এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

সাজগোজ উপ সম্পাদক · Nov 06, 2013 · 1 min read

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি কাজ করতে ভুলে যায়, সেটা হলো মুখের টোনিং করা। তাছাড়া টোনার নির্বাচনেও রূপ সচেতন নারীদের মধ্যে দ্বিধা কাজ করে। বাজারে দুই ধরনের টোনার পাওয়া যায়।

০১। নরমাল টোনার ( খুব মাইল্ড হয় এই টোনার)

০২। এস্ট্রিঞ্জেন্ট টোনার ( এলকোহল দিয়ে তৈরি)

আসুন জেনে নিই এই দুই ধরনের টোনার কোন ত্বকে সুট করবে, এর কার্যকারিতা এবং ব্যাবহার বিধি।

অনেকেই জিজ্ঞাস করে, মুখে টোনার ব্যবহার করার উপকারিতা কি? মুখে টোনার ব্যবহার করার প্রধান দুটা উপকারিতা হলো

০১। ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোবার পরেও, অনেক সময় মুখে মেক-আপ, ময়লা থেকে যায়। মুখ কে ডিপ ক্লিন করে টোনার। এতে করে লোমকূপে ময়লা জমতে পারে না এবং ব্রণ, যেকোনো ধরনের ত্বকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। টোনার তুলার প্যাডে নিয়ে পুরো মুখে লাগাবেন। টোনার দেয়া শেষে নিজেই খেয়াল করবেন তুলার প্যাডে জমে থাকা অবশিষ্ট ময়লা।

০২। মুখের পোর সাইজ (লোমকূপ) টাইট করে।

মোটকথা প্রতিদিন টোনার লাগালে, নিজেই খেয়াল করবেন সাধারণের চেয়ে ২ গুণ ত্বক উজ্জ্বল হয়েছে এবং ব্রেক আউট থেকে মুক্ত থাকবেন।

এস্ট্রিঞ্জেন্ট টোনার বনাম নরমাল টনারঃ

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে তেমন কোন পার্থক্য নেই। দুই টোনার এর এক কাজ, ত্বকের ডিপ ক্লিন করা। কিন্তু একটাই পার্থক্য যে এস্ট্রিঞ্জেন্ট টোনার এর মধ্যে অ্যালকোহল আছে, যেটা তৈলাক্ত ত্বকের জন্য অনেক কার্যকরী।

নরমাল টোনার এর কাজঃ

০১। নরমাল টোনার অনেক মাইল্ড হয়।

০২। নরমাল টোনার ব্যবহার করার পর ত্বক শুষ্ক হয়ে যায় না। তাই এই টোনার শুষ্ক ত্বকের অধিকারী অথবা যাদের মুখে বলিরেখা র প্রকোপ বেশি তাদের জন্য সব চেয়ে ভালো।

০৩। ত্বকের অবশিষ্ট ময়লা, মেক-আপ, ক্লিঞ্জার পরিষ্কার করে ফেলে।

০৪। নরমাল টোনার সকল ত্বকে ব্যবহার করা যায়।

০৫। মিশ্র ত্বকের জন্য এই টোনার অনেক ভালো। মিশ্র ত্বকের তৈলাক্ত স্থানের লোমকূপের ময়লা পরিষ্কার করে ত্বক কে যেকোনো ত্বকের চর্ম রোগ থেকে রক্ষা করে এবং ত্বকের শুষ্ক স্থান কে হাইড্রেট করে।

এস্ট্রিঞ্জেন্ট টোনার এর কাজঃ

০১। এটা নরমাল টোনার এর থেকে অনেক বেশি কার্যকরী।

০২। এতে যেহেতু অ্যালকোহল থাকে, তাই এই টোনার আন্টি-বেক্টেরিয়াল উপাদান আছে।

০৩। এটা ত্বকের অতিরিক্ত তেলের ব্যাল্যান্স করে। তাই এটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক ভালো।

০৪। এতে যেহেতু অ্যালকোহল থাকে, তাই শুষ্ক ত্বকের মেয়েদের এস্ট্রিঞ্জেন্ট টোনার ব্যবহার না করাই ভালো। অ্যালকোহল ত্বক কে আরও শুষ্ক করে ফেলে।

০৫। এস্ট্রিঞ্জেন্ট টোনারে অনেক বেশি কেমিকেল থাকে, তার মধ্যে salicylic acid ও আছে। এই টোনার যেকোনো ব্রেক আউট, ব্ল্যাক হেডস, মুখের ব্রণ দূর করে। ব্রণ যুক্ত মুখে এস্ট্রিঞ্জেন্ট টোনার লাগালে একটু জ্বলে।

০৬। এস্ট্রিঞ্জেন্ট টোনার যেকোনো কাঁটা জায়গায়, অথবা শরীরে কোন জায়গায় ফোঁড়া হলে সেই জায়গায় লাগালে তাড়াতাড়ি উপকার পাওয়া যায়।

তাছাড়া এই দুই ধরনের টোনার ত্বকের PH এর সমতা রাখে এবং ত্বকের লোমকূপ কে টাইট করে। মুখের বলিরেখা দূর করতে সহায়তা করে।

কোন ত্বকের জন্য কোন টোনার ?

সাধারণত মানুষের ত্বক ৪ রকমের হয়। তৈলাক্ত, নরমাল, শুষ্ক এবং সেন্সেটিভ। তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই এস্ট্রিঞ্জেন্ট টোনার ভালো। এস্ট্রিঞ্জেন্ট টোনার ত্বকের অতিরিক্ত তেলের ব্যালেন্স রাখবে। মুখের লোমকূপ ছোট করবে। যেহেতু এস্ট্রিঞ্জেন্ট টোনার এর মধ্যে retinols, glycolics, or benzoyl peroxide উপাদান সমূহ থাকে, তাই এস্ট্রিঞ্জেন্ট টোনার শুষ্ক এবং সেন্সেটিভ ত্বকে না ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কেননা এসব উপাদান ত্বক কে আরও শুষ্ক করে দেয়।

টোনার ব্যবহার এর আগে কিছু জিনিস মনে রাখা প্রয়োজনঃ

০১। মুখে টোনার ব্যবহার করার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। কেননা আমরা সবাই জানি প্রায় সব সংক্রামক জীবাণু হাত দিয়ে ত্বকে যায়। তাছাড়া টোনার আমরা মুখের ডিপ ক্লিন এর জন্য ব্যবহার করি। তাই পরিষ্কার হাত দিয়েই টোনার ব্যবহার করতে হবে।

০২। টোনার তুলার প্যাড দিয়ে পুরো মুখে দিতে পারেন। বাজারে কিনতে পাওয়া যায় এসব প্যাড দাম ৫০-২০০ টাকার ভেতরে পাবেন।

০৩। মনে রাখতে হবে টোনার অবশ্যই মুখ ধোবার পর এবং মুখ ধোয়ার আগে দিতে হবে। টোনার দেয়ার পর মুখে ক্রিম না দিলে ত্বকে শুষ্ক ভাব হতে পারে। তাছাড়া টোনার দেয়ার পর মুখে ক্রিম দিলে ত্বকের ফারমিং এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

বাজারে পাওয়া যায় এমন কিছু টোনার এর নামঃ

০১। Cucumber Toner ( দাম ৩০০-৫০০)

০২। Clean&Clear Toner (দাম ৪৫০-৯০০)

০৩। Ayur toner (দাম ১৫০-৩০০)

তাছাড়া  Clinique ব্র্যান্ড এর টোনার অনেক ভালো। দাম ৩০০০ এর মত।

মোটকথা মুখ পরিষ্কার, ক্রিম লাগানো যেমন গুরুত্বপূর্ণ , ঠিক তেমনি মুখে টোনার ব্যবহার করা সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন ত্বকে দুই বেলা ৩ স্টেপ উপায়ে রূপচর্চা করে, ১ মাসের মধ্যে ত্বকে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করুন। আশা করি পোস্ট টি ভালো লাগবে। ভালো থাকুন সবাই।

লিখেছেনঃ তাপসী

ছবিঃ ফেমিনিয়া.কম

সম্পর্কিত লেখা

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

আরও পড়ুন

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

ত্বক সুন্দর আর টানটান হলে বয়স বোঝা দায়। তাই ঘুরে ফিরে প্রশ্ন ত্বক নিয়ে। কেউ জানতে চান ত্বকের ধরণ, কেউ খোঁজ করেন কীভাবে করা যায় এর যত্নআত্তি। তবে অনেকে...

শুষ্ক ত্বকের পরিচর্যায় পারফেক্ট টোনার!
ত্বক

শুষ্ক ত্বকের পরিচর্যায় পারফেক্ট টোনার!

সুন্দর, মসৃণ ও দাগহীন ঊজ্জ্বল ত্বক পেতে প্রয়োজন নিয়মিত ত্বক গভীর থেকে পরিষ্কার করা। আর এক্ষেত্রে ক্লিনজারের জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই ক্লিনজিং এর প...

প্রাণবন্ত ও দীপ্তিময় ত্বকের যত্নে দ্য বডি শপ অ্যালো কামিং টোনার
ত্বক

প্রাণবন্ত ও দীপ্তিময় ত্বকের যত্নে দ্য বডি শপ অ্যালো কামিং টোনার

ত্বকের পরিচর্যায় আমরা কত কিছুই না করে থাকি। নিয়মিত ফেসওয়াসের সাহায্যে ত্বক পরিষ্কার থেকে শুরু করে সানস্ক্রিন, ডে ক্রীম, নাইট ক্রীম কোন কিছুই যেন বাদ ন...

…