শুষ্ক ত্বকের পরিচর্যায় পারফেক্ট টোনার!

sub-editor · Feb 20, 2017 · 1 min read

শুষ্ক ত্বকের পরিচর্যায় পারফেক্ট টোনার!

সুন্দর, মসৃণ ও দাগহীন ঊজ্জ্বল ত্বক পেতে প্রয়োজন নিয়মিত ত্বক গভীর থেকে পরিষ্কার করা। আর এক্ষেত্রে ক্লিনজারের জুড়ি মেলা ভার। কিন্তু অনেকেই ক্লিনজিং এর পর টোনার ব্যবহারের কথা একদমই ভুলে যান। বিশেষ করে যারা শুষ্ক ত্বকের অধিকারী তারা মনে করেন টোনার বুঝি শুধুমাত্র তৈলাক্ত ত্বকের তেল নিঃসরণ বন্ধ করার জন্যই ব্যবহার করা হয়। কিন্তু ত্বকের ধরণ যেমনই হোক না কেন ক্লিনজিং এর পর টোনার ব্যবহার করা অত্যন্ত আবশ্যক। কেন না ক্লিনজার ক্রীম বেজের হওয়ায় মুছে ফেলার পরও অনেক সময় কিছুটা ত্বকে লেগে থাকতে পারে। এছাড়া মেকআপ তোলার পরেও অবশিষ্ট অংশ থেকে যেতে পারে যা ক্লিনজার একা পরিষ্কার করতে পারে না। তাই ত্বক পরিষ্কারের ক্ষেত্রে টোনিং একটি অবিচ্ছেদ্য অংশ। তবে তা অবশ্যই ত্বকের ধরণ বুঝে ব্যবহার করা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় বাজারে তৈলাক্ত ত্বকের নানা ধরণের টোনার পাওয়া গেলেও শুষ্ক ত্বকের টোনার খুঁজে পাওয়া বেশ কঠিন। আজ তাই এমন একটি টোনার সম্পর্কে বলব যা শুষ্ক ত্বকের জন্য একদম উপযোগী।

[picture]

দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার বিশেষভাবে শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য তৈরি করা হয়েছে। এতে কোন ক্ষতিকারক রঙ ও প্রিজারভেটিভ নেই। এটি সম্পূর্ণরুপে অ্যালকোহল মুক্ত। ফলে ত্বককে অতিরিক্ত শুষ্ক না করে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে। গোলাপী রঙের প্লাস্টিক বোতলে থাকে বলে সহজেই যে কোন জায়গায় ব্যাগে করে নিয়ে যাওয়া যায়। বোতলের মুখে ছোট নজল লাগানো আছে ফলে বেশী পড়ে যাওয়ার ভয় নেই। টোনারটি একদমই তরল প্রকৃতির। তাই অনেকদিন ধরে ব্যবহার করা যায়। তবে শুষ্ক ত্বকের জন্য উপযোগী বলে অন্যান্য টোনারের তুলনায় এটি একটু ঘন হয়ে থাকে যা ত্বককে অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে এবং ত্বককে করে তোলে কোমল ও দীপ্তিময়।

vitamin-e-hydrating-toner-1-640x640

দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার ব্যবহার করা খুবই সহজ। ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করার পর এবং ময়েশ্চারাইজার লাগানোর আগে পরিমান মতো টোনার তুলার প্যাডে নিয়ে ত্বকের উপর আলতোভাবে বুলিয়ে নিন। আপনি যদি ক্লিনজার ব্যবহার না করেন সেক্ষেত্রে ফেসওয়াস ব্যবহার করার পরও এই টোনারটি লাগাতে পারেন। এতে করে ফেসওয়াস দিয়ে মুখ ধোয়ার পর ত্বকে যে টানটান ভাব থাকে তা একদম চলে যাবে। তবে টোনার লাগানোর পর আপনার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন।

body shop hydrating toner 4

শুষ্ক ত্বকের উপযোগী চমৎকার এই দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনারটি খুব সহজেই পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্ক এবং সীমান্ত স্কয়ারের স্যাফায়ার শপে। ২৫০ মিলি বোতলের দাম পড়বে ১৫৫০ টাকা। এছাড়া অনলাইনেও অর্ডার করতে পারেন এখান থেকে। তাই আপনি যদি শুষ্ক ত্বকের অধিকারী হয়ে থাকেন তাহলে আর দেরী না করে আজই আপনার ত্বকের যত্নে দি বডিশপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার ব্যবহার করা শুরু করুন।

 লিখেছেন - মুশরাত জাহান দোলা

সম্পর্কিত লেখা

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

আরও পড়ুন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন
ত্বক

ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার বেছে নিন

[topbanner] ত্বকের পরিচর্যায় সবার প্রথমেই যা মাথায় রাখতে হয় তা হল ক্লিনজিং। বাজারে ত্বকের ধরন অনুযায়ী অনেক ধরনের ক্লিনজার পাওয়া যায়। কিন্তু কোন ধরনের...

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

…