ফ্রিজি বা ড্রাই চুল | সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে!

নাইমা আক্তার · Feb 19, 2019 · 1 min read

ফ্রিজি বা ড্রাই চুল | সিল্কি ভাব আনুন ৩টি হোমমেইড কন্ডিশনারে!

আপনি কি আপনার ফ্রিজি বা ড্রাই চুল নিয়ে খুবই বিরক্ত? শুষ্ক চুল যত্নে রাখা খুবই কষ্ট সাধ্য যদি সঠিক যত্ন না নেয়া হয়।  শুষ্ক বা ফ্রিজি চুলের জন্য প্রয়োজন অধিক মনোযোগ এবং এক্সট্রা কেয়ার। শুধু শুষ্ক চুলই নয়, অন্যান্য টাইপের চুলের যত্নেও শুধু বাহ্যিক পরিচর্যাই যথেষ্ট নয়, প্রয়োজন ভেতর থেকে পুষ্টি যা চুলের গভীর থেকে চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে বাইরে থেকেও করবে সিল্কি, শাইনি ও উজ্জ্বল। এই যুগে, যেখানে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে সেখানে চুলের পুষ্টি বজায় রাখা একটি কঠিন কাজ। চুলের জন্য নিয়মিত পুষ্টি, খনিজ, ভিটামিন এবং কার্বোহাইড্রেট প্রয়োজন। তাই আপনার খাদ্য তালিকায় নিয়মিত পুষ্টিকর  খাবার রাখুন। আর আজ আপনাদের জন্য রইলো ৩টি হোমমেইড কন্ডিশনার, যা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগাবে এবং বাইরে থেকে চুলকে করে তুলবে সিল্কি ও শাইনি।

এবার দেখে নিন ফ্রিজি বা ড্রাই চুল হবার কিছু কারণ

১. চুলে সরাসরি তাপ প্রয়োগ করা

২. সূর্যের প্রখর তাপে অতিরিক্ত ঘোরাঘুরি করা

৩. অতিরিক্ত চুল ধোয়া

৪. পার্মিং করা

৫. হাইলাইট এবং কালার করা

৬. অতিরিক্ত চুল ব্রাশ করা অথবা যথেষ্ট ব্রাশ না করা

৭. এক্সটেনশান এবং উইভস ব্যবহার

উপরিউক্ত কারণগুলোর জন্যই আপনার চুল দিনের পর দিন আরো রুক্ষ ও ড্যামেজ হয়ে পড়ে। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। এবার তাহলে চলুন ৩টি হোমমেইড কন্ডিশনার রেসিপি দেখে নেয়া যাক।

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে হোমমেইড কন্ডিশনার

১) ভিনেগার-এগ কন্ডিশনার

 

উপকরণ-

  • ডিম
  • অলিভ অয়েল
  • মধু
  • ভিনেগার
  • লেবুর রস

পদ্ধতি-

প্রথমে ২-৩ টি ডিম ভেঙে নিন। এবার এতে মেশান ৪ চামচ ভিনেগার, ২ চামচ লেবুর রস, ১ টেবিল চামচ অলিভ অয়েল এবং ২/৩ টেবিল চামচ মধু। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন। আপনি একটা থিকথিকে এবং হুইপড পেস্ট পাবেন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

ভিনেগার এবং এগ কন্ডিশনার পেস্ট চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিন। এবার এটি ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা বা স্বাভাবিক পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

  • ডিম একটি ভালো কন্ডিশনার যা চুলকে চকচকে করে তোলে।
  • অলিভ অয়েল আপনার চুলকে করে শক্তিশালী এবং স্বাস্থ্যসম্মত।
  • মধু আপনার চুলকে লাইট করে এবং চুলের ময়েশ্চারাইজার বজায় রাখে।
  • ভিনেগার চুলের ক্ষতি সারাতে সাহায্য করে।

২) ব্যানানা কন্ডিশনার

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে ব্যানানা এগ মিল্ক হানি কন্ডিশনার - shajgoj.com

উপকরণ-

  • কলা
  • ডিম
  • মধু
  • দুধ
  • অলিভ অয়েল

পদ্ধতি-

একটি কলা, একটি ডিম, তিন টেবিল-চামচ মধু, তিন টেবিল চামচ দুধ এবং পাঁচ টেবিল চামচ অলিভ অয়েল একটি বোলে ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মিশ্রণটি খুব ভালো ভাবে অ্যাপ্লাই করুন। এবার এই পেস্ট-টি চুলে ১৫ মিনিটের জন্য রেখে দিন। তারপর নরমাল পানি দিয়ে মাস্ক-টি ধুয়ে ফেলুন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

কলা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এবং ড্যামেজড চুলের জন্য এটি খুবই উপকারী একটি উপাদান। আপনার ড্রাই ও ড্যামেজ চুলকে সিল্কি ও উজ্জ্বল করে তুলতে এই হেয়ার প্যাকটি অতুলনীয়। আর ডিমের উপকারিতাতো জানলেনই উপরে।

৩) ইয়োগার্ট কন্ডিশনার

ফ্রিজি বা ড্রাই চুল সিল্কি করতে টক দই ও ডিমের কন্ডিশনার - shajgoj.com

উপকরণ-

  • ডিম
  • টক দই

পদ্ধতি-

একটি বোলে একটি ডিম ভেঙে নিয়ে ভালোভাবে বিট করুন। এবার এতে যোগ করুন ৫-৬ টেবিল চামচ টকদই। এবারে আবার ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিন।

যেভাবে অ্যাপ্লাই করবেন-

মিশ্রণটি ভালো করে চুলে ম্যাসেজ করুন। এবার আপনার চুল একটি শাওয়ার ক্যাপ দিয়ে কভার করে রাখুন প্রায় ১৫-৩০ মিনিট। তারপর ৩০ মিনিট পর কভার খুলে মাইল্ড শ্যাম্পু করে ধুয়ে নিন।

কন্ডিশনার-টি যেভাবে কাজ করে-

টক দইয়ে আছে চুলের জন্য প্রয়োজনীয় সব প্রোটিন যা ড্যামেজ চুলে প্রোটিন যুগিয়ে চুল পড়া রোধ করে এবং চুলকে করে মজবুত ও সিল্কি।

বাজারের কেমিক্যালসমৃদ্ধ কন্ডিশনার চুলকে সাময়িকভাবে সিল্কি ও সুন্দর করে ঠিকই কিন্তু এতে থাকা কেমিক্যাল চুলের ক্ষতিও করে থাকে সমানভাবে। তাই বাজারের কন্ডিশনার আজ থেকে সরিয়ে ফেলুন, আর তার জায়গায় ব্যবহার করুন উপরে উল্লিখিত ৩টি প্রাকৃতিক কন্ডিশনার। কিছুদিনের মধ্যেই আপনি পার্থক্যটা নিজেই লক্ষ্য করতে পারবেন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার
চুলের যত্ন

দিনভর সিল্কি ও শাইনি চুল পেতে সেরা ৪টি হেয়ার কন্ডিশনার

সারাদিন চুল ঝলমলে আর ম্যানেজেবল থাকবে, এটা আমরা সবাই চাই! শ্যাম্পু করার পর কন্ডিশনার স্কিপ করলে চুল খুব দ্রুত রাফ আর ফ্রিজি হয়ে যায়। তাই রেগুলার হেয়ার...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!
চুলের যত্ন

চুল ফ্রিজি হওয়ার কারণ ও এর পরিত্রাণে ১৯টি টিপস!

আর্দ্র বা শুষ্ক আবহাওয়াতে কোঁকড়া চুলের সবচেয়ে বড় সমস্যা ফ্রিজি হয়ে যাওয়া। মেঘবরণ কুঞ্চিত কালো কেশ কিংবা ঢেউ খেলানো চুলের উপমা তখন আর মানায় না।...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

…