রুক্ষ শুষ্ক চুলের জন্যে নিজেই তৈরি করুন হেয়ার সিরাম

sub-editor · Dec 15, 2016 · 1 min read

রুক্ষ শুষ্ক চুলের জন্যে নিজেই তৈরি করুন হেয়ার সিরাম

আবহাওয়া, ধূলো, ময়লা, অযত্ন ইত্যাদি কারণে আমাদের চুল প্রাণ  হারিয়ে ফেলে। ফলে চুল হয়ে যায় রুক্ষ- শুষ্ক। ভালোমানের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহারের পরেও চুল সেই আগের মতো হয়ে ওঠে না। আর চুল সুন্দর, শাইনি এবং রুক্ষতা দূর করতে ব্যবহার করা হয় হেয়ার সিরাম।

বাজারে বিভিন্ন ধরনের হেয়ার সিরাম রয়েছে। এটি এমন একটি হেয়ার প্রোডাক্ট, যা ইন্সট্যান্টলি রুক্ষ-শুষ্ক চুলকে করে দেয় শাইনি এবং সফট। অনেকেই আছেন, আঁচড়াতে গেলেই  জট বাধার কারণে প্রচুর চুল পড়ে যায়। তাদের জন্যে হেয়ার সিরাম ম্যাজিকের মতো কাজ করে। কিন্তু বিভিন্ন কারণে হেয়ার সিরাম কেনা হয়ে উঠছে না। তাই তো?  তাহলে চলুন,খুব সহজেই ঘরে বসেই বানিয়ে নেই হেয়ার সিরাম।

[picture]

যা যা লাগবে

(১) ক্যাস্টর অয়েল
(২) কোকোনাট অয়েল
(৩) অ্যালোভেরা জেল
(৪) গোলাপ জল (ঘরে গোলাপ জল কীভাবে তৈরি করবেন, তা দেখে নিতে পারেন এখানে )
(৫) ছোট পাম্পসহ বোতল

যেভাবে তৈরী করবেন:


এই হেয়ার সিরাম তৈরি করা খুবই সহজ এবং একদম কম সময় লাগবে। প্রথমে,  একটি বাটিতে ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল, ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ গোলাপ জল নিন। একটি চামচের সাহায্যে ৪ টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

দ্বিতীয় ধাপে ওই মিশ্রণে আরো ১ টেবিল চামচ গোলাপ জল যোগ করুন। ভালোভাবে মেশাতে থাকুন, যাতে প্রত্যেকটি উপকরণ একটি অন্যটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিশ্রণটি ঘন পেস্টের মতো হবে। মেশানো হয়ে গেলে একটি ছোট পাম্পসহ বোতলে মিশ্রনটি ভরে নিন।

ব্যস, আপনার হেয়ার সিরাম তৈরী।

কীভাবে ব্যবহার করবে, তা জেনে নিন-

- শ্যাম্পু করার পর চুল শুকিয়ে নিন। অনেকে ভেজা চুলেও সিরাম ব্যবহার করে থাকেন। তবে এই সিরামটির ক্ষেত্রে শুকনো চুলেই ব্যবহার করা ভালো।

- শুকনো চুলগুলো আঁচড়ে নিয়ে ২ টি ভাগে ভাগ করে নিন।

- এবার হেয়ার সিরামের বোতল থেকে ১/২ পাম্প (চুলের লম্বা এবং ঘনত্ব অনুযায়ী)  হেয়ার সিরাম নিন। এটি দুই হাতের তালুতে ঘষে একটু ওয়ার্ম করে নিন।

- চুলের মাঝ বরাবর থেকে আগা পর্যন্ত হালকা হাতে ম্যাসাজ করে লাগিয়ে নিন।

- হেয়ার সিরাম লাগানো হয়ে গেলে আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন। আপনার রুক্ষ-শুষ্ক চুল হয়ে গেছে সুন্দর,মসৃন এবং শাইনি।

এই তো, জেনে নিলেন কীভাবে ঘরে বসেই তৈরি করতে পারবেন হেয়ার সিরাম। এবারে চটজলদি নিজেই বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন নিজের তৈরি হেয়ার সিরাম।

ছবি - বিউটিহ্যাকস ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা
চুলের যত্ন

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

আরও পড়ুন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!
ত্বকের যত্ন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!

যুগের সাথে তাল মিলিয়ে স্কিন কেয়ার ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা এখন বেশ পপুলার। তবুও স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে এই ধাপটি...

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম
রিভিউ

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম

স্কিনকেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ। স্কিনকেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম অ্যাপ্লাই নিয়ে আমাদের অনেকেরই এখনও কনফিউশন আছে। ‘সিরামের দাম এত বেশি কে...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?
ত্বকের যত্ন

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?

স্কিনকেয়ার রুটিনে সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস। আর এখন তো সিরাম ব্যবহার করা বহুল প্রচলিত একটি স্কিনকেয়ার স্টেপ। আর হবেই বা না কেন, এ...

…