ত্বকের প্রয়োজনে টোনার

সাজগোজ উপ সম্পাদক · Oct 08, 2015 · 1 min read

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার সম্পর্কে এখনও পুরোপুরি জানেন না। ভালো ব্রান্ডের টোনার ব্যবহারে আপনার ত্বকে আসবে সজীবতা আর প্রাণবন্ততা। পাবেন অনেক ধরনের স্কিন সমস্যা থেকে চিরতরে মুক্তি।

ত্বকের যত্নে টোনারের আবশ্যিকতা, প্রয়োজনীয়তা আর উপকারীতা সম্পর্কে আজ আলোচনা করা হবে। জানতে পারবেন কেন টোনার ব্যবহার করা অতীব জরুরী।

টোনার নিয়ে প্রাথমিক ধারণাঃ

টোনার মূলত ক্লিনজিং এর পর ব্যবহার করতে হয়। আগে আমরা ত্বক পরিষ্কার করার জন্য যে বার সোপ কিংবা বার ক্লিনজার ব্যবহার করতাম, তাতে স্কিনের পিএইচ লেভেল বেড়ে যেত । স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যাওয়া পিএইচ লেভেল ত্বকের জন্য ক্ষতিকর। এর স্বাভাবিকতা বজায় রাখতে সাধারণত টোনার ব্যবহার করা হত। কিন্তু নামী-দামি ব্রান্ডের কিনজিং প্রোডাক্ট এ ত্বকের পিএইচ এর মাত্রার কোনো পরিবর্তন হয় না বললেই চলে। মূলত ক্লিনজিং রুটিনে টোনারের ব্যবহার খুব তাড়াতাড়ি আপনাকে ফলাফল দিবে, যা আপনি নিজেই বুঝতে পারবেন।

ত্বকের যত্নে টোনারঃ

সারাবছর জুড়ে আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ত্বকের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। বাইরের দূষণ, ধূলা-বালি, ময়লা, ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে টোনারের ভূমিকা অনেক। যাদের তৈলাক্ত ত্বক কিংবা যারা ব্রণের সমস্যায় ভোগেন, টোনার বিশেষত তাদের জন্য প্রয়োজন। অথবা যারা নিয়মিত ভারী মেকাপ বা সানস্ক্রিন এর মত ভারী স্কিন প্রোডাক্ট ব্যবহারে অভ্যস্ত, তাদের ক্লিনজিং রুটিনে টোনার জরুরী।

টোনার ব্যবহারে উপকারিতাঃ

১। ত্বকের পিএইচ এর স্বাভাবিক মাত্রাঃ

প্রাকৃতিক ভাবে আমাদের স্কিন এসিডিক, যেখানে পিএইচ এর মাত্রা ৫ থেকে ৬ এর মাঝে। এলকালাইন জাতীয় সোপ ব্যবহারে অনেক সময় পিএইচ ব্যালেন্স বিঘ্ন হয়। ফলশ্রুতিতে ত্বকে অতিরিক্ত তেল হতে পারে। কিন্তু টোনার এর ব্যবহার খুব দ্রুত পিএইচ এর মাত্রা ব্যালেন্স করে।

২। লোমকূপের আকৃতিঃ

ছোট কটন বলের মাধ্যমে টোনার আস্তে আস্তে স্কিনে লাগানোর পর তা অতিরিক্ত তেল অপসারণ করে, এতে লোমকুপের আকৃতি তুলণামূলক ছোট দেখায়।

৩। ত্বকের আর্দ্রতাঃ

কিছু কিছু টোনার হিউমেকটেন্টস। যার মানে এরা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৪। ত্বকের সজীবতাঃ

ময়লা আর তৈলাক্ত ত্বকে টোনার সজীবতা ফিরিয়ে আনে।

৫। ত্বকের উপর সুরক্ষা লেয়ারঃ

টোনার ত্বকের উপর সুরক্ষা লেয়ার তৈরি করে।  ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে, একে প্রাণবন্ত করে তুলে।

৬। ত্বক পরিষ্কার করার পর টোনার লোমকূপ আর আন্তঃকোষীয় দৃঢ়তা বাড়ায়। এতে করে বাইরের দূষণ থেকে ত্বক রক্ষা পায়। এটি মুখ ধোয়ার পানিতে যে ক্লোরিন আর মিনারেল থাকে তা অপসারণ করে ত্বককে রক্ষা করে।

৭। ত্বকের লালচে ভাব কমায়। নাজুক ত্বকে টোনার ব্যবহারে বেশ আরাম অনুভূত হয়।

৮। অনেকক্ষেত্রে রোদে পোড়া ভাব কমে যায়, ত্বকের বলিরেখাও দূর হয়।

টোনার নির্বাচনের সময় যা দেখবেনঃ

Alcohol-based কিংবা Glycol-based টোনার এর চেয়ে Water-based টোনার আপনার ত্বকের সাথে বেশি মানানসই হবে। কারণ এতে Niacinamide এর মত উপাদান থাকে। যা টোনারের কার্যকারীতা অনেকাংশে বাড়িয়ে দেয়। ব্যক্তিগত ভাবে টোনার নির্বাচনের সময় আমি সুগন্ধিযুক্ত টোনার পছন্দের বাইরে রাখি।

যে ধরনের টোনার ব্যবহার করা অনুচিতঃ

Alcohol আর Astringent সমৃদ্ধ টোনার ব্যবহার করা উচিত নয়। কেননা এতে ত্বকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়, যা ত্বকে কোলাজেন তৈরিতে বাঁধার সৃষ্টি করে। ত্বক নাজুক হয়ে পড়ে। অতিরিক্ত সুগন্ধযুক্ত টোনার ব্যবহারেও সমস্যা দেখা দিতে পারে।

লিখেছেনঃ নীল

তথ্যসূত্রঃ টুডে.কম

ছবিঃ মেকাপএ্যান্ডবিউটি.কম

সম্পর্কিত লেখা

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

আরও পড়ুন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

প্রাকৃতিক নির্যাসের টোনার দিয়ে হোক রেগুলার স্কিন কেয়ার!
রিভিউ

প্রাকৃতিক নির্যাসের টোনার দিয়ে হোক রেগুলার স্কিন কেয়ার!

রেগুলার স্কিন কেয়ারে টোনারের গুরুত্ব সম্পর্কে এখন আমরা কম বেশি সবাই জানি। সুন্দর ও গ্লোয়িং ত্বক পেতে বেসিক স্কিন কেয়ার মেনটেইন করা উচিত। ক্লেনজিংয়ের প...

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

ত্বক সুন্দর আর টানটান হলে বয়স বোঝা দায়। তাই ঘুরে ফিরে প্রশ্ন ত্বক নিয়ে। কেউ জানতে চান ত্বকের ধরণ, কেউ খোঁজ করেন কীভাবে করা যায় এর যত্নআত্তি। তবে অনেকে...

প্রাণবন্ত ও দীপ্তিময় ত্বকের যত্নে দ্য বডি শপ অ্যালো কামিং টোনার
ত্বক

প্রাণবন্ত ও দীপ্তিময় ত্বকের যত্নে দ্য বডি শপ অ্যালো কামিং টোনার

ত্বকের পরিচর্যায় আমরা কত কিছুই না করে থাকি। নিয়মিত ফেসওয়াসের সাহায্যে ত্বক পরিষ্কার থেকে শুরু করে সানস্ক্রিন, ডে ক্রীম, নাইট ক্রীম কোন কিছুই যেন বাদ ন...

…