সংবেদনশীল ত্বকের যত্ন | স্পর্শকাতর স্কিনের ঘরোয়া ফেসিয়াল কিভাবে করবেন?

রোজেন · Jul 13, 2014 · 1 min read

সংবেদনশীল ত্বকের যত্ন | স্পর্শকাতর স্কিনের ঘরোয়া ফেসিয়াল কিভাবে করবেন?

প্রত্যেক মানুষেরই স্কিন টাইপ ভিন্ন। কিছু মানুষের সংবেদনশীল (সেন্সিটিভ) স্কিন, কিছু শুষ্ক, কিছু তৈলাক্ত স্কিন এবং অনেকের ব্লেমিসড স্কিন। এই আর্টিকেলে আমি আপনাদের সংবেদনশীল ত্বকের যত্নের কিছু টিপস নিয়ে বলতে যাচ্ছি। এখানে আপনার ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য এবং আপনার ত্বক সতেজ করতে কিছু মৌলিক কৌশল দেওয়া হলো যা আপনার ত্বককে সেন্সিভিটি থেকে রক্ষা করবে। শুরুতে সংবেদনশীল ত্বক পরিষ্কার করার কৌশল বলে দেবো। যাকে আপনারা ফেসিয়ালও বলতে পারেন। তো চলুন জেনে নেই সংবেদনশীল ত্বকের যত্ন কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত।

সংবেদনশীল ত্বকের যত্ন

একটি অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান দিয়ে হাত ধোয়ার পরে আপনি আপনার মুখে টমেটো রসে চার থেকে পাঁচ চা-চামচ দুধ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। তুলায় এই মিশ্রণ নিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এছাড়া এই মিশ্রণ ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ও দইয়ের মিশ্রণও সেনসিটিভ ত্বক পরিষ্কার রাখার জন্য বেশ উপকারী। এরপর আসুন স্ক্রাবিং এ।

সংবেদনশীল ত্বকের যত্ন নিতে ডালের পেস্ট - shajgoj.com

ডাল বাটা খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে। পাশাপাশি ত্বক পরিষ্কারও করে। তাই টাটকা থাকতে ব্যবহার করলে যে উপকার পাওয়া যায়, পুরানো হয়ে গেলে সে উপকার পাওয়া যায় না। অনেক সময় হিতে বিপরীত হয়।

লক্ষ্য রাখতে হবে এই সময় আপনার হাত যেন ভেজা না থাকে। ভেজা হাতে কখনো মুখে মাসাজ করবেন না। এক বাটি পানির মধ্যে ২ চামচ চিনি নিয়ে নাড়াচাড়া করুন যতক্ষণ পর্যন্ত এটি একটি খুব পাতলা পেস্ট না হয়ে যায়। তারপর আরও এক চামচ চিনি যোগ করে নাড়তে থাকুন। তারপর এই পেস্ট দিয়ে আপনার হাত ভিজিয়ে নিন এবং আপনার মুখে লাগান।

সংবেদনশীল ত্বকের যত্ন নিতে চিনির স্ক্রাব - shajgoj.com

মুখে লাগানোর পর আর সামান্য কিছু চিনি দিয়ে পুরো মুখকে বৃত্তাকারভাবে মাসাজ করুন। তারপর কপালে দুই হাত দিয়ে নিচ থেকে উপরে মাসাজ করুন। এই প্রক্রিয়া করার পরে, অন্তত ১২ ফোঁটা লেবুর রস নিয়ে প্রায় ১০ সেকেন্ডের জন্য আপনার মুখের উপর এটি মাসাজ করুন। কিন্তু যদি এতে মুখ জ্বালা করে তবে ৩-৪ সেকেন্ডের জন্য রাখুন। এটা মুখের ত্বকের ক্রমশ মলিন হয়ে যাওয়া লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করবে। পরবর্তী ধাপগুলো হলো টোনিং এবং ময়েশ্চারাইজিং।

সংবেদনশীল ত্বকের যত্ন নিতে টোনিং এবং ময়েশ্চারাইজিং

টোনার

সংবেদনশীল ত্বকের যত্ন নিতে গাঁজর ও শসা - shajgoj.com এক কাপ শসার রস ও এক কাপ গাজরের রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। যখনই মুখ পরিষ্কার করবেন, ময়েশ্চরাইজার লাগানোর আগে অবশ্যই এই টোনার ব্যবহার করতে ভুলবেন না।

ময়েশ্চারাইজার

এক কাপ গোলাপজল, অর্ধেক কাপ গোলাপের পাপড়ি দিয়ে একটু গরম করে নিন। তারপর পাপড়ি ছেঁকে নিয়ে কয়েক ফোঁটা গ্লিসারিন ও অ্যালোভেরার রস মেশান। ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।

সংবেদনশীল ত্বকের যত্ন নিতে মধু ও গোলাপজল - shajgoj.com

মধু ও গোলাপজলের মিশ্রণ ত্বক নরম রাখতে দারুণ কাজে দেয়। ২০ মিনিট লাগিয়ে রাখার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এই চারটি ধাপ ঠিক ভাবে মেনে চললে ত্বকের সেনসিভিটি নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না।

কিছু সতর্কতা

  • স্পর্শকাতর ত্বকে একটু অসাবধান হলেই জ্বালাপোড়া হয় অথবা র‌্যাশ বের হয়ে যায়। তাই যখনই কোনো রূপচর্চা করতে গিয়ে ত্বকে ইরিটেশন বা জ্বালা করছে বলে মনে হবে তখন বুঝতে হবে আপনার ত্বক এই প্রসাধনী সামগ্রীর সাথে খাপ খাচ্ছে না।
  • অনেকে ডালবাটা মুখে ব্যবহার করেন। অনেকে হয়তো আগের দিন বেটে রেখে দেন। এটা কখনোই করবেন না। ত্বক পরিচর্যার জন্য ঘরোয়া যে কোনো কিছু বানিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করুন।
  • যদি ব্রণ বা র‌্যাশ থাকে তবে ডালবাটা অথবা কোনো ধরনের দানাদার স্ক্রাব মুখের ত্বকের ক্ষতি করবে। তাই ব্রণ থাকলে স্ক্রাবিং করার দরকার নেই।
  • আর ময়েশ্চারাইজার টোনার এবং ক্লিনজার বানিয়ে ফ্রিজে রেখে চার থেকে পাঁচদিনের বেশি ব্যবহার করা যায় না।আশাকরা যায় এ ধরনের ছোটখাটো ঘরোয়া যত্ন আপনার স্পর্শকাতর ত্বককে করে তুলবে লাবণ্যময়।

ছবিঃ  সংগৃহীত - সাজগোজ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য
ত্বক

এস্ট্রিঞ্জেন্ট টোনার এবং নরমাল টোনার এর মধ্যে পার্থক্য

রূপ সচেতন নারী রা কম বেশি সবাই প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে, নিয়ম মাফিক ত্বকের ধরন অনুযায়ী ক্রিম লাগাতে ভুলেন না। কিন্তু মাঝখানে তারা একটি...

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!
ত্বকের যত্ন

ত্বকের ধরন সম্পর্কে জেনে স্কিনকেয়ারে অ্যাড করুন পারফেক্ট টোনার!

স্কিন কেয়ারের প্রাথমিক ধাপ হলো সি টি এম- অর্থাৎ ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। শুধু এই তিনটি ধাপ মানতে পারলেই স্বাস্থ্যোজ্জ্বল ও সুন্দর ত্বক পাওয়া সম...

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?
ত্বকের যত্ন

টোনার নিয়ে প্রচলিত ভুল ধারণা বা মিথ আপনিও বিশ্বাস করছেন না তো?

অনেকেই আছেন যারা ক্লেনজার ব্যবহারের পর টোনার ছাড়া স্কিনকেয়ার ভাবতেই পারেন না, যেমন আমি। আবার অনেকে আছে যারা হয়তোবা টোনারের গুরুত্ব ঠিকমত জানেন না বা ট...

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?
ড্রাই স্কিন

ত্বকের যত্নে টোনার ঠিক কতটা গুরুত্বপূর্ণ?

ত্বকের যত্নে টোনারের স্টেপ নিয়ে আমরা সবাই অনেক কনফিউজ থাকি, তাই না? অনেকই বলে থাকেন যে টোনার ব্যবহার করার প্রয়োজন নেই। কিন্তু আসলেই কি ত্বকের যত্নে টো...

আরও পড়ুন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন
ত্বকের যত্ন

হোমমেইড ফেসিয়াল টোনার | ঘরোয়াভাবেই হবে ত্বকের যত্ন

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিকেল মুখে, হাতে বা পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আশেপাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপ...

 ত্বকের প্রয়োজনে টোনার
ত্বকের যত্ন

 ত্বকের প্রয়োজনে টোনার

বর্তমানে অতি প্রয়োজনীয় স্কিন-প্রোডাক্টের একটি হচ্ছে টোনার। আমাদের মধ্যে যারা ত্বক নিয়ে সচেতন তারা কমবেশি সবাই টোনার ব্যবহার করি। কিন্তু অনেকেই টোনার স...

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?
রিভিউ

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার কোনটি?

টিনেজার স্কিন কেয়ারে বাজেট ফ্রেন্ডলি টোনার খুঁজছেন? অনেক টিনেজারদের মনেই এখন প্রশ্ন আসতে পারে, টোনার আবার কী? টোনার মূলত আমাদের স্কিনের বেসিক কেয়ারের...

দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট
বিউটি টিপস

দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট

সাধারণত হারবাল কসমেটিক্স তৈরি করা হয় বিশেষভাবে, এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমাদের দেশের নারীরা অনেকাংশে নির্ভর করে ভারতীয় প্রসাধন সামগ্...

পরিপূর্ণ ফেসিয়ালে কী কী ধাপ রয়েছে?
ত্বকের যত্ন

পরিপূর্ণ ফেসিয়ালে কী কী ধাপ রয়েছে?

ত্বকের জন্য ফেসিয়াল শুধু জরুরী নয়, এটি ত্বকের চিকিৎসা হিসেবে ত্বককে কোমল, নরম এবং পরিষ্কার করে থাকে। এক কথায় স্বাস্থ্যবান ত্বকের জন্য ফেসিয়াল অপরিহার্...

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টোনার | দূর হবে বলিরেখা ও লুজ স্কিনের সমস্যা!

ত্বক সুন্দর আর টানটান হলে বয়স বোঝা দায়। তাই ঘুরে ফিরে প্রশ্ন ত্বক নিয়ে। কেউ জানতে চান ত্বকের ধরণ, কেউ খোঁজ করেন কীভাবে করা যায় এর যত্নআত্তি। তবে অনেকে...

…