মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক

সাজগোজ উপ সম্পাদক · May 30, 2015 · 1 min read

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক

প্রথমত, আমি কখনও প্রোডাক্ট রিভিউ লেখিনি কিন্তু এখন দেখছি না লিখলেই নয়। মিনা হারবাল যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মধ্য সব গুলো প্রোডাক্ট ব্যবহার না করলেও, আমি গত জানুয়ারিতে (স্বপ্ন সুপার সপ) থেকে মিনা হারবালের বেছে বেছে কিছু পণ্য কিনে আনি। কিন্তু তার মধ্যে একটি আমার অন্যতম ভাবে নজর কেড়েছে আর সেই প্রোডাক্টির নাম হল মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক। আমার ত্বক সাধারণত নরমাল টু অয়েলি টাইপের। মানে শীত বা বসন্তের সময় স্কিনটা খুব ভালো থাকে কিন্তু গরমের সিজনে অয়েলি হয়ে যায়। মিরাকেল ফেস মাস্কের দেয়া বিবরণী, {যেটা টিউবের পেছনে থাকে} সেখানে যা বলা আছে ,জাফরান ,দুধ ,মিনারেল ক্লে সমৃদ্ধ মিরাকেল ফেস মাস্ক ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, ত্বক মসৃন ও নমনীয় করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে। তো চলুন রিভিউ থেকে বুঝে নেওয়া যাক আপনাদের ত্বকের জন্য মিরাকেল ফেস মাস্কটি কেমন হবে।

প্যাকেজিং- এটি লাল সাদা রঙের খুব সুন্দর একটি প্যাকেজিং এবং টিউবটি খুললে ভিতরে পেস্টটি সাদা রঙের এবং জাফরানের গন্ধে সুরভিত করে। প্যাকেজিং এর কথা বললে আমি ১০ এ ১০ দেব। দাম- ৬০ gm ১৫০টাকা।

উপাদান- জাফরান ,দুধ ,মিনারেল ক্লে। জাফরান ত্বক করে তোলে দীপ্তিময়। দুধ ত্বকের পোর গুলো গভীর থেকে পরিষ্কার করে এবং মিনারেল ক্লে ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে করে তোলে নরম।

11350034_655760344524665_1367667070_n

আমার যা যা ভালো লেগেছে-

- খুবই রিসনেবল দাম। সবার সাধ্যের মধ্যেই একটি ভালো ফেস মাস্ক এবং চলেও দীর্ঘদিন পর্যন্ত।

- এটি টিউব আকারে বাজারজাতকরনের কারণে অপচয় কম হয় এবং দীর্ঘদিন ভালো থাকে।

-এটা খুবই ক্রিমি টেকচার তাই খুব সহজে মুখে এবং ঘাড়ে apply করা যায়।

-প্যাকেজিং এর গায়ে শুকানোর জন্য ১০ মিনিটের কথা বলা থাকলেও এটা ১০ মিনিটের আগেই শুকিয়ে যায়।

-এই ফেস মাস্কটি ব্যবহার করে মুখ ধোয়ার পরে আমার স্কিন অনেক কোমল এবং পরিষ্কার হয়ে যায়। আগের চাইতে অনেক পার্থক্য অনুভব করছি।

-ফেস মাস্কটি ব্যবহারের পর থেকে আমার ত্বকের উজ্জলতা বেড়েছে।

আমার যা ভালো লাগেনিঃ

ফেস মাস্কটি ব্যবহারের পরে ধোয়াটা একটু কষ্টকর। বেশি ক্রিমি টেকচারের কারণে এটি খুব সহজে মুখ থেকে যেতে চায় না।

-এটি আমার মুখ ধোয়ার পর মুখের T জোনে মানে বেশি অয়েলি স্থানে সাদা সাদা ছোপের মত লেগে থাকে।

-আমার personal opinion হবে, যারা শুষ্ক বা নরমাল ত্বকের অধিকারী তারা মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক টি চোখ বুজে বেছে নিতে পারেন। কিন্তু যাদের ত্বক অয়েলি তারা এই পণ্যটি বেছে নেওয়ার আগে দুবার ভাবুন। আর আমার কথা বলি যদি তাহলে বলতে হয় আমি মোট ৫ টি টিউব শেষ করে ৬ নম্বর টিউব শুরু করেছি। মিনা হারবাল মিরাকেল ফেস মাস্কটি ভালোবাসার চাইতে অনেক বেশি বিশ্বাস করে ফেলেছি। আর আমি ভবিষ্যতেও এটা ব্যবহার করেই যাব কারণ অনেক দামি প্রোডাক্টের চাইতে এটা আমাকে অনেক ভালো ফল দেখিয়েছে। আশা করি, আপনারাও আমার মত ভালো ফল পাবেন। তো একবার ব্যবহার করে দেখতেই পারেন।

লিখেছেনঃ জুঁই শতাব্দী

ছবিঃ জুইশতাব্দীজব্লগস্পট.কম

সম্পর্কিত লেখা

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

আরও পড়ুন

চুলের যত্ন

হারবাল অয়েল ম্যাজিক | আসলে কতটা  বিশ্বাসযোগ্য  (পর্ব-১)

কিছুদিন আগেই চুলের যত্নে তেল ইউজ করাটা আসলেই প্রয়োজন নাকি সহজেই কোন শর্টকাট করে একই রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে ২ পর্বে লিখেছিলাম... দেখে খুশি হলাম অনে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ রিভিউ
ত্বক

মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ রিভিউ

মিনার যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মাঝে মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ টি আমার অন্যতম ভাবে নজর কেড়েছিল। প্রথম থেকেই এটা ব্যবহার করার খু...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

…