দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট

সাজগোজ উপ সম্পাদক · May 19, 2014 · 1 min read

দেশীয় বাজারে নকলে ভরা বিদেশি হারবাল প্রোডাক্ট

সাধারণত হারবাল কসমেটিক্স তৈরি করা হয় বিশেষভাবে, এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আমাদের দেশের নারীরা অনেকাংশে নির্ভর করে ভারতীয় প্রসাধন সামগ্রীর উপর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এসব প্রসাধনীর বেশিরভাগই থাকে নকল আর এসব নকল প্রসাধনীর বেচাকেনার মূল স্থান হল পুরান ঢাকার চকবাজার, যেখান থেকে এসব পণ্য চলে যায় ঢাকা থেকে শুরু করে সারাদেশে। এসব প্রসাধনী ব্যবহার করে প্রথম প্রথম ত্বক উজ্জ্বল হলেও ধীরে ধীরে নকল প্রসাধনী ত্বকের অনেক ক্ষতি করে। ত্বক কে রুক্ষ, কালো করে দেয়। ত্বকে মেছতা থেকে শুরু করে স্কিন ক্যানসার হওয়ার সম্ভাবনাও থাকে। আমাদের দেশে এ হারবাল প্রোডাক্ট হিসাবে ভারতীয় ব্র্যান্ড AYUR একটি বিশ্বস্ত নাম। দেশের রূপ সচেতন নারীরা ফেসিয়াল ক্রিম হিসেবে এক বাক্যে আয়ুরকে প্রাধান্য দেয়। পার্লারেও আয়ুর ফেসিয়াল মাসাজ ক্রিম দিয়ে যেকোনো ধরনের ফেসিয়াল করানো হয়।

কিন্তু বাজারে যেসব আয়ুর এর ফেসিয়াল ক্রিম পাওয়া যায় তার বেশিরভাগই নকল। উপরে বা পাশে কমলা রঙের যে হারবাল আয়ুর মাসাজ ক্রিম দেখা যাচ্ছে, সেটা পুরাপুরি নকল। এরকম নকল আয়ুর মাসাজ ক্রিম  আরও কয়েক রকম রঙের যেমন গোলাপি ,সবুজ, লাল বাজারে পাওয়া যায়, যা একটিও আসল ভারতীয় আয়ুর কোম্পানির অনুমোদিত না আর এই নকল হারবাল ক্রিম এর গায়ে অরেঞ্জ, এলভেরা, রোজ ফ্লেভার লেখা থাকে। এসব হারবাল মাসাজ ক্রিমে রং এবং ক্ষতিকারক কেমিকেল ছাড়া কিছু থাকে না। এসব কেমিকেল ত্বকের ১২ টা বাজানো ছাড়া ত্বকের কোনও উপকারেই আসে না। এসব ক্রিম এর গায়ে BSTI র কোন অনুমোদন নেই, নেই কোনও এক্সপাইরি ডেট এবং লেখা থাকে মেড ইন বাংলাদেশ। অথচ আমাদের দেশে আয়ুর এর কোনও নিজস্ব ফ্যাক্টরি পর্যন্ত নেই। বাজারে এসব নকল প্রোডাক্ট কোনও মাথা ব্যথা ছাড়া দোকানিরা বিক্রি করে যাচ্ছে। জায়গা ভেদে এসব ক্রিম এর দাম রাখা হয় ৪০-১০০ টাকা পর্যন্ত। এখন আসা যাক আসল আয়ুর হারবাল ক্রিমে। এটি বাজারে পাওয়া যায় সাদা কন্টেনারে । একমাত্র এটি ভারতীয় আয়ুর কোম্পানির তৈরি করা হারবাল মাসাজ ক্রিম। উপরে ডান পাশের ছবি টি আসল আয়ুর হারবাল ক্রিমের । এই হারবাল ক্রিম টি দুটি প্যাকেজিং এ দোকানে পাওয়া যায়। একটি ১০০ এম এল এবং আরেকটি ২০০ এম এল। ১০০ এম এল এর দাম ১০০-১২০ টাকা এবং ২০০ এম এল এর দাম ২০০-২৫০ টাকা। এই হারবাল মাসাজ ক্রিমটি অনেক ভালো। কন্টেনার খুললে  গোলাপ জলের সুন্দর ঘ্রাণ নাকে এসে লাগবে। এক সপ্তাহ পর পর এই মাসাজ ক্রিম দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার হবে।

কেনার আগে অবশ্যই তিনটি জিনিস খেয়াল রাখবেন

১। হলোগ্রাম

২।এস্পাইরি ডেট

৩। BSTI র অনুমোদন আছে কিনা।

এই তিন টি জিনিস খেয়াল রাখলে নকল প্রসাধনী থেকে কিছু টা হলেও সাবধান থাকা যাবে।

মুলত এসব ক্রিম তৈরি করা হয় চকবাজার এবং কেরানীগঞ্জ এর নকল প্রসাধনী তৈরির কারখানা গুলোতে,অনেক অস্বাস্থ্যকর পরিবেশে। নিচের ছবিতে দেখা যাচ্ছে কীভাবে রং এবং কেমিকেল মিশিয়ে এসব হারবাল প্রসাধনী তৈরি করা হয়।

ayur 2

ভ্রাম্যমাণ আদালত প্রায়ই এসব ফ্যাক্টরি সনাক্ত করে জরিমানা করে। কিন্তু তাতেও এসব ভেজাল মিশ্রিত নকল প্রসাধনী সামগ্রী বাজারজাত করা বন্ধ হচ্ছে না। পার্লারের কাজে ব্যবহার করা এসব হারবাল মাসাজ ক্রিম এর প্রধান মার্কেট হল গাওসিয়া। গাওসিয়ার দোকান  ঘুরে দেখা গিয়েছে, প্রায় ৮০ ভাগ আয়ুর মাসাজ ক্রিমই নকল। আয়ুর এর আসল মাসাজ ক্রিম পাওয়া যাবে আল্মাস এবং প্রিয় সুপার স্টোর এর যেকোনো শাখা তে।

আশা করি আর্টিকেল টি ভালো লাগবে । আর্টিকেল টি পড়ার জন্য সবাই কে ধন্যবাদ।

লিখেছেনঃ তাপসী

সম্পর্কিত লেখা

চুলের যত্ন

হারবাল অয়েল ম্যাজিক | আসলে কতটা  বিশ্বাসযোগ্য  (পর্ব-১)

কিছুদিন আগেই চুলের যত্নে তেল ইউজ করাটা আসলেই প্রয়োজন নাকি সহজেই কোন শর্টকাট করে একই রেজাল্ট পাওয়া যায় এই বিষয়ে ২ পর্বে লিখেছিলাম... দেখে খুশি হলাম অনে...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

প্রসাধনীটি আসল তো !!!!!!!
রিভিউ

প্রসাধনীটি আসল তো !!!!!!!

আজকের প্রসাধনী বাজার ছেয়ে আছে নকল প্রসাধনীতে; এত এত নকল প্রসাধনীর ভীড়ে আসল জিনিসিটি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। কিছু কিছু প্রসাধনীর লেভেল, মোড়ক ও প্...

নকল কসমেটিক চেনার ৮টি ক্লেভার টিপস!
মেকআপ

নকল কসমেটিক চেনার ৮টি ক্লেভার টিপস!

আজকাল বাজারে বিশেষ করে নামিদামি ব্র্যান্ডের লেভের নিচে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল কসমেটিক প্রোডাক্টের ছড়াছড়ি। আর এটা এখন কোন গোপন ব্যাপারও না। অন...

আরও পড়ুন

দোকান থেকে আসল ওয়েল’স ক্যাস্টর অয়েল কিনছেন তো?
চুল

দোকান থেকে আসল ওয়েল’স ক্যাস্টর অয়েল কিনছেন তো?

অনেকেই নিশ্চয়ই ওয়েলস এর ক্যাস্টর অয়েল, আমনড অয়েল ইউজ করে ফেলেছেন ইতিমধ্যেই... আমিও অনেকদিন আগে একবোতল ওয়েলস ক্যাস্টর অয়েল কিনেছিলাম। দীর্ঘ বাবহারের পর...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

ফেক আইল্যাস কীভাবে লাগাবেন?
চোখের সাজ

ফেক আইল্যাস কীভাবে লাগাবেন?

অনেকেই গর্জিয়াস সাজের সাথে ফেক আইল্যাস ব্যবহার করে থাকেন। মায়াবী একজোড়া চোখের জন্যে ফেক আইল্যাসের জুড়ি নেই। ফেক আইল্যাস মুহুর্তেই আপনার চোখের আবেদ...

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং
ত্বকের যত্ন

মুখের অবাঞ্ছিত লোমের জন্য ব্লিচিং নাকি ওয়াক্সিং

সৌন্দর্য সচেতন নারীদের জন্য মুখের লোম খুবই অস্বস্তিকর। তারা যে কোন উপায়ে পরিত্রাণ পেতে চান এই পরিস্থিতি থেকে। সাধারণত ঠোঁটের উপরে আর নীচে, থুতনির কাছ...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

…