মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

sub-editor · Jan 06, 2017 · 1 min read

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

চুলের তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করতে আমরা সবাই ই শ্যাম্পুর আশ্রয় নিই। শ্যাম্পু চুলকে পরিষ্কার এবং ঝরঝরে করে তোলে। কিন্তু শ্যাম্পুতে থাকে অনেক ধরনের কেমিক্যাল। যা অতিরিক্ত ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। যার ফলে, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যায়, চুল ভেঙে যায়।  তাই আজ জানাবো, রুক্ষ-শুষ্ক চুলের জন্যে কীভাবে ঘরে বসেই ন্যাচারাল শ্যাম্পু বানাবেন। এই শ্যাম্পু সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি বলে এতে চুলের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও এই শ্যাম্পুটি চুলের গ্রোথ বাড়াবে, চুল অনেক সফট এবং শাইনি করে তুলবে।

[picture]

ঘরে তৈরি এই মাইল্ড শ্যাম্পুটি তৈরি করতে যেসব উপাদান হাতের কাছে থাকা চাই - 

  • আমলকী ( ১০০ গ্রামের মতো ড্রাই আমলকী লাগবে। আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা চুলের আসল রঙ ফিরিয়ে আনে এবং চুল ঘন করে তোলে।)
  • রিঠা  (৫০ গ্রাম রিঠা লাগবে। আপনি চাইলে রিঠা পাউডারও ব্যবহার করতে পারেন। রিঠা একটি মাইল্ড ক্লিঞ্জার হিসেবে পরিচিত। এটা চুলের ময়লা দূর করে এবং চুল পরিষ্কার এবং ফ্রেশ করে তোলে। এছাড়াও এতে  অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে।)
  • শিকাকাই (আমাদের ১০০ গ্রাম শিকাকাই লাগবে। এটিও চাইলে পাউডার ব্যবহার করতে পারেন। শিকাকাই চুলের জন্যে খুবই উপকারী।  এটি চুলের গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলকে শাইনি করে তোলে।)
  • নারিকেল (প্রায় অর্ধেকটা তাজা নারিকের দরকার পড়বে। নারিকেল রুক্ষ চুলকে ডিপ কন্ডিশনিং করবে। চুলকে সফট এবং শাইনি করে তুলবে।)
  • তুলসী (৮-১০ টা ডালসহ তুলসী পাতা লাগবে। তুলসীতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান। যা চুলকে সুন্দরভাবে পরিষ্কার করবে এবং খুশকির বিরুদ্ধেও লড়বে।)

যেভাবে তৈরি করবেন- 

(১) প্রথমে রিঠা ভেঙে নিয়ে এর বীজ বের করে ফেলে দিতে হবে। এবার একটা লোহার পাত্রে রিঠা, শিকাকাই এবং ড্রাই আমলকী নিয়ে ১ লিটার পানি দিয়ে ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা যদি পাউডার রিঠা এবং শিকাকাই ব্যবহার করেন, সেটিও ঠিক একইভাবে ভিজিয়ে রাখবেন। ৮ ঘন্টা পরে আপনি দেখতে পাবেন যে, পানির রঙের পরিবর্তন হয়েছে এবং সব উপকরণ অনেক নরম হয়ে গিয়েছে।
(২) নারিকেলটা কুঁড়ে নিতে হবে। চাইলে এটা হালকা ব্লেন্ডও করে নিতে পারেন। 
(৩) এবার একটা বড় তলা ভারি প্যান চুলায় দিয়ে দিন। এর মধ্যে রিঠা, শিকাকাই এবং আমলকী ভেজানো (পানিসহ) দিয়ে দিন। এর মধ্যে কোড়ানো নারিকেল এবং তুলসী দিয়ে দিন। তুলসী পাতা এবং ডালসহ দিবেন। 
(৪) একটি চামচের সাহায্যে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে দিন। আঁচ মিডিয়াম রাখুন। ৫ মিনিট পরেই দেখবেন মিশ্রণটির রঙ পরিবর্তন হয়েছে। এভাবে ২০ মিনিটের মতো জ্বাল দিতে থাকুন। ২০ মিনিট পর চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

(৫) ঠান্ডা হলে, হাত দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কচলে নিন। 
(৬) এবার, একটি ছাকনীতে ছেঁকে ঘন জুসটা আলাদা করে নিন। এই ঘন জুসটাই আপনার ন্যাচারাল শ্যাম্পু। এবার জুসটাকে একটা বোতলে ভরে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন। এটি ৮-১০ দিন ভালো থাকবে।

এই শ্যাম্পুটি মাইল্ড হওয়ায়, আপনি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন। এটি ছোটদের জন্যেও ভালো হবে। এই তো জেনে নিলেন, কীভাবে রুক্ষ- শুষ্ক চুলের জন্যে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল শ্যাম্পু তৈরি করবেন। আশা করছি, আপনাদের অনেক বেশি হেল্প হবে। ভালো থাকুন।

ছবি - ডিআইওয়াইন্যাচারাল  ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

 
 
 
 

সম্পর্কিত লেখা

চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে
চুলের যত্ন

চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে

চুল পড়া কীভাবে বন্ধ করা যায় আর নতুন চুল কীভাবে গজানো যায় তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। সবাই জিজ্ঞেস করে চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ব্যবহার করব?...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আমলকীর হেয়ার গ্রোথ প্যাক দিয়েই বাড়বে চুলের ঘনত্ব!
চুলের যত্ন

আমলকীর হেয়ার গ্রোথ প্যাক দিয়েই বাড়বে চুলের ঘনত্ব!

অনেক ক্ষেত্রে চুল একটি নারীর ব্যক্তিত্ব প্রকাশ করে। সবার আশা থাকে চুল দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠুক। এটা তখনই সম্ভব যখন আপনি চুলের যত্নে স্বাস্থ্য...

রূপচর্চায় আমলকী | ত্বক ও চুলের যত্নে একটিই যাদুকরী উপাদান
চুলের যত্ন

রূপচর্চায় আমলকী | ত্বক ও চুলের যত্নে একটিই যাদুকরী উপাদান

আমলকী আমরা সবাই কমবেশি চিনি বা খেয়েছি। এটি কাঁচা বা আচার দিয়ে অথবা চাটনি বা মোরব্বা করেও খাওয়া যায়। তবে এটি কাঁচা খেতে তেমন মুখরোচক না হলেও এর গুণের ক...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!
চুলের যত্ন

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!

আমার নানী বেঁচে থাকতে তার মুখেই শুনেছি, তিনি নাকি চুল পরিষ্কার করতেন চালতার থকথকে শ্বাস, রিঠা ভেজানো পানি দিয়ে। আমার নানী, মা-খালাদের আলহামদুলিল্লাহ ব...

৫টি হেয়ার মাস্ক দিয়ে দূর করুন চুলের রুক্ষতা!
চুলের যত্ন

৫টি হেয়ার মাস্ক দিয়ে দূর করুন চুলের রুক্ষতা!

একটি শিশুর ন্যায় আমরা প্রায়ই এই সব প্রশ্ন অন্ধকারে হাতড়ে বেড়াই। কিসে চুল ক্ষতি হয়? এই সমস্যা কি নারী ও পুরুষের ভিন্ন ভিন্ন হয়? প্রাকৃতিক উপাদান ও ঘরোয়...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০২)

... গোঁড়ায় গলদ এই পর্ব শুরু করার আগে বলে নেই, কোন প্রোডাক্টকে খারাপ প্রমাণ করা এই লেখার উদ্দেশ্য না। কি ইউজ করলে আসলে আপনার হেয়ারে কি ইফেক্ট পড়বে, সে...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

…