ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

মমতাজ আনার মুন্নি · Jul 28, 2013 · 1 min read

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

ত্বক সুন্দর আর টানটান হলে বয়স বোঝা দায়। তাই ঘুরে ফিরে প্রশ্ন ত্বক নিয়ে। কেউ জানতে চান ত্বকের ধরণ, কেউ খোঁজ করেন কীভাবে করা যায় এর যত্নআত্তি। তবে অনেকেই যা জানতে চান না, তা হলো ত্বক পরিষ্কার করার পরও আর কিছু করার থাকে কি না। কারণ, সবাই ধরে নেন পরিচ্ছন্নতা বজায় রাখাই শেষ কথা। ক্লিনজিং(cleansing)-এর পরে থাকে টোনিং(toning) ধাপ, যা অনেকে জানেন না আর অনেকে মানেন না কিংবা এড়িয়ে যান। টোনিং ত্বকের বলিরেখা ও ঝুলে পড়া ত্বকের জন্য খুবই উপকারী। ত্বক পরিষ্কারের পর টোনিং নিশ্চিত করে বাড়তি পরিচ্ছন্নতা। এছাড়া ত্বকের পি.এইচ(ph) ঠিক রাখে। ত্বকের অতিরিক্ত তেল, মরা কোষ, ময়লা, মেকআপ দূর করে ত্বকের সজীবতা বজায় রাখে টোনিং। মুখের ক্লান্তিকর ভাব দূর করে উজ্জ্বলতা বাড়ায়। ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ও অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে। তাহলে চলুন, আজ ত্বকের যত্নে টোনার সম্পর্কে জেনে নেই ও হাতের কাছে ঘরোয়া টোনার কিভাবে পেতে পারি তাও দেখে নেই!

ত্বকের ধরণ অনুযায়ী বাছাই করে নিন ত্বকের যত্নে টোনার 

১. এক টেবিল চামচ মধুসহ খোসা ছাড়ানো আপেল ব্লেন্ড করে নিন। মুখে লাগিয়ে ছেড়ে দিন পছন্দের গান। ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সব ধরনের ত্বকের জন্য শক্তিশালী টোনার হিসেবে কাজ করে।

২. তৈলাক্ত ত্বকের জন্য ডিম খুব ভালো টোনার হিসেবে কাজ করে। মুখ পরিষ্কার করার পর ডিমের সাদা অংশ কমপক্ষে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

৩. ডিম ফেটিয়ে নিন। তারপর এতে এক চা চামচ মধু আর এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। মিনিট দশেক পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকের জন্য এই টোনার বেশ কার্যকর।

ত্বকের যত্নে ডিম লেবু ও মধু - shajgoj.com

৪. এক কাপ কচি শসা কুঁচি আর এক কাপ টক দই ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। মিনিট বিশেক পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা।

ত্বকের যত্নে ডিম শসা ও দই - shajgoj.com

৫. তৈলাক্ত ত্বকের জন্য বেশ ভালো টোনার আলু। এক টুকরো আলুর রস সারা মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে নিন।

 

৬. শুষ্ক ত্বকের জন্য ৩ মুঠ পুদিনা পাতা এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। পাতার রস পানির সাথে মিশে যাবে। পানি ছেঁকে ঠান্ডা করে মুখে লাগান। ফ্রেশ(fresh) লাগবে। বোতলে ভরে রেখে দিন ফ্রিজ-এ।

 

৭. স্বাভাবিক ত্বকের জন্য গোলাপজলই যথেষ্ঠ।

ত্বকের যত্নে গোলাপ জল - shajgoj.com

টোনার ব্যবহারের সময় স্বাভাবিক, শুষ্ক ও মিশ্র ত্বকের জন্য হালকা ধরনের টোনার বেছে নিন। শুধু মুখে নয়, গলা, ঘাড়, থুতনিতেও টোনার লাগান। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে টি-জোন ( থুতনি, নাক, কপাল ) অর্থ্যাৎ বেশি তৈলাক্ত অংশগুলোতে টোনার লাগান।

ত্বক সুস্থ রাখার কৌশল জেনে নিলেন, তাহলে এবার ফিরিয়ে আনুন হারানো লাবণ্য আর ধরে রাখুন ত্বকের উজ্জ্বলতা, টানটান থাকুক আপনার ত্বক!

 ছবি- সংগৃহীত: সাজগোজ

 

সম্পর্কিত লেখা

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

আরও পড়ুন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

…