কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!

sub-editor · Jun 07, 2016 · 1 min read

কেন হয় ব্রণ? এর থেকে পরিত্রাণের উপায়!

ব্রণ  একটি দুঃস্বপ্নের মতো! আর যেকোনো মেয়েই , শুধু মেয়ে কেন, সৌন্দর্য্য সচেতন যেকোন মানুষ সে নারী কিবা পুরুষ যেই হন না কেন ব্রণ থেকে সব সময় দূরে থাকে চান। ব্রণ হওয়ার কোন নির্দিষ্ট জায়গা নেই । আপনার গালে, চিবুকে, কপালে বা মুখের যেকোন জায়গাতেই এমন কি পিঠে  ব্রণহতেপারে।তাই আসুন আজ জেনে নিই, কেন আমাদের ব্রণ হয় আর কীভাবে আমরা সহজ কিছু কাজের দ্বারা ব্র্ণ থেকে দূরে থাকতে পারি। বয়সন্ধি,আবহাওয়ার পরিবর্তন, ধুলাবালি, ভুল প্রসাধনী যা আপনার ত্বকে কার্যকরী নয় এমন সব কারণে ত্বকে ব্রণ হয়। এছাড়াও নীচের কারণগুলোতে ব্রণ হয় ।

ব্রনের কারণ

মুখের ত্বক নিয়মিত পরিষ্কার না করা ব্রনের অন্যতম কারণ। মেকআপ না তোলা, তৈলাক্ত জিনিস বেশী খাওয়া, পরিষ্কার-পরিছন্নতায় অনিয়মিত থাকা ,যথেষ্ট পরিমাণ পানি না খাওয়া - ব্রণের  কারণ।

কিছু কিছু ত্বক বিশেষজ্ঞরা বলেন যে, কোন কোন টুথপেস্টের কিছু বিশেষ উপাদান থেকে আপনার মুখে ব্রণ হতে পারে। কারণ টুথপেস্ট আপনার ত্বক শুষ্ক করে তোলে আর টুথপেস্টের সাথে মুখের ব্যাকটেরিয়া একত্রিত হয়ে ঠোটের আসেপাশে ব্রণের কারণ হয়ে দেখা দেয় কখনও কখনও। এছাড়া টুথপেস্ট এর উপাদান যেমন - হাইড্রোজেন পারক্সাইড, ফ্লোরাইড, অ্যালকোহল, এসেনশিয়াল অয়েল এবং মেন্থল এসব ত্বকের জন্য খুব ভাল নয়। তাই এসবের সংস্পর্শে আপনার ত্বকে ব্রণ দেখা দেয়া অসম্ভব নয়।

শ্যাম্পু ও কন্ডিশনার-

শ্যাম্পুর মধ্যের যে উপাদানটি চুলে ফেনা তৈরি করে তা ত্বকের সংস্পর্শে এসে ব্যাকটেরিয়ার পরিমান বৃদ্ধি করে। আবার কন্ডিশনারের তৈলাক্ত উপাদান মুখের ত্বকের লোপকুপ বন্ধ করে দিয়ে ত্বকে ব্রণের কারণ হয়ে দাড়ায় কখনও কখনও।

আমরা যখন ঘুমাই আমাদের মাথার আর মুখের ত্বকের তেল, জীবাণু বালিশের কাভারে লেগে যায়। ক্রমাগত এগুলো জমা হয়ে আমাদের ত্বকে লাগে আর তা থেকে ধীরে ধীরে ত্বকে ব্রণ হয়। আপনার তোয়ালে, মেকআপ ব্রাশ, স্পঞ্জ, পাফ নিয়মিত পরিষ্কার না করে ব্যবহার করলে ত্বকে ব্রণ  হতে পারে।

[picture]

কীভাবে আমারা ব্রণসমস্যা থেকে মুক্তি পাব

  • যে কারনে ব্রণ হয় সেগুলো থেকে দূরে থাকি। যেমন টুথপেস্টেরকারনে ব্রণ হয়। তাই ত্বক বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে ব্রাশ করার পর মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করে ফেলা যাতে টুথপেস্টের ব্রণ উৎপাদনকারী উপাদানগুলো আমাদের ত্বকে লেগে না থাকে।
  • মাথা শ্যাম্পু করার পর অবশ্যই মুখের ত্বক ফেসওয়াস বা যা দিয়ে আপনি আপনার ত্বকের ধরণ অনুযায়ী ত্বক পরিষ্কার করেন তা দিয়ে মুখের ত্বক পরিষ্কার করে ধুয়ে ফেলা।
  • আপনার তোয়ালে, মেকআপ ব্রাশ, স্পঞ্জ,  পাফ নিয়মিত পরিষ্কার করা আর মুখের ব্যবহারের জন্য আলাদা তোয়ালে ব্যবহার করা।
  • বালিশের ও বিছনার চাদর নিয়মিত পরিষ্কার রাখা।

এবার আসুন জেনে নেই যদি আপনার ত্বকে ব্রণ হয়েই যায় তবে কীভাবে তা থেকে পরিত্রান পাবেন। হাত দিয়ে ব্রণ খুটবেন না মনের ভুলেও। নিয়মিত যথেষ্ট পরিমাণ পানি খান। আপনার পরিপাকতন্ত্র ভালো রাখুন।

  • সকালে মুখের ত্বক পরিষ্কার করে গরম পানিতে তুলসি পাতা ছেঁচে দিবেন। এরপর ঐ পানির ভাপ মুখে লাগাতে হবে। ভাপ নেয়া শেষে বরফ  ঠান্ডা পানি দিযে মুখ ধুতে হবে।
  • ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ আমন্ড তেল মিক্স করে পেস্ট বানাবেন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে ফেলুন আর বেশী পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • আপনার ত্বকে ব্রণ থাকলে দুধ দিয়ে রূপচর্চা করবেন না।
  • পুদিনা পাতার পেস্ট  ২০ থেকে ২৫মিনিট  ব্রণের উপর লাগিয়ে রেখে শুকিয়ে ফেলে ধুয়ে ফেলুন।
  •  নিমপাতা এবং কাঁচা হলুদের পেষ্ট বানিয়ে মুখে লাগান।

এখানে যেসব উপায়ের কথা বলা হল সবগুলো খুবই কার্যকর আর পরীক্ষিত। এছাড়া এতে কোন রাসায়নিক উপাদানও নেই যাতে পার্শ্বপ্রতিক্রিয়া হবে। তাই নিশ্চিন্তে এগুলো মেনে চালুন নিয়মিত। অবশ্যই আপনার ত্বক ব্র্ণ মুক্ত থাকবে আর যদি ব্রণ ইতিমধ্যে উঠে যায় তাও দূর হবে।

লিখেছেন - রোকসানা আকতার

ছবি - ব্লগ.ডক্টরস.কম

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

আরও পড়ুন

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা
একনে-প্রন

৮টি স্থানের পিম্পলই জানিয়ে দিবে শরীরের আভ্যন্তরীণ সমস্যা

ব্রণ সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। কারো কারো অনেক বেশি ব্রণ হয় আবার কারো বছরে একটা দুটো। কপালে, থুঁতনিতে, নাকে কিংবা গালে সব স্থানের পিম্পলই আপনার শ...

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন
একনে-প্রন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন

তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের একটি খুব সাধারণ সমস্যা হল ব্রণ। কেউ কেউ এই ব্রণ সমস্যা থাকার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকে। অনেক কারণেই ব্রণ সমস...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি
একনে-প্রন

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি

ব্রণ /পিম্পল/ একনে যেন এক দুঃস্বপ্নের নাম। অনেক সময় হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার গ্রহণ আর ঘুম কম হ...

একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক
সম্পাদকের পছন্দ

একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক

একনে বা ব্রণ আমাদের অতিপরিচিত একটি সমস্যার নাম। ব্রণের সাথে পরিচিতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কমবেশী আমরা সকলেই একনে প্রন স্কিনের সমস্যার মুখো...

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!
একনে-প্রন

পিঠের ব্রণ দূর করুন মাত্র ৩টি ধাপে ঘরোয়া উপায়ে!

যে কোনো মানুষের কাছেই ব্রণ একটি আতঙ্কের নাম। এ সমস্যায় আমরা কমবেশী সবাই ভুগেছি। ব্রণ কিন্তু শুধুমাত্র মুখেই হয় না। ব্রণ শরীরের বিভিন্ন স্থান যেমন, থুত...

…