শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

মৌসুমী · Jul 09, 2013 · 1 min read

শুষ্ক ত্বকের যত্ন | ড্রাই স্কিন কেয়ার কিভাবে করবেন?

এর আগে আমি তৈলাক্ত ও সেনসেটিভ ত্বক নিয়ে পোস্ট দিয়েছিলাম। আজকে দেব শুষ্ক ত্বক নিয়ে। গরম কালে যদিও শুষ্ক ত্বকের অধিকারীদের কষ্ট কম তারপরেও তারা অনেক ঝামেলায় পড়ে। আর শীতকাল এলে তো কথাই নেই। শুষ্ক ত্বকের শত্রু এই শীতকাল। আর সামনে রোজা। দীর্ঘক্ষণ পানি না খেয়ে থাকার ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। বলা হয়ে থাকে সবাই কোন না কোন সময়ে এই শুষ্ক ত্বকের ঝামেলায় পড়েন। চলুন আজ এই ত্বকটি সম্পর্কে জানি।

উপসর্গ :

শুষ্ক ত্বক নির্ভর করে - বয়স, স্বাস্থ্য, জিওগ্রাফিক অবস্থান (ঠান্ডা বা গরম প্রধান এলাকা কিনা), বাইরে কত সময় থাকা হয় সেটার উপর।

শুষ্ক ত্বকের অনেক উপসর্গ আছে। তবে বেসিক কিছু উপসর্গ এখানে বলা হলো -

০১. নরম ত্বকের পরিবর্তে ত্বকে রাফ এবং শুষ্ক ভাব দেখা যাবে।

০২. ত্বক শুকনো ও মলিন লাগবে।

০৩. গোসলের পর বা মুখ ধোয়ার পর ত্বক টানটান লাগবে।

০৪. চুলকানি ভাব থাকতে পারে।

০৫. টাফ ত্বক হয়ে যাবে।

০৬. নরমাল যে ত্বকে রেখা থাকে বা স্কিন লাইন থাকে, সেগুলো খুব বেশি দেখা যাবে এবং মুখে অনেক তাড়াতাড়ি বলিরেখা পড়ে যায়।

০৭. লাল ভাব থাকতে পারে।

০৮. চামড়া উঠে যাওয়ার মত হতে পারে। অর্থাত্‍ মরা কোষ খুব হয়।

কারণ:

০১. বংশগত বা জিনগত কারণে অনেকের ত্বকে তেল গ্রন্থিগুলো প্রয়োজনের তুলনায় কম থাকে। ফলে তেল নিঃসৃত হয় না ত্বকের প্রয়োজনমত। তাই ত্বক শুষ্ক হয়ে যায়।

০২. বয়সের কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। ৪০ এর পরে শরীরের প্রয়োজনীয় তেল তৈরীর ক্ষমতা চলে যায়। তেল ও ঘাম গ্রন্থি কমে যায়। ফলে প্রপার তেল না থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। ছোট বাচ্চাদের তেল গ্রন্থিগুলো প্রপারলি গঠিত থাকেনা , ফলে তাদের ত্বক-ও শুষ্ক হতে পারে।

 ০৩. যাদের ত্বকের গঠন পাতলা তাদের ত্বক শুষ্ক হয়।

 ০৪. পেশার কারণে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়। বিশেষ করে যেসব পেশায় অনেকবার হাত মুখ ধুতে হয়। যারা বাগানে বা কৃষিকাজ বা কনস্ট্রাকশনের কাজ করেন তাদের ত্বকও শুষ্ক হয়ে যায়।

০৫. অতিরিক্ত আকাশপথে ভ্রমণ করলে ।

০৬. ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান বা এন্টিবায়োটিক যুক্ত সাবান ব্যবহার করলে।

০৭. বারবার ক্যামিকেল এর সাথে কন্টাক্ট হলে।

০৮. ধূমপান ও এলকোহল, ক্যাফেইন এর কারণে।

০৯. অতিরিক্ত পারফিউম ব্যবহার করলে।

১০. ভিটামিন এ ও বি এর অভাব হলে। জিংক ও ফ্যাটি এসিডের অভাব হলেও ত্বক শুষ্ক হয়ে যায়।

১১. পানিশূন্যতা হলে যেমন - ডায়রিয়া, উচ্চ জ্বর, অতিরিক্ত ঘামা এবং প্রতিদিন প্রয়োজনীয় পানি পান না করা।

১২. কিছু ওষুধ , যেমন - এন্টিহিস্টামিন ত্বক শুষ্ক করে।

১৩. আবহাওয়ার কারণেও ত্বক শুষ্ক হয়ে যায়। ঠান্ডা আবহাওয়া ,অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও শুষ্ক আবহাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়।

১৪. এয়ারকন্ডিশনারে এ সবসময় থাকলে।

১৫. থাইরয়েড এর অসুখের ও ডায়াবেটিস এর কারণে।

১৬. কিছু চর্ম রোগের কারণে যেমন - একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াছিস এ ত্বক শুষ্ক হয়ে যায়।

প্রতিকার:

০১. ত্বক শুষ্ক হবার প্রকৃত কারণ বের করুন এবং তা পরিহার করুন।

০২. ত্বক যাতে শুষ্ক না থাকে সেদিকে খেয়াল রাখুন।

০৩. একজন ভালো ডার্মাটোলজিস্টকে দেখান।

০৪. ভালো মশ্চারাইজার ব্যবহার করুন। যেসব মশ্চারাইজারে ceramides, dimethicone & glycerin, hyaluronic acid, lanolin, mineral oil, petroleum jelly আছে তা কিনবেন। প্রোডাক্টের গায়ে উপাদান লেখা থাকে।

০৫. ময়েশ্চারাইজার লাগানোর আগে মুখের মরা কোষ পরিষ্কার করুন।

০৬. দীর্ঘক্ষণ গোসল করবেন না। গরম পানিতে গোসল করবেন না।

০৭. ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন।

০৮. গোসলের পানিতে বিভিন্ন তেল যেমন - আলমন্ড, অলিভ অয়েল দিয়ে গোসল করবেন।

০৯. সানস্ক্রিন SPF30 ব্যবহার করবেন।

১০. প্রচুর পানি খাবেন ও নরম সুতির আরামদায়ক কাপড় পরার চেষ্টা করবেন।

প্রাকৃতিক উপায়ে শুষ্ক ত্বকের যত্ন:

০১. অলিভ অয়েল গোসলের কয়েক মিনিট আগে সারা শরীরে মেখে গোসল করুন।

০২. অলিভ অয়েল ১চামচ + ৫ চামচ লবণ + ১ চামচ লেবুর রস দিয়ে তৈরী স্ক্রাব মুখে ও সারা শরীরে লাগাতে পারেন। এতে মরা কোষ দূর হবে।

০৩. শুষ্ক জায়গায় মধু ম্যাসেজ করে ২-৩ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৪. নারকেল তেল আক্রান্ত জায়গায় লাগালে উপকার পাবেন।

০৫. এলোভেরা জেল মধুর সাথে মিশিয়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

০৬. দই বা পেঁপে মুখে ঘষে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

প্রচুর শাকসবজি খান। পানি খান। ত্বকের পরিচর্চা করুন। ভালো থাকুন।

সম্পর্কিত লেখা

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই
ত্বকের যত্ন

শুষ্ক ত্বকের জন্য মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া চাই

শুষ্ক ত্বক মানে হল সেই ত্বক যা নিজে নিজের যত্ন নিতে পারে না, বাইরের পরিবেশ থেকে রক্ষা করতে পারে না। ত্বক শুষ্ক হলে ত্বকের বাইরের লেয়ারে খুব ছোট ছোট ফা...

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?
ত্বকের যত্ন

ড্রাই ও অয়েলি স্কিনে ডাবল ক্লেনজিং এ কোন কোন উপাদান থাকা জরুরি?

ডাবল ক্লেনজিং শব্দটি শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটি আসলে ততটাই সহজ। অনেকে অবশ্য ভাবেন, ডাবল অর্থ হয়তো একই ক্লেনজার দিয়ে দু'বার মুখ ধোয়া। অর্থ কিছুটা...

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন
ত্বকের যত্ন

শীতে নিন ত্বকের পরিপূর্ণ যত্ন

হাঁটিহাঁটি পা পা করে আসছে শীত। হিম হিম শীতল এই ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য নয়। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা রকম ত্বকের...

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার

শুষ্ক ত্বকের যত্নে টিপস দিতে প্রায় আপনাদের থেকে অনুরোধ আসে। শুষ্ক ত্বক সুস্থ রাখার প্রধান উপায় হলো ত্বককে যেভাবেই হোক আদ্র রাখা, ময়েশ্চারাইজড রাখা। তব...

আরও পড়ুন

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই
বেইজ মেকআপ

শুষ্ক ত্বকের বেইজ মেকআপ | সাজুন মাত্র ৫টি ধাপের মাধ্যমেই

যাদের শুষ্ক ত্বক, তাদের মুখে ঠিক মতো মেকআপ বসতে চায় না। মেকআপ করার পর মুখের মরা কোষগুলো দেখা যায়, যেটা খুব বিব্রতকর। শুষ্ক ত্বকের বেইজ মেকআপ নিয়ে অনেক...

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী
ত্বক

বিভিন্ন ত্বকের যত্নে শীতের প্রসাধনী

সবাই হয়ত লক্ষ্য করেছেন গুটি গুটি পায়ে শীতের আমেজ চলে এসেছে। রাত বাড়ার সাথে সাথে ঠাণ্ডা ঠাণ্ডা হিমেল হাওয়া শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে। শীতকালে আম...

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?
ত্বকের যত্ন

ত্বকের ধরন বোঝার উপায় | ৫ ধরনের স্কিনের মধ্যে আপনার কোনটি?

'ত্বকের ধরন বোঝার উপায় কি?' এ প্রশ্ন আমরা প্রায় শুনে থাকি। সাধারণত ৪ ধরনের ত্বক আমরা দেখে থাকি। নরমাল, শুষ্ক, তৈলাক্ত এবং সেনসিটিভ। কিছু মানুষের আবার...

ত্বকের ধরন বুঝে প্রসাধনী ও মাস্ক
ত্বক

ত্বকের ধরন বুঝে প্রসাধনী ও মাস্ক

আমরা সকলেই চাই দীপ্তিময় ত্বকের অধিকারী হতে। আর তার জন্য চাই ত্বকের নিয়মিত যত্ন এবং পরিচর্যা। সাধারণত টিনএজ থেকেই আমাদের ত্বকে বিভিন্ন পরিবর্তন আসতে শু...

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!
ড্রাই স্কিন

ড্রাই স্কিন কেয়ার রুটিন | শুষ্ক ত্বকের সারাদিনের যত্নের ৫টি টিপস!

যে কোন ত্বকের চেয়ে শুষ্ক ত্বক যত্নে রাখাটা কিছুটা কঠিন। কারণ এটি খুব তাড়াতাড়ি ময়েশ্চার হারিয়ে শুষ্ক হয়ে পড়ে। ড্রাই স্কিনের সাথে অনেক ধরনের সমস্যা জড়িয়...

…