চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে

সাজগোজ উপ সম্পাদক · Apr 19, 2015 · 1 min read

চুল পড়া বন্ধ করুন রিঠা আর শিকাকাই শ্যাম্পু দিয়ে

চুল পড়া কীভাবে বন্ধ করা যায় আর নতুন চুল কীভাবে গজানো যায় তা নিয়ে আমাদের প্রশ্নের শেষ নেই। সবাই জিজ্ঞেস করে চুল পড়া বন্ধ করতে কোন শ্যাম্পু ব্যবহার করব? কিন্তু মজার ব্যাপার হচ্ছে কোন শ্যাম্পু চুল পড়া বন্ধ তো করেই না বরং এগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহারে চুল পরা আরও বাড়ে। আর এর জন্য দায়ী শ্যাম্পুতে থাকা সোডিয়াম লরেথ সালফেট (SLS, SLES) এবং সিলিকন। ( শ্যাম্পুর উপাদান দেখে নেবেন, একদম শুরুতেই বড় বড় করে এর নাম লেখা আছে)।

এখন যদি বলি একদম প্রাকৃতিক উপায়ে খুবই কম খরচে আপনি নিজেই সম্পূর্ণ নিরাপদ শ্যাম্পু তৈরি করতে পারবেন। যা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলকে দেবে এমন জেল্লা যাতে কন্ডিশনার ব্যবহারের প্রয়োজনও আর পড়বে না? তবে? তো দেরি না করে চলুন শুরু করি।

এই প্রাকৃতিক শ্যাম্পু তৈরি করব আমাদের দাদি,নানি দের রেসিপি ব্যবহার করে। শ্যাম্পুর যুগ এসে আমাদের মাথা খালি হয়ে যাবার আগে তারা রিঠা আর শিকাকাই দিয়েই তো চুল পরিষ্কার করতেন। সাথে ছিল বিশুদ্ধ তেল আর মেহেদি। যারা রিঠা আর শিকাকাই চেনেন না তারা দেখুন এগুলো কী আর এর উপকারিতা কী?

in

শিকাকাইঃ

শুকনো তেঁতুলের মত দেখতে যে ফলটা ছবিতে দেখা যাচ্ছে সেটা। এর নামের আক্ষরিক অর্থ Fruit for hair.Acaccia Concinna অথবা শিকাকাই আমাদের উপমহাদেশে কেশ চর্চায় প্রাচীন কাল থেকে প্রচলিত। এর ফল আর বাঁকল থেকে শ্যাম্পু তৈরি করা হয়। এতে ফেনা হয় যা সালফেট শ্যাম্পু থেকে কম হলেও চুল পরিষ্কারে নরমাল শ্যাম্পু থেকে অনেক বেশি কাজের। পাশাপাশি এটা ন্যাচারাল কন্ডিশনারের কাজও করে।

রিঠাঃ

ছবির গোল শুকনো বরইয়ের মত দেখতে ফলটি। এর ইংরেজি নাম Soapnut (Sapindus mukorossi)। নাম থেকেই বোঝা যায় পরিষ্কারের কাজে এর জুরি মেলা ভার। আজো গ্রামে এটা দিয়ে কাথা, লেপ পর্যন্ত ধুয়ে ফেলা হয়। এতে প্রচুর ফেনা হয়। চুলের খুশকি, মাথার একজিমা আর উকুন দুর করতেও এর ব্যবহার করা হয়।

এবার দেখি এই রিঠা আর শিকাকাই দিয়ে কীভাবে শ্যাম্পু বানানো যায়।

উপাদানঃ

আমার চুল কোমর ছাড়িয়ে যায়। তাই আমি ১৫-২০ টা রিঠা আর ৫-৭ টা শিকাকাই নিই। আপনার চুল যদি বেশি রুক্ষ হয় তবে শিকাকাই এর সংখ্যা বাড়িয়ে রিঠা কমাবেন। কারণ শিকাকাই চুল মসৃণ আর নরম করে। রিঠা আর শিকাকাই দুটোই নিউ মার্কেট কাঁচা বাজারে খুব কম দামে পেয়ে যাবেন। পাউডার করা হলেও কিনতে পারেন। সেক্ষেত্রে চার চামচ রিঠার সাথে দুই চামচ শিকাকাই মেশাবেন। কিন্তু ভেজালের আশঙ্কা থাকায় আমি আস্ত রিঠা, শিকাকাই কিনতেই বলব।

প্রণালীঃ

১। প্রথমে রিঠার বীজ বের করে নিয়ে শিকাকাই সহ কয়েক ঘণ্টা পানিতে ভিজান। এতে এগুল নরম হবে। (এই পদ্ধতিতে এক সপ্তাহ ধরে ব্যবহার করার মত শ্যাম্পু তৈরি হবে, তাই সময় একটু বেশি লাগলেও সমস্যা নেই।)

২। এবার একটা কড়াইতে এগুলো ডুবিয়ে পানি ঢালুন। (রিঠা, শিকাকাই ভেজান পানি সহ) আর ১৫-২০ মিনিট চুলায় অল্প আঁচে সিদ্ধ করুন।

3

৩। নিচের ছবিতে দেখুন, ফেনা দেখতে পাচ্ছেন? এমন ফেনা দেখা গেলে চুলা থেকে নামিয়ে নিন। এবার ঠাণ্ডা করে শ্যাম্পু হিসেবে ব্যবহার করুন। ছেঁকে নিয়ে শুধু পানিটা ব্যবহার করতে পারেন আবার আমার মত সব ফল একসাথে কঁচলে নিয়েও ব্যবহার করতে পারেন। এই পানিটা মগে পরিমাণ মত নিয়ে হাত দিয়ে জোরে ঘুটুনি দিলেই দেখবেন কতটা ফেনা পাওয়া যায়।

এই মিশ্রণটি এক সপ্তাহ ফ্রিজে রাখতে পারবেন।

use

কীভাবে ব্যবহার করবেন?

  • পানি দিয়ে চুল ধুয়ে নিন
  • এবার আমাদের তৈরি করা শ্যাম্পু লিকুইড দিয়ে নরমাল শ্যাম্পুর মত চুল ধুয়ে নিন। প্রথম বার বেশিক্ষণ চুলে ফেনা থাকবে না। তবে ফেনার আশায় বেশি লিকুইড নেয়ার দরকার নেই, এতে অতিরিক্ত রিঠা চুল শুষ্ক করে ফেলতে পারে। চুল এমনিতেই পরিষ্কার হবে। তিন চার মিনিট ভালো ভাবে মাথা ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।
  • মাথায় যদি তেল দেয়া হয় তবে পুরো প্রক্রিয়া টি তেল কেটে না যাওয়া পর্যন্ত করুন।

উপকারিতাঃ

  • সম্পূর্ণ কেমিক্যাল বিহীন।
  • চুল পড়া বন্ধ করে আর নতুন চুল গজাতে সাহায্য করে।
  • খুবই কম খরচে তৈরি করা যায়। রেগুলার ব্যবহার করলে নরমাল শ্যাম্পু কন্ডিশনারের খরচ পুরটাই বেঁচে যাবে।
  • চুলের ফ্রিজি ভাব কমায়
  • চুলের গোঁড়া শক্ত করে।
  • খুশকি আর উকুন দুর করে।
  • চুল আস্তে আস্তে স্ত্রেইট করে ফেলে।
  • শিকাকাই চুল সিল্কি, মসৃণ করে। সিলিকন যুক্ত কন্ডিশনারের কোন দরকারই হবেনা আর আপনার।

এর একমাত্র সমস্যা এটা তৈরি করতে সময় অনেক লাগে আর পদ্ধতি টা একটু মেসি। কিন্তু এটা আমার চুল পড়া এতই কমিয়ে দিয়েছে যে আমার একটু সময় নিয়ে এটা বানাতে আর খারাপ লাগে না। যখন দেখবেন আপনারও চুল ঝলমলে, পরিষ্কার আর তাও বাজারের নামি দামি শ্যাম্পুর দশ ভাগের এক ভাগ দামে, আর বাথরুমের মেঝেতে আর একটা চুল ও পড়ে নেই তখন আপনিও বুঝতে পারবেন এর ক্ষমতা। তো আর দেরি কেন? আজই চুল পড়া থামান, রিঠা আর শিকাকাইয়ের গুণে।

লিখেছেনঃ মীম তাবাসসুম

ছবিঃ উইকিটক্স.কম

সম্পর্কিত লেখা

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!
চুলের যত্ন

মাত্র ৫টি উপাদানে হাতে তৈরি মাইল্ড শ্যাম্পু!

চুলের তেল, ময়লা এবং ধুলো পরিষ্কার করতে আমরা সবাই ই শ্যাম্পুর আশ্রয় নিই। শ্যাম্পু চুলকে পরিষ্কার এবং ঝরঝরে করে তোলে। কিন্তু শ্যাম্পুতে থাকে অ...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

আরও পড়ুন

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস
চুলের যত্ন

উকুন সমস্যা | কিভাবে হয় এবং দূর করার ৮টি টিপস

উকুন একবার মাথায় এসে পড়লে সহজে তা দূর করা যায় না। তাই এই উকুন সমস্যা দূর করার জন্য একটু সময় নিয়ে চেষ্টা করতে হয়। এমনকি উকুন পুরোপুরি চলে যাবার প...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!
চুলের যত্ন

চুলের যত্ন হবে এবার ৫টি ট্রেডিশনাল রীতিতে!

আমার নানী বেঁচে থাকতে তার মুখেই শুনেছি, তিনি নাকি চুল পরিষ্কার করতেন চালতার থকথকে শ্বাস, রিঠা ভেজানো পানি দিয়ে। আমার নানী, মা-খালাদের আলহামদুলিল্লাহ ব...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

…