ঈদের আগে ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং ফেস মাস্ক

sub-editor · Jun 20, 2016 · 1 min read

ঈদের আগে ত্বকের যত্নে ময়েশ্চারাইজিং ফেস মাস্ক

ব্যস্ত শহরের ব্যস্ত দিনগুলোতে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন কাজে লেগে থাকতে হয়। গৃহিণী থেকে শুরু করে যারা অফিস করেন কিংবা পড়াশুনা করছেন তাদের এই কর্মশ্রান্ত জীবনে ত্বকের যত্ন নেয়া  অনেকটাই হয়ে উঠে না।  ঘুম থেকে উঠে রাত অবধি যে পরিশ্রমের মধ্য দিয়ে থাকতে হয় তার প্রভাব কিন্তু আমাদের ত্বকের উপরও পরে। ফলাফল ড্রাই, ড্যামেজড স্কিন। কয়েকদিন পড়েই ঈদ। ঈদের মত আনন্দের দিনে আমাদের মলিন দেখাক, কিংবা ত্বকে ড্রাইনেস ফুটে উঠুক তা নিশ্চয়ই আমরা  কেউই চাই না। তাই এ ধরণের স্কিনের জন্য চাই এক্সট্রা যত্ন।

ড্রাই, ড্যামেজড স্কিনের যত্নে আপনাদের জন্য রয়েছে একটি ময়েশ্চারাইজিং ফেস মাস্ক রেসিপি। এই মাস্কটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। তাছাড়া তৈরি করা খুবই সহজ।

 [picture]

মাস্কটি তৈরি করতে হাতের কাছে রাখুন-

১। ক্যাস্টর অয়েল ( অর্ধেক অথবা এক চা চামচ সমপরিমাণ )

২। মধু ( এক চা চামচ সমপরিমাণ )

৩। প্লেইন ইয়োগার্ট ( এক টেবিল চামচ সমপরিমাণ )

৪। পাকা অ্যাভোকাডো ( একটির চার ভাগের এক ভাগ সমপরিমাণ )

যেভাবে তৈরি করবেন-

একটি পরিষ্কার পাত্রে ক্যাস্টর অয়েল, মধু, প্লেইন ইয়োগার্ট, অ্যাভোকাডো একে একে নিয়ে নিন। তারপর কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। খুব নরম মিশ্রণ করে তা মুখ আর গলায় লাগিয়ে নিন। লাগানোর আগে অবশ্যই মুখ আর গলা ভালোভাবে পরিষ্কার করে নিবেন। মেকাপ থাকলে তুলে নিবেন। ফেস মাস্কটি লাগানোর পর ১৫ মিনিট রাখুন। তারপর কুমকুমে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর টোনার আর ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন।

এই ফেস মাস্কটি বানিয়ে ফ্রিজে রেখে ব্যবহার না করাই উত্তম। এতে করে এর কার্যকারীতা কমে যেতে পারে। তাই প্রতিবার ব্যবহার করার জন্য অল্প পরিমাণে তৈরি করবেন।

উপকারিতা-

১। এই ফেস মাস্ক ডিপ ময়েশ্চারাইজিং ট্রিটমেন্টের কাজ করে।

২। ত্বকে তৎক্ষণাৎ সফট আর সাপল অনুভূত হয়।

৩। ত্বকের শুষ্কতা দূরীভূত হয়।

৪। ড্যামেজড ত্বককে রিপেয়ার করতে সক্ষম।

তাই আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে অনায়াসেই যত্ন নিয়ে নিন আপনার এই অতি মূল্যবান ত্বকের। আর এই ঈদে হয়ে উঠুন আকর্ষনীয় ত্বকের অধিকারিণী।

ছবি - শিচয়েস.কম

লিখেছেন- নীল

সম্পর্কিত লেখা

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!
রিভিউ

মজবুত ও লম্বা চুল পেতে অ্যাভোকাডো অয়েলের ম্যাজিকাল সল্যুশন!

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য তেলের উপকারিতা ঠিক কতটা, সেটা আমরা সবাই জানি। সাধারণত আমরা নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এগুলোর সাথে ভালোভ...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?
চুল

স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল ব্যবহারের ৭টি উপকারিতা জানেন কি?

"অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ স্কিন ক্যাফে অ্যাভোকাডো অয়েল আপনার স্কিনকে রাখবে তারুণ্যে দীপ্তিময়! এর ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট চুলকে গোঁড়া থেকে আগা...

আরও পড়ুন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

রোদে পোড়া ত্বকের জন্য ৩টি অ্যান্টি-ট্যান মাস্ক
ত্বকের যত্ন

রোদে পোড়া ত্বকের জন্য ৩টি অ্যান্টি-ট্যান মাস্ক

পশ্চিমা দেশগুলোতে সানট্যানড লুক খুবই পছন্দনীয়, অন্যদিকে আমাদের দেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সানট্যান একধরণের সমস্যা হিসেবে পরিচিত। তাছাড়া রোদে বিদ্যম...

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক
ত্বক

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক

প্রথমত, আমি কখনও প্রোডাক্ট রিভিউ লেখিনি কিন্তু এখন দেখছি না লিখলেই নয়। মিনা হারবাল যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মধ্য সব গুলো প্রোডাক্ট ব্যব...

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?
চুল

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?

চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে কী আর দুঃখের সীমা থাকে! তাই চুল পড়া নিয...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

…