মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ রিভিউ

সাজগোজ উপ সম্পাদক · Jun 13, 2014 · 1 min read

মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ রিভিউ

মিনার যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মাঝে মিনা হারবাল অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ টি আমার অন্যতম ভাবে নজর কেড়েছিল। প্রথম থেকেই এটা ব্যবহার করার খুব ইচ্ছা ছিল কারণ আমার ত্বক প্রচুর অয়েলি। সকালে ঘুম থেকে উঠে ব্যবহার করার ইচ্ছা মনে ছিল। গত মাসে আমি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশটি কিনে আনি। এটা ৬০ গ্রামের একটি টিউবে পাওয়া যায়। মূল্য ১২০ টাকা।

[picture]

এই ফেস ওয়াশটির কি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্লোভ এবং সিনামন মানে লবঙ্গ আর দারচিনি। যেটা নাকি অয়েল আর পিম্পল কন্ট্রোল করতে সহায়তা করে। এর পেছনের অংশে এর ফুল ইনগ্রিডিয়েন্টস লেখা আছে। যেটা আমার ভালো লেগেছে। এটা ব্যবহার করার পর অনুভূতি খুব ভালো কারণ ওয়াশ করার পরে পুরো ফেসে একটা ঠান্ডা অনুভূতি হতে থাকে। সাধারণত আমরা লবঙ্গ অথবা দারচিনি মুখে দিলে মুখের ভেতরে যেমন কিছুক্ষণ হালকা ঠান্ডা হয়ে থাকে ঠিক তেমনি ঠান্ডা হয়ে থাকে এটা দিয়ে মুখ ধোয়ার পর। এর রঙ খুব হালকা সাদা সোনালি আর পেস্ট খুব ঘন ক্লে বেসড ফর্মুলা। এটাতে আরো লেখা আছে যে ফেস ওয়াশ টি ডিপ ক্লিন করে কিন্তু বস্তুত এটা খুবই মাইল্ড ফেস ওয়াশ। এজন্য ফেস ওয়াশটি মেকাপ তোলারও উপযোগী নয়।

কিন্তু সকালে এটা ব্যবহারের ১ ঘণ্টা পর আমার মুখ আবার এত অয়েলি হয়ে উঠল যে আমার আবার নতুন করে মুখ ধোয়ার উপক্রম হল। এছাড়াও এই প্রোডাক্টটি আরো ক্লেইম করে এটা পিম্পল কিউর করবে কিন্তু ব্যবহারের ২/ ৩ দিনের মাঝে আমার ব্রেক আউট হয় মুখে যা খুব হতাশ করেছে আমাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো আমার মত অয়েলি ত্বক যাদের তাদের জন্য এটা নয়। তবে আমি অন্যদের সাথে কথা বলে যা বুঝতে পেরেছি যাদের ত্বক মিশ্র তাদের জন্য হয়তো এটা ভালো কাজে দিবে তবুও দিনে ৩ বার ব্যবহার করতে হবে। পাঠকদের বলব যাদের মিশ্র ত্বক তারা ব্যবহার করে দেখতে পারেন এটা হয়তো অয়েল ফ্রি ত্বক দিবে আর প্রচন্ড অয়েলি ত্বক যাদের তাদের ব্যবহার উপযোগী হয়তো এখনো এটা নয়। আমি মনে করি মিনা হারবালের এই ফেস ওয়াশটি আরো পরীক্ষা করে বাজারে বের করা উচিত যদি সত্যি তারা এই প্রোডাক্টটি অয়েল আর পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

লিখেছেনঃ জান্নাতুল ফেরদৌস

সম্পর্কিত লেখা

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক
ত্বক

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক

প্রথমত, আমি কখনও প্রোডাক্ট রিভিউ লেখিনি কিন্তু এখন দেখছি না লিখলেই নয়। মিনা হারবাল যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মধ্য সব গুলো প্রোডাক্ট ব্যব...

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!
মেকআপ

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!

সবই ঠিকঠাক চলছে, স্কিনটাও বেশ ভালোই আছে। কিন্তু যেই কোনো একটা স্পেশাল অকেশন সামনে আসবে, তখনই যেন স্কিনে পিম্পলগুলো হুট করে হাজির হয়ে যাবে! এই জিনিসটা...

আরও পড়ুন

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ
রিভিউ

তৈলাক্ত ত্বকের যত্নে কার্যকরী ৪টি ফেইস ওয়াশ

“তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেইস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করবো?” এমন প্রশ্ন আমরা অহরহ পেয়ে থাকি। আমাদের একেক জনের স্কিন টাইপ একজন অন্যজন হতে ভিন্ন। তাই ভ...

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই
ত্বক

বায়োরে ডিপ পোর ক্লিনজার | ত্বকের ময়লা সব হবে দূর এক নিমিষেই

এই প্রচণ্ড গরমে আমরা যারা অয়েলি স্কিনের অধিকারী/অধিকারিণী, তাদের চেয়ে বাজে অবস্থা কি আর কারও আছে? সারাদিনই মনে হয় স্কিনের প্রতিটা পোর দিয়ে তেল বের হচ্...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস
মেকআপ

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস

নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমাদের কতো না আয়োজন।কিন্তু সবসময় কি সম্ভব হয় একদম পারফেক্টভাবে নিজেকে ফুটিয়ে তুলতে। অসুস্থতা এবং সময়ের অভাবে যত্ন না নেও...

…