হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

রোজেন · Dec 21, 2013 · 1 min read

হেয়ার সিরাম | চুলের যত্নে এর ব্যবহারের নিয়ম, উপকারিতা ও অপকারিতা

হেয়ার সিরাম শব্দটি হয়তো কিছু মানুষের কাছে নতুন। হেয়ার সিরাম তরল জাতীয় পদার্থ যা সিলিকন ভিত্তিক উপাদান, অ্যামিনো এসিড এবং সিরামাইড দ্বারা তৈরি করা হয়। ঠান্ডা আবহাওয়া, সূর্য, উত্তপ্ত স্টাইলিং সরঞ্জাম এবং চুলে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করার কারণে চুল শুষ্ক হয়ে যেতে পারে। হেয়ার সিরাম-এ  থাকা সিলিকন কন্টেন্ট মাথার ত্বকের উপর মাস্ক হিসাবে কাজ করে এবং চুলের কাঠামোগত পরিবর্তন আনে। এই সিরাম সাধারণত ফ্রিজি এবং কার্লি চুলের জন্য ব্যবহার করা হয়ে থাকে তবে স্ট্রেইট চুলকেও জটমুক্ত করতে এর জুড়ি নেই। বাজারে বিভিন্ন প্রকারের সিরাম পাওয়া যায় কিন্তু অরগানিক এবং সিলিকন ভিত্তিক চুলের সিরাম তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। চলুন তবে চুলের যত্নে সিরাম ব্যবহারের নিয়ম, উপকার ও অপকার সম্পর্কে জেনে নেই!

হেয়ার সিরাম ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা

(১) হেয়ার সিরাম তৈলাক্ত মাথার স্কাল্প-কে শুষ্ক রাখে এবং চুলকে খুশকি, ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা করে।

(২) হেয়ার সিরাম নিস্তেজ চুলকে চকচকে এবং স্বাস্থ্যকর করে তোলে। চুলে এনে দেয় উজ্জ্বলতা।

নিস্তেজ চুল - shajgoj.com

(৩) আপনার চুলে জট যদি ঘন ঘন লেগে যায় তবে হেয়ার সিরাম-এর ব্যবহার নিমিষেই আপনার সে সমস্যার সমাধান দেবে।

(৪) হেয়ার সিরাম চুল শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।

হেয়ার স্ট্রেইটনিং - shajgoj.com

(৫) হেয়ার স্টাইলিং মানে স্ট্রেইটনিং, কারলিং বা ব্লো ড্রাইং-এর আগে যদি ব্যবহার করেন, তবে এই সিরাম ওভার হিট থেকে আপনার চুলকে রক্ষা করবে।

(৬) নন স্টিকি প্রকৃতির হওয়ার কারণে হেয়ার সিরাম ধূলো এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে।

(৭) কিছু ক্ষেত্রে সিরাম চুলকে অত্যধিক শুষ্ক করে ফেলে যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো না। এমনটি হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

হেয়ার সিরাম ব্যবহারের নিয়ম

হেয়ার সিরাম লাগানো - shajgoj.com

যদিও হেয়ার সিরাম লাগানো একদম সহজ, তবুও হেয়ার সিরাম প্রয়োগ করার একটি কৌশল আছে। হেয়ার সিরাম ব্যবহার করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে। প্রথমত, একটি হালকা শ্যাম্পু দিয়ে আপনার চুল ধুয়ে নিতে হবে। তারপর হাতের তালুতে অল্প পরিমাণে সিরাম নিয়ে তা আলতোভাবে ভেজা চুলের উপরিভাগে লাগিয়ে দিবেন। চুলের গোড়ায় লাগানোর দরকার নেই। এখন চুল শুকানোর জন্য অপেক্ষা করুন। পরে এটি আর ধুয়ে ফেলারও প্রয়োজন নেই।

ঘরে তৈরি কফি মধুর হেয়ার সিরাম

মধুর হেয়ার সিরাম - shajgoj.com এই সিরামটি কন্ডিশনার-এর মতো ব্যবহার করা হয়। যা আপনার চুলকে মসৃণ করবে। কফি চুলের গোড়া শক্ত করবে এবং চুলে একটি অতিরিক্ত রঙ যোগ করে আর মধু কমপক্ষে দুই দিনের জন্য আপনার চুলে উজ্জ্বল আভা ছড়াবে। ৪ চা চামচ কফি নিন, এর সাথে ২ টেবিল চামচ মধু মিশান, এতে আরও যোগ করুন ৪ টেবিল চামচ পানি। এগুলো ভালো করে মিশিয়ে একটি পেস্ট বানান। ভেজা অথবা শুকনো চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। পরিবেশ দূষণ, সূর্যের উত্তাপের কারণে চুল নষ্ট হয়। তাই চুলের হারানো দীপ্তি এবং চমক ফিরিয়ে আনার জন্য হেয়ার সিরাম ব্যবহার করা হয়। মূলত, সিলিকন তেল থেকে হেয়ার সিরাম তৈরি হয় তাই এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকে না। প্রত্যেকবার চুল ধোয়ার পর হেয়ার সিরামের প্রয়োগ চুল চকচকে করে তোলে। তবে, রুক্ষ চুল মোলায়েম করার জন্য, নিয়মিত চুল সিরামের পাশাপাশি পুষ্টিকর ডায়েট অনুসরণ এবং ব্যায়াম করা উচিত।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

 (১) হেয়ার সিরাম ব্যবহার করার সময় সঠিক খাদ্য গ্রহণ করবেন। এটি সিরাম থেকে ভালো ফলাফল পেতে সাহায্য করে আর আপনিও পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত চুল।

হারবাল জাতীয় শ্যাম্পু ব্যাবহার - shajgoj.com

(২) সিরাম ব্যবহার করার আগে হারবাল জাতীয় শ্যাম্পু বা আপনার পছন্দ মতো শ্যাম্পু ব্যবহার করবেন। কেননা আপনি যদি রাসায়নিক উপাদানে তৈরি শ্যাম্পু ব্যবহার করেন তবে সিরামে থাকা এবং শ্যাম্পুতে থাকা উপাদানগুলো একে অপরের সাথে বিক্রিয়া করে আপনার চুলের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

(৩) মাথার তালুতে কখনও সিরাম লাগাবেন না। আপনার মাথার ত্বক দ্বারা নিঃসৃত প্রাকৃতিক তেল আপনার চুলের গোড়ার যত্ন নেয়। তাই এই প্রাকৃতিক তেলের উপর সিরাম প্রয়োগ করায় আপনার চুল হবে স্ট্রেইট এবং গ্লেজি।

(৪) সব সময় ভেজা চুলে সিরাম অ্যাপ্লাই করবেন। এতে সমস্থ চুলে ভালোভাবে ছড়িয়ে যাবে।

চলুন এবার এক নজরে পরিচিত হয়ে আসা যাক কিছু হেয়ার সিরামের সাথে। এগুলো লোকাল দোকানগুলোতে পেয়ে যাবেন। তবে সব সময় চেষ্টা করবেন ভালো মানের দোকান থেকে কেনার জন্য।

ডাভ নারিশিং অয়েল কেয়ার হেয়ার সিরাম (Dove Nourishing Oil Care Hair Serum)

এই সিরাম-টি চুলকে তেল চিটচিটে করে না বরং প্রাণহীন চুলকে উজ্জ্বল আর ম্যানেজেবল করে তোলে। হালকা ওজনের এই সিরাম খুব সহজে প্রবেশ করবে আপনার চুলের অভ্যন্তরে।

গার্নিয়ার ফ্রুক্টিস স্লিক অ্যান্ড শাইন অ্যান্টি- এজিং ফ্রিজ সিরাম (Garnier Fructis Sleek & Shine Anti-Frizz Serum)

এটি আপনার চুলে যেকোনো স্টাইলিং-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে থাকা তেল এবং এপ্রিকট-এর নির্যাস আপনার চুলকে হাইড্রেট করবে এবং চুলের ৯৭ ভাগ ফ্রিজিনেস কেটে যাবে।

লিভন হেয়ার সিরাম (Livon Hair Serum)

এটি চুলকে ম্যানেজেবল এবং কোঁকড়া মুক্ত করে।  চুলের ভাঙ্গন অনেকাংশেই কমে যায় সেই সঙ্গে চুল হবে জটমুক্ত। এছাড়াও চুলের অনেক কমন প্রবলেম-এর সল্যুশন দেয় এই সিরাম।

এছাড়াও চুলের যত্ন নিতে পারেন সাজগোজের ফিজিক্যাল শপ যা সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্ক-এ অবস্থিত। চাইলে  শপ.সাজগোজ.কম এই অনলাইন শপ থেকেও কিনতে পারেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?
ত্বকের যত্ন

ফেসিয়াল সিরাম | কি, কেন, কিভাবে?

ফেসিয়াল সিরাম শব্দদুটো বারবার চোখে পড়ছে? ফেসবুকে, বিজ্ঞাপনে, পত্রিকায়... সব স্কিন কেয়ার রুটিনে শুধু সিরাম আর সিরাম... কিন্তু এই ফেসিয়াল সিরাম কী সেটাই...

আরও পড়ুন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!
ত্বকের যত্ন

হাইড্রেটেড, ব্রাইট ও ইয়াংগার লুক পেতে স্কিনকেয়ারে যোগ করুন সিরাম!

যুগের সাথে তাল মিলিয়ে স্কিন কেয়ার ট্রেন্ডে এসেছে পরিবর্তন। ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা এখন বেশ পপুলার। তবুও স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে এই ধাপটি...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম
রিভিউ

অল্প সময়েই উজ্জ্বল ত্বক পেতে সেরা ৪টি ব্রাইটেনিং সিরাম

স্কিনকেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ। স্কিনকেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম অ্যাপ্লাই নিয়ে আমাদের অনেকেরই এখনও কনফিউশন আছে। ‘সিরামের দাম এত বেশি কে...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?
ত্বকের যত্ন

সিরাম ব্যবহার করেও স্কিন প্রবলেমের সল্যুশন হচ্ছে না?

স্কিনকেয়ার রুটিনে সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টস। আর এখন তো সিরাম ব্যবহার করা বহুল প্রচলিত একটি স্কিনকেয়ার স্টেপ। আর হবেই বা না কেন, এ...

…