেরও হয়ে যায় না।

৩) হাই হেয়ার পোরোসিটি

হাই পোরোসিটির চুলের কিউটিকল লেয়ারে অনেক ছিদ্র থাকে, ফলে ময়েশ্চার সহজে প্রবেশও করে, আবার বেরও হয়ে যায়। এ ধরণের চুল ফ্রিজি হয়ে যায় তাড়াতাড়ি।

হেয়ার পোরোসিটি জানার উপায়

১. ওয়াটার টেস্ট

হেয়ার পোরোসিটি জানতে ওয়াটার টেস্ট - shajgoj.com

চিরুনি দিয়ে চুল আঁচড়ালে আমাদের সবারই কমবেশি চুল চিরুনিতে আটকায়। ওখান থেকে পরিষ্কার একটা চুল নিয়ে একটা পানি ভর্তি গ্লাসে ফেলে দিন। কয়েক মিনিট পর যদি চুলটা গ্লাসের নিচে থাকে, তাহলে আপনার হেয়ার পোরোসিটি লো, যদি মাঝামাঝি ভেসে থাকে, তাহলে হেয়ার পোরোসিটি মিডিয়াম, আর যদি উপরে ভেসে থাকে, তাহলে হেয়ার পোরোসিটি হাই বলে ধরে নেয়া যাবে।

২. স্প্রে বটল টেস্ট

চুলের ছোট্ট একটা সেকশন নিয়ে একটা স্প্রে বটলের সাহায্যে তাতে সামান্য পানি স্প্রে করি। যদি পানিটা ভেসে ভেসে থাকে, তাহলে আপনার লো পোরোসিটির হেয়ার। যদি পানিটা চুলে অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে আপনার হাই পোরোসিটির হেয়ার। আর যদি কিছুটা সময় নিয়ে তারপর চুলটা ভিজে, তাহলে আপনার হেয়ার পোরোসিটি মিডিয়াম।

৩. স্লাইড টেস্ট

একটি চুলে আঙুল বোলান। যদি মনে হয় চুলটা স্মুদ লাগছে, তাহলে আপনার লো পোরোসিটির হেয়ার, যদি কিছুটা আঙুলে বাধে, তাহলে মিডিয়াম পোরোসিটির, আর যদি বেশ অসমান লাগে, তাহলে আপনার চুলের পোরোসিটি হাই।

ভিন্ন ভিন্ন পোরোসিটির চুলের যত্নআত্তি কিভাবে করবেন?

১) লো পোরোসিটি হেয়ার

  • চুলে ময়েশ্চার সহজে প্রবেশ করে না, একবার প্রবেশ করলে সহজে বের হতে চায় না।
  • প্রোডাক্ট বিল্ড-আপ চুলে থেকে যায়।
  • হেয়ার কালার বা হেয়ার ট্রিটমেন্ট সহজে অ্যাবজর্বড হতে চায় না।
  • চুল শুকাতে সময় লাগে।
  • চুল এমনিতে হেলদি দেখায়, কিন্তু ইলাস্টিসিটি বা ভলিউম ভালো থাকে না।
এমন চুলের যত্নে 

১. কিউটিকল খুলে ময়েশ্চার প্রবেশ করার জন্য স্টিম নেয়া ভালো। স্টিম সরাসরি নিতে না পারলে একটা বড় টাওয়েল গরম পানিতে ভিজিয়ে নিংড়ে তারপর মাথায় পেঁচিয়ে রাখতে পারেন ১০-১৫ মিনিটের জন্য।

২. খাঁটি নারকেল তেল, আরগান অয়েল ব্যবহার করতে পারেন। যেহেতু এ ধরনের চুলে সহজে ময়েশ্চার প্রবেশ করতে পারে না, তাই চুল যেন মজবুত আর স্বাস্থ্যোজ্জ্বল থাকে, তাই নিয়মিত চুলের গোঁড়ায় বিলি কেটে খাঁটি নারকেল তেল ম্যাসাজ করাটা জরুরী। কারণ এটি চুলের গোঁড়ায় নারকেল তেল সহজেই প্রবেশ করে চুলকে গোঁড়া থেকে মজবুত করে তুলতে সাহায্য করে। সেক্ষেত্রে শ্যাম্পু করার আগে স্টিম নেয়াটা জরুরী।

৩. চুলে যেন কোন প্রোডাক্ট বিল্ড-আপ না জমে, তার জন্য অ্যাপল সাইডার ভিনেগার, মুলতানি মাটি- এগুলো হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন।

২) মিডিয়াম পোরোসিটি হেয়ার

  • পারফেক্ট অ্যামাউন্টের ময়েশ্চার গ্রহণ করে এবং ধরে রাখতে পারে।
  • চুল দেখতে সুন্দর হয় এবং শাইনি, ঘন আর মজবুত হয়।
এমন চুলের যত্নে 

১. শুধু নিয়মিত খাঁটি নারকেল তেল দিয়ে স্ক্যাল্প এবং চুলের আগা গোঁড়া নিয়মিত ম্যাসাজ করুন।

২. রেগুলার শ্যাম্পু, কন্ডিশনার আর সপ্তাহে একবার প্রোটিন কন্ডিশনিং হেয়ার প্যাক ব্যবহার করলেই যথেষ্ট।

৩) হাই পোরোসিটি হেয়ার

  • সহজে ময়েশ্চার প্রবেশ করে, কিন্তু ধরে রাখতে পারে না।
  • চুল শুষ্ক এবং নিষ্প্রাণ দেখায়।
  • সহজে জট বেঁধে যায়।
  • ভেজা চুল সহজেই শুকিয়ে যায়।
  • চুল ফ্রিজি হয়।
এমন চুলের যত্নে 

১. নিয়মিত স্ক্যাল্পে খাঁটি নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। আর সেই সাথে চুলের আগা-গোঁড়া নারকেল তেলই ব্যবহার করুন। কারণ এমন চুল মজবুত রাখতে এবং ড্যামেজড কিউটিকল সারাতে নারকেল তেলের বিকল্প নেই।

২. হেয়ার মাস্ক হিসেবে ডিম, টকদই, খাঁটি নারকেল তেল, অ্যালোভেরা জেল- এ জাতীয় ডিপ-কন্ডিশনিং প্রোডাক্ট ব্যবহার করুন।

তো আজই টেস্ট করে ফেলুন যে আপনার চুলের পোরোসিটি কেমন আর সেই অনুযায়ী চুলের যত্ন নিন।

মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য কিছু বেসিক জিনিস

  • নিয়মিত চুলে খাঁটি নারকেল তেল ব্যবহার করা। স্ক্যাল্প ম্যাসাজ করলেই চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং চুল গোঁড়া থেকে মজবুত হয়ে বেড়ে উঠবে।
  • মাইল্ড শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন।
  • নিয়মিত নিজের চিরুনি, হেয়ার অ্যাক্সেসরিজ, বালিশের কাভার ইত্যাদি ধুয়ে ফেলুন।
  • খুব জরুরী না হলে হেয়ার স্টাইলিং প্রোডাক্টস, হেয়ার স্ট্রেইটেনিং, কার্লিং- এসব করা থেকে বিরত থাকুন।
  • চুলে কখনোই অত্যাধিক তাপ ব্যবহার করবেন না- না চুল ধোয়ার পানিতে, না হেয়ার স্টাইলিং-এর সময়। কিউটিকল ড্যামেজ হয়ে চুলের গোঁড়া ভঙ্গুর হয়ে চুল আর মজবুত থাকবে না।
  • নিয়মিত ৮-১০ গ্লাস পানি পান, ৮ ঘণ্টার ঘুম আর ব্যালেন্সড ডায়েট-ও কিন্তু চাই-ই।
তো এই বেশ জেনে ফেললেন হেয়ার পোরোসিটি নিয়ে আদ্যোপান্ত। এখন চুলের যত্ন হোক ঘরে বসেই। ছবিঃ সংগৃহীত - Shutterstock

সম্পর্কিত লেখা

লো পোরোসিটি চুল | কীভাবে চিনবেন এবং সঠিক যত্ন নিবেন?
চুলের যত্ন

লো পোরোসিটি চুল | কীভাবে চিনবেন এবং সঠিক যত্ন নিবেন?

একরাশ সুন্দর ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সুন্দর চুলগুলো দিন দিন নিষ্প্রাণ হয়ে পড়ে। চুলের যত্নের ক্ষেত্রে আমাদের সবচেয়ে সব...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

দামি হেয়ার মাস্ক মেখেও চুল খড়খড়ে? তেল-পানি কিছুই চুলে ঢুকছে না যে কারণে!
চুলের যত্ন

দামি হেয়ার মাস্ক মেখেও চুল খড়খড়ে? তেল-পানি কিছুই চুলে ঢুকছে না যে কারণে!

চুলের শুষ্কতা দূর করতে আমরা কত রকমের কন্ডিশনার, হেয়ার সিরাম আর দামি মাস্কই না ব্যবহার করি। কিন্তু অনেক সময়ই দেখা যায়, গোসলের পর চুল কিছুক্ষণ নরম থাকলে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

…