তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!

আনিকা আনজুমী কবির · Jan 14, 2018 · 1 min read

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!

চিকিৎসকদের চোখে তৈলাক্ত ত্বক আশীর্বাদ হলেও শীতকালে তৈলাক্ত ত্বকের সুরক্ষায় যত্নটা একটু বেশি নিতেই হয়। আবার ত্বক সারা বছর তৈলাক্ত মানে এই নয় যে শীতেও ত্বক তৈলাক্ত থাকবে। এ সময় ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে যেতে পারে। এছাড়াও শুধু শীতেই নয়, বছরের অন্যান্য সময়েও তৈলাক্ত ত্বকের যত্নটা মিশ্র/শুষ্ক ত্বকের তুলনায় বেশি লাগে। শীতে তৈলাক্ত ত্বকের যত্ন নিয়েই আজকের লিখাটি সাজিয়েছি। এই লেখায় অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস আপনাদের সম্মুখে তুলে ধরা হলো।

[picture]

তৈলাক্ত ত্বক, শীতে কিভাবে হবে যত্ন?

(১) পানির কোনো বিকল্প নেই

 

আপনার ত্বক তৈলাক্ত? প্রতিদিন অন্তত ৮/১০ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। সম্ভব হলে আরও বেশি। সুস্থ ত্বকের জন্যে পানির কোনো বিকল্প নেই। পানিশূন্য শরীর তৈলাক্ত মলিন ত্বকের প্রধান কারণ। সেই সাথে ব্রণের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যেও পরিমাণ মতো পানি অবশ্যই পান করা চাই।

(২) তৈলাক্ত ত্বক সুরক্ষায় টোনার

টোনার প্রধানত ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে আনতে সহায়তা করে। মুখ ভালভাবে ফেইসওয়াশ দিয়ে ধোয়ার পর হালকা ভেজা মুখে টোনার ব্যবহার করা ভালো। এটি ত্বকের ময়লা গভীর থেকে বের করে পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। সেই সাথে টোনার মুখের লোমকূপ ছোট করে অতিরিক্ত তৈলাক্ত উপাদান বের করে দেয়।

শীতে তৈলাক্ত ত্বক এর সুরক্ষায় টোনার - shajgoj.com

বাজারে বিভিন্ন রকমের টোনার কিনতে পাওয়া যায় অথবা বাড়িতে বসেও গোলাপের পাপড়ি, আপেল সিডার ভিনেগার দিয়েও সহজ উপায়ে টোনার বানানো যায়।

(৩) ময়েশ্চারাইজার অবশ্যই চাই

 

অনেক সময় দেখা যায়, শীতকালে তৈলাক্ত ত্বক অতিরিক্ত শুষ্ক হতে শুরু করে। অনেক সময় মুখের চামড়া ফেটে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্যে ময়েশ্চারাইজার প্রয়োজন। গোসলের পর হালকা ভেজা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। আবার রাতে ঘুমানোর আগেও ময়েশ্চারাইজার প্রয়োজন।

(৪) ত্বকের যত্নে স্ক্রাবিং

শীতে তৈলাক্ত ত্বকের যত্নে স্ক্রাবিং - shajgoj.com

শীতকালে তৈলাক্ত ত্বক যখন রুখ, শুষ্ক হয়ে যায়, দেখা যায় মুখ থেকে মরা চামড়া উঠে।এই সমস্যা সমাধানে স্ক্রাবিং চাই প্রতি সপ্তাহে অন্তত ৩ দিন। ঝামেলা এড়ানোর জন্যে বাজার থেকে কেনা বিভিন্ন স্ক্রাবিং প্যাক ব্যবহার করা যেতে পারে। আবার সহজেই ঘরোয়া উপাদান দিয়েও নানা রকম স্ক্রাবিং প্যাক বানানো যায়।

(৫) ত্বকের বন্ধু অ্যালোভেরা

শীতে তৈলাক্ত ত্বকের যত্নে অ্যালোভেরা - shajgoj.com

অ্যালোভেরা তৈলাক্ত ত্বকের প্রিয় বন্ধু। শীতকালে বাইরে ধুলাবালি বেশি  থাকার কারণে তৈলাক্ত ত্বক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তখন ব্রণ হয় বেশি। এই সমস্যা সমাধানে বাইরে থেকে এসে মুখ ধুয়ে অ্যালোভেরা জেল মুখে দেওয়া যায়। এতে রোদেপোড়া ভাবও দূর হয়। শীতকালে দেখা যায় মুখ থেকে মরা চামড়া উঠে। অ্যালোভেরা জেলের সাথে চিনি মিশিয়ে স্ক্রাবার তৈরি করে মুখে ঘষলে মরা চামড়া উঠে যায়।

(৬) নারকেল তেল, ভিটামিন ই, টি ট্রি অয়েল

শীতে তৈলাক্ত ত্বকের যত্নে নারকেল তেল, ভিটামিন ই, টি ট্রি অয়েল - shajgoj.com

নারকেল তেল শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বককে অতিরিক্ত শুষ্ক হওয়া থকে বাঁচায়। তবে এক্ষেত্রে খাঁটি নারকেল তেল ব্যবহার করাই ভালো। ভিটামিন ই শীতকালে ত্বকের অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটায় এবং টি ট্রি অয়েল ত্বককে ব্রণ মুক্ত রাখে।

(৭) সানস্ক্রিন

শীতকালে দিনের বেলা বাড়ির বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন দিয়ে যাওয়া উচিত। এবং খেয়াল রাখতে হবে এসপিএফ যাতে ৩০ অথবা ৩০-এর বেশি হয়। এতে শীতে ত্বক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাবে সেই সাথে আর্দ্রতাও হারাবে না।

সুতরাং, শীতকাল আসলেই তৈলাক্ত ত্বক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। সহজ কিছু উপায় মেনে চললেই সব সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

 ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

সম্পর্কিত লেখা

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

আরও পড়ুন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!

পিম্পল তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে ভয়ংকর একটি স্কিন প্রবলেম। তৈলাক্ত ত্বকের জন্য এমনিতেই একটু বেশি যত্নের প্রয়োজন পরে। একটি নির্দিষ্ট পরিমাণ তে...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির ৮টি উপায়!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির ৮টি উপায়!

ত্বকের সমস্যার ভোগা বেশিরভাগ মানুষেরই তৈলাক্ত ত্বক। গরমের সময় এই সমস্যা বেড়ে যায়। শীতে সমস্যা কিছুটা কমলেও এ থেকে নিস্তার পাওয়ার খুব ভালো উপায় যে আছে...

…