গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির ৮টি উপায়!

জান্নাতুল ইসলাম শিখা · Jan 15, 2016 · 1 min read

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির ৮টি উপায়!

ত্বকের সমস্যার ভোগা বেশিরভাগ মানুষেরই তৈলাক্ত ত্বক। গরমের সময় এই সমস্যা বেড়ে যায়। শীতে সমস্যা কিছুটা কমলেও এ থেকে নিস্তার পাওয়ার খুব ভালো উপায় যে আছে সেটিও নিশ্চিত করে বলা যায় না। একটু এদিক ওদিক হলেও দেখা যায় ব্রণসহ নানা জটিলতা। সবচেয়ে বড় সমস্যা হলো তৈলাক্ত ত্বকে কী ব্যবহার করবেন এই নিয়ে অনেক দ্বিধা কাজ করে। তাই তৈলাক্ত ত্বকের জন্য সারা বছরই প্রাকৃতিক উপাদানই বেছে নেওয়া উচিৎ, বিশেষ করে গরমে!। গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির এমনই ৮টি উপায় এই আর্টিকেল জানাবো।

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তির ৮টি উপায়

১. লেবু

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে লেবু - shajgoj.com সবসময় হাতের কাছে পাওয়া এই বস্তুটি তৈলাক্ত ত্বকে দারুণভাবে কার্যকর। দ্রুত ত্বকের তৈলাক্ত ভাব দূরীকরণে লেবু বেশ ভালো কাজ করে। তবে একেবারে সরাসরি ত্বকে লেবু ব্যবহার করা কখনোই উচিৎ নয়। এতে লেবুর সাইট্রিক এসিড ত্বকের ক্ষতি করতে পারে।

২. দুধ

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে লেবু ও দুধ - shajgoj.com

আরেকটি দৈনিন্দন সহজলভ্য বস্তু হলো দুধ। তুলায় দুধ ভিজিয়ে নিয়ম করে প্রতিদিন দুইবার ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া দুধের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে ত্বক পরিষ্কার হয়ে যাবে।

৩. কমলা

 

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কমলা - shajgoj.com

শীতের এই সময়ে কমলা অনেক সহজলভ্য একটি ফল। কমলার রসে থাকা ভিটামিন সি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। ত্বকে হারানো সতেজ ভাব ফিরিয়ে আনতে কমলার রস মুখে লাগিয়ে দশ, পনের মিনিট পর ধুয়ে ফেলুন। এতে তৈলাক্ত ভাবও অনেকটা কমে যাবে।

৪. শসা ও দই

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্টি পেতে দই ও শসা - shajgoj.com

শসা ব্লেন্ড করে নিয়ে, তাতে দই মিশিয়ে নিন ভালোভাবে। এরপর মিনিট দশেক মুখে লাগিয়ে রাখুন। এটি তৈলাক্ত ত্বকে একই সাথে ক্লিনজার ও টোনার এর ভূমিকা পালন করবে।

৫. গোলাপের পাপড়ি

এক কাপ গোলাপের পাপড়ি পরিমানমতো গোলাপজলে সেদ্ধ করে নিন। এরপর ভালোভাবে ছেকে নিয়ে তাতে অ্যালোভেরার নির্যাস মিশিয়ে নিন। এটি তৈলাক্ত ত্বকে ভালো ময়েশ্চারাইজার এর কাজ করবে।

৬. নিম

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিম - shajgoj.com

তৈলাক্ত ত্বক খুব সহজেই জীবাণুর দ্বারা আক্রান্ত হয়। আর জীবাণু দূর করতে নিম অনেক ভালো একটি প্রতিষেধক। নিমপাতা সেদ্ধ করে নিয়ে এর নির্যাস পুরো মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। ব্রন এর সমস্যায় অনেকটাই উপকার পাওয়া যাবে এতে।

৭. চন্দন ও হলুদ

যুগ যুগ ধরেই সৌন্দর্য চর্চায় ব্যবহার হয়ে আসছে হলুদ ও চন্দন। চন্দন ও হলুদের গুড়া একসাথে লেবুর রসের সাহায্যে মিশিয়ে নিন। এরপর এরপর প্যাকটি মুখে লাগিয়ে রাখুন দশ থেকে পনের মিনিট। ত্বক থেকে তেলভাব দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এই প্যাকটি।

৮. টমেটো ও মধু

গরমে তৈলাক্ত ত্বকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে টমেটো ও মধু - shajgoj.com

টমেটো ও মধুরও রস একসাথে মিশিয়ে নিয়ে ঘন একটি পেস্ট তৈরি করুন। মুখিয়ে লাগিয়ে রাখুন দশ মিনিট। এই পেস্টটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক উপকারী।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

তৈলাক্ত ত্বক হলে নিজেকে একটু সাবধান থেকে ত্বকের পরিচর্যার উপকরণ বাছাই করে নিতে হয় তা ঠিক, কিন্তু তৈলাক্ত মুখের সমাধান নেই এটি বিশ্বাস করা ঠিক নয়। তাই চেষ্টা করুন নিজের ত্বকের সাথে সর্বোচ্চ উপযোগী উপাদানটি বাছাই করে নিতে। এতে তৈলাক্ত ত্বকও হাসবে সারা দিন জুড়ে।

ছবিঃ সাজগোজ.কম, সংগৃহীত - এমিনেন্সঅরগানিক.কম

Products in this article

সম্পর্কিত লেখা

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের কারণ, উপসর্গ ও সমাধানে কার্যকরী কিছু টিপস!

তৈলাক্ত ত্বকের যত্ন নেয়াটা একটু কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জরুরী যা আমাদের ত্বককে স্বাস্থ্যবান রাখে, তারুণ্য ধরে রাখতে সহায়ত...

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকে মেকাপ দীর্ঘস্থায়ী করুন, সহজ কিছু উপায়ে

তৈলাক্ত ত্বকের অধিকারীকের ঝামেলার শেষ নেই। কসমেটিক নির্বাচনে একটু এদিক সেদিক হলেই ব্রণের মতো জেদি সমস্যায় পড়তে হয়। তাই তৈলাক্ত ত্বকের যত্নে ও তৈলাক্ত...

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!
অয়েলি স্কিন

গরমে তৈলাক্ত ত্বকের যত্ন | ১৯টি টিপস দূর করবে স্কিনের অয়েলি ভাব!

এমনিতে তৈলাক্ত ত্বক অনেকের বিরক্তির কারণ। তার উপর গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা আরও একটু বেশি কঠিন। একটি নির্দিষ্ট পরিমাণ তেল আমাদের ত্বকের জন্য জ...

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!

পিম্পল তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে ভয়ংকর একটি স্কিন প্রবলেম। তৈলাক্ত ত্বকের জন্য এমনিতেই একটু বেশি যত্নের প্রয়োজন পরে। একটি নির্দিষ্ট পরিমাণ তে...

আরও পড়ুন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়
ত্বকের যত্ন

গরমে তৈলাক্ত ত্বক ভালো রাখতে যা যা করণীয়

শীতের শেষ, গরমের দিন প্রায় চলেই এসেছে। গ্রীষ্মপ্রধান দেশ হওয়াতে এ সময়টায় ভ্যাপসা গরম ও কড়া রোদের কারণে অস্বস্তিকর এক আবহাওয়া বিরাজ করে। এ সময়ে কম বেশ...

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!
ত্বকের যত্ন

তৈলাক্ত ত্বক | শীতে অয়েলি স্কিনের যত্নে ৭টি টিপস এন্ড ট্রিকস!

চিকিৎসকদের চোখে তৈলাক্ত ত্বক আশীর্বাদ হলেও শীতকালে তৈলাক্ত ত্বকের সুরক্ষায় যত্নটা একটু বেশি নিতেই হয়। আবার ত্বক সারা বছর তৈলাক্ত মানে এই নয় যে শীতেও ত...

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক
ত্বকের যত্ন

গরমে ত্বকের যত্ন | সমস্যা ও তার প্রতিকারে ৯টি প্যাক

রোদ ও ধূলোবালিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের ত্বক। যাঁরা চাকরিজীবী বা প্রয়োজনে দীর্ঘ সময় রোদে থাকেন, ত্বকের প্রতি অতিরিক্ত উদাসীন, তাঁরাই ক্...

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?
অয়েলি স্কিন

অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলেভাব কন্ট্রোল করবেন কীভাবে?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি! বিশেষ করে আমাদের যাদের তৈলাক্ত ত্বক; আমরা অয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট ঘেঁটে, গুগল করে কত ধরনের টিপস সং...

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের বেসিক স্কিন কেয়ারের এ টু জেড

তৈলাক্ত ত্বক নিয়ে অভিযোগের যেন শেষ নেই! গ্রিজিনেস, মেকআপ করলেই কিছুক্ষণ পর কালচে হয়ে যাওয়া, একনে, ওপেন পোরস, এমন আরও কত সমস্যা! কিন্তু, একটু জেনে বুঝে...

তৈলাক্ত স্ক্যাল্প থেকে মুক্তির ঘরোয়া উপায় কী?
চুলের যত্ন

তৈলাক্ত স্ক্যাল্প থেকে মুক্তির ঘরোয়া উপায় কী?

মাথা ভরা ঝরঝরে চুল কার না ভালো লাগে? একটু সুন্দর করে সাজলেই ইচ্ছে হয় সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করার। অথবা ঝরঝরে চুল বাতাসে উড়লেও ভালো লাগে। কিন্তু যদ...

…