রোদে পোড়া ত্বকের জন্য ৩টি অ্যান্টি-ট্যান মাস্ক

sub-editor · Aug 26, 2016 · 1 min read

রোদে পোড়া ত্বকের জন্য ৩টি অ্যান্টি-ট্যান মাস্ক
পশ্চিমা দেশগুলোতে সানট্যানড লুক খুবই পছন্দনীয়, অন্যদিকে আমাদের দেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সানট্যান একধরণের সমস্যা হিসেবে পরিচিত। তাছাড়া রোদে বিদ্যমান ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বককে ড্যামেজ করে। ‘স্বাস্থ্যকর ট্যান’ বলতে কোনো শব্দ নেই। তবে ভালো খবর এটাই যে, ঘরোয়া কয়েকটি ফেস মাস্ক ব্যবহারে কিছু সময়ের ব্যবধানে রোদে পোড়া ত্বক থেকে মুক্তি পাওয়া যায়। অ্যান্টি-ট্যান ফেস মাস্কের উপকারিতা হচ্ছে এটি ত্বকের ট্যান ফেইড করে, তাছাড়া মুখের কালো দাগ, ব্লেমিশেস দূর করে ত্বককে উজ্জ্বল আর প্রাণবন্ত করে তুলে। [picture] আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়েই তৈরি করা যাবে এই  অ্যান্টি- ট্যান ফেস মাস্ক। আমি আজ এ ধরনের তিনটি ফেস মাস্কের বিবরণ দিচ্ছি। আপনার পছন্দনুযায়ী এই তিনটি থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তবে যেটাই ব্যবহার করুন না কেনো, খুব তাড়াতাড়ি ফল লাভের আশা করবেন না। পোড়া ত্বক থেকে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ একটি ব্যাপার। ফেস মাস্ক-১ যা যা লাগবে:
  • বেসন
  • অ্যালোভেরা জেল
  • টক দই
একটি বাটিতে দুই টেবিল চামচ বেসন নিন। তাতে দেড় টেবিল চামচ সমপরিমাণ টক দই মেশান। কোনো ফ্লেভারড দই মেশাবেন না। এর সাথে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশান। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে একটি পেস্ট করুন। পেস্টটি মুখে, হাতে এবং পায়ে লাগান। শুকিয়ে গেলে হালকা ভাবে ঘষে তুলে ফেলুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে এই মাস্কটি সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করতে পারবেন। ফেস মাস্ক-২ যা যা লাগবে:
  • শশার রস
  • লেবুর রস
  • গোলাপ জল
একটি বাটিতে এক টেবিল চামচ শশার রস নিন। এতে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করুন। শেষে মেশান এক টেবিল চামচ গোলাপ জল। এই মিশ্রণটি আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে একাধিকবার ব্যবহার করুন। ফেস মাস-৩ যা যা লাগবে:
  • পাকা টমেটো
  • প্লেইন ইয়োগার্ট
  • লেবুর রস
একটি টমেটো কুঁচি করে নিয়ে ব্লেন্ডারে দিন। এর সাথে দিন এক টেবিল চামচ প্লেইন ইয়োগার্ট এবং এক টেবিল চামচ লেবুর রস। তারপর ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন। অন্য ফেস মাস্কের মতই ফল পেতে এটিও নিয়মিত ব্যবহার করুন। এক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করতে পারেন। আশানুরূপ ফল পেতে ধৈর্য্য সহকারে দীর্ঘদিন ব্যবহার করুন। সব কথার মূল কথা হচ্ছে সমস্যা হওয়ার আগে তা প্রতিরোধ করাই শ্রেয়। তাই রোদ থেকে যতটা সম্ভব বেঁচে থাকুন, বিশেষ করে মধ্য দুপুরের রোদ থেকে। তাছাড়া ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। যেটাতে সান প্রোটেকশন ফ্যাক্টর মানে SPF30 অথবা এর বেশি । এর সাথে সাথে লম্বা হাতার জামা, সানগ্লাস এবং হ্যাট পড়তে পারেন। চাইলে ব্যাগে সবসময় ছোটো একটি ছাতাও রাখতে পারেন। মডেল -  সানজিদা তন্বী ছবি -  শাওন কাইয়ুম লিখেছেন - নীল

সম্পর্কিত লেখা

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার
বিউটি টিপস

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইম...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

আরও পড়ুন

মেক আপের আগে এবং পরে
মেকআপ

মেক আপের আগে এবং পরে

মেক-আপ নিয়ে নারীদের আগ্রহের যেন কোন কমতি নেই। বর্তমান যুগে মেকাপ করেন না অথবা পছন্দ করেন না এমন নারী খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। তবে অনেকেরই অভিযোগ...

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!
ত্বকের যত্ন

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

ভীষণ আনন্দ করে কয়েকটা দিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়ি ফিরে নিজের দিকে তাকাতেই মন খারাপ হয়ে যায় সবার। কারণ সারা শরীরে ট্যান হয়ে কালো ছোপ ছোপ পড়ে যায়। শর...

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?
মেকআপ

কীভাবে করবেন ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং?

কন্ট্যুরিং এবং হাইলাইটিং মেকাপের জগতে একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই বিষয়ে জানেন, আবার অনেকেই জানেন না। ক্রিম কন্ট্যুরিং এবং হাইলাইটিং বর্তমানে খুব...

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস
মেকআপ

স্কিনের অবস্থা খারাপ | জেনে নিন, এই সমস্যা লুকানোর কিছু মেকাপ ট্রিকস

নিজের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে আমাদের কতো না আয়োজন।কিন্তু সবসময় কি সম্ভব হয় একদম পারফেক্টভাবে নিজেকে ফুটিয়ে তুলতে। অসুস্থতা এবং সময়ের অভাবে যত্ন না নেও...

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক
ত্বক

মিনা হারবাল মিরাকেল ফেস মাস্ক

প্রথমত, আমি কখনও প্রোডাক্ট রিভিউ লেখিনি কিন্তু এখন দেখছি না লিখলেই নয়। মিনা হারবাল যে সমস্ত নতুন পণ্য বাজারে বের করেছে তার মধ্য সব গুলো প্রোডাক্ট ব্যব...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

…