ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি

ফারহানা প্রীতি · Apr 24, 2017 · 1 min read

ব্রণ তাড়ানোর মাস্ক | জেনে নিন ১২টি প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি

ব্রণ /পিম্পল/ একনে যেন এক দুঃস্বপ্নের নাম। অনেক সময় হরমোনাল কারণে, মেকআপ ঠিক মতো রিমুভ না করার কারণে, অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার গ্রহণ আর ঘুম কম হওয়ার কারণে, মাথায় খুশকির সমস্যা থাকলে স্কিনে ব্রণের আবির্ভাব ঘটে। ব্রণ কিন্তু একদিনে সারার জিনিস না। কাজেই একরাতের ভেতর চট করে ব্রণ সেরে যাবে কোন কোম্পানির এমন চটকদার বিজ্ঞাপন দেখে টাকা নষ্ট করে সেই সব হার্মফুল কেমিক্যালযুক্ত প্রোডাক্ট না কিনে, ধৈর্য্য ধরে প্রাকৃতিকভাবে ব্রণ সারানোর চেষ্টা করাটাই ভালো হবে। এখানে আমি ঘরোয়া পদ্ধতিতে ব্রণ সারিয়ে তোলার কিছু মেথড বর্ণনা করছি। ব্রণ তাড়ানোর মাস্ক ব্যবহারে রেমেডি কিন্তু সময়সাপেক্ষ। চট করে এক রাতেই ব্রণ হাওয়ায় মিলিয়ে যাবে না। ধৈর্য্য ধরে চেষ্টা করতে হবে।

কার্যকরী কিছু ব্রণ তাড়ানোর মাস্ক

১) টি ট্রি অয়েল আর মধুর বাম

ব্রণ তাড়ানোর জন্য টি ট্রি অয়েল ও মধুর মাস্ক - shajgoj.com

ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয় এমন একটি পুরানো লিপবামের কৌটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। ৩ চা চামচ খাঁটি মধু আর ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল একটি বাটিতে নিয়ে মিক্স করে ঐ খালি লিপবামের কৌটায় ঢেলে দিন। ফ্রিজে রেখে দিন যেন বামটা জমে যায়। এবার প্রতি রাতে মুখ ধোয়ার পর পরিষ্কার টিস্যু দিয়ে মুখ মুছে ঐ বাম টা ফ্রিজ থেকে বের করে ব্রণে আক্রান্ত স্থানগুলোতে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।

২) অ্যালোভেরা জেল

 

ফ্রেশ পাতা থেকে অ্যালোভেরার শ্বাস বের করে ব্রণের উপর লাগিয়ে রাখুন কমপক্ষে আধা-এক ঘণ্টা। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন লাগাতে পারবেন। সাশ্রয়ী মূল্যে এবং ভালো মানের স্কিন ক্যাফে অ্যালোভেরা জেল সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত শপ.সাজগোজ.কম-এ পেয়ে যাবেন।

৩) অ্যাপল সাইডার ভিনেগার

 

রাতে ঘুমাতে যাবার আগে এক চা চামচ খাঁটি আনফিল্টার্ড অ্যাপল সাইডার ভিনেগার আর ৩ চা চামচ পানি মিক্স করে এক টুকরো পরিষ্কার তুলোর বল ঐ মিশ্রণে ভিজিয়ে ব্রণের উপর লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। দিনে যদি বাসার বাইরে না যান তাহলে দিনে ও লাগাতে পারেন, কমপক্ষে ২০ মিনিট স্কিনে রাখতে হবে। অ্যাপল সাইডার ভিনেগার স্কিনের পি এইচ ব্যালেন্স ঠিক করতে সাহায্য করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করে।

 ৪) মধু আর দারুচিনির মাস্ক

 

৩চা চামচ খাঁটি মধু আর ১চা চামচ দারুচিনির গুঁড়ো (যেকোন সুপারশপে কিনতে পাবেন/ বাসায় ও আস্ত দারুচিনি বেটে নিতে পারেন) একটি পাত্রে নিয়ে ভালো করে মিক্স করে যে যে স্থানে একনে/ব্রণ হয়েছে সেসব স্থানে ভালোভাবে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫) ডিম আর দারুচিনির মাস্ক

ব্রণ তাড়ানোর জন্য ডিম আর দারুচিনির মাস্ক - shajgoj.com

একটি ডিম আর ২ চা চামচ দারুচিনির গুঁড়ো একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রিজে রেখে দিন কমপক্ষে আধা-এক ঘণ্টা। তারপর মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ দিয়ে একটি টিস্যু দিয়ে মুখ ঘষে চোখের চারপাশের অংশ বাদ দিয়ে আস্তে আস্তে পুরো মুখে চামচের সাহায্যে মাস্কটি লাগিয়ে নিন। দারুচিনির কারণে চামড়ায় সামান্য জ্বলুনি অনুভূত হতে পারে। এক ঘণ্টা পর পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পেতে প্রতিদিন একবার করে কমপক্ষে দুই সপ্তাহ ব্যবহার করুন। ডিম আপনার স্কিনের পোরগুলোকে ছোট করবে, আর দারুচিনি অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণগুলোকে সারিয়ে তুলবে। এই মাস্কটি একবার বানালে কমপক্ষে তিনদিন ব্যবহার করতে পারবেন।

 ৬) দই আর মধুর মাস্ক

ব্রণ তাড়ানোর জন্য দই আর মধুর মাস্ক - shajgoj.com

১ টেবিল চামচ টক দই আর ১ টেবিল চামচ খাঁটি মধু একটি পাত্রে নিয়ে মিশিয়ে মুখে লাগান। আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

 ৭) টি ট্রি অয়েল

ব্রণ তাড়ানোর জন্য টি ট্রি অয়েল - shajgoj.com

রাতে ঘুমাতে যাবার আগে মুখ ধুয়ে টিস্যু দিয়ে মুছে তারপর পরিষ্কার তুলোর বলে টি ট্রি অয়েল নিয়ে স্কিনের যে যে স্থানে অ্যাকনে আছে তাতে সরাসরি লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েলের প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সারাতে সাহায্য করে। ভালো মানের টি ট্রি অয়েল যমুনা ফিউচার পার্কে অবস্থিত শপ.সাজগোজ.কম- এ পেয়ে যাবেন।

৮) রসুনের রস

 

২ কোয়া রসুন থেঁতলে এর রস বের করে ব্রণের উপর একটি পরিষ্কার তুলোর বল বা কটনবাডের সাহায্যে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৯) লেবুর রস

 

ব্রণের উপর সরাসরি লেবু ঘষুন। লেবুর রস ব্রণকে প্রাকৃতিক ভাবেই ধীরে ধীরে সারিয়ে তুলবে।

১০) বেকিং সোডা আর পানির মাস্ক

 

২ চা চামচ বেকিং সোডা (সোডিয়াম বাইকার্বোনেট) সামান্য পানির সাথে মিক্স করে পেস্ট বানিয়ে ব্রণে আক্রান্ত স্থানের উপর লাগিয়ে ১৫-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 ১১) ব্যবহারকৃত গ্রিন টি ব্যাগ

 

যাদের গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে তারা গ্রিন টি বানিয়ে খাবার পর টি ব্যাগটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন। রাতে ঘুমাতে যাবার আগে মুখ ধুয়ে ঐ ঠাণ্ডা গ্রিন টি ব্যাগ টা ব্রণে আক্রান্ত স্থানগুলোতে ১০ মিনিট করে ধরে রাখুন। তারপর মুখ না ধুয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে মুখ ধুয়ে নিন।

 ১২) কলার খোসা

ব্রণ তাড়ানোর জন্য কলার খোসা - shajgoj.com

কলা খাওয়ার পর এর খোসা টা ফেলে না দিয়ে মুখে আস্তে আস্তে ঘষুন, আধা ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন।

এই পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতির উপকরণগুলো আপনার কাছে সহজলভ্য মনে হবে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন।

ব্রণ তাড়ানোর মাস্ক সম্পর্কিত টিপস

  • নিয়মিত বালিশের কভার ধুতে হবে।
  • মুখে ব্রণের স্থানে বারবার হাত দিয়ে ধরা বা খোঁচাখুঁচি করার বদ অভ্যাস বন্ধ করতে হবে।
  • স্যালিসাইলিক এসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে হবে।
  • রাত জাগার অভ্যাস ত্যাগ করতে হবে।
  • তেল-চর্বি জাতীয় খাবার খাওয়া কমাতে হবে।
  • অবশ্যই মেকআপ ভালোভাবে তুলে মুখ ধুয়ে তারপর ঘুমাতে যাবেন। মেকআপের লেফটওভার স্কিনকে সাফোকেট করে অ্যাকনে ব্রেক আউট ঘটাতে পারে।
  • যদি সারামুখে অজস্র ব্রণ বেরিয়ে যায় তবে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

জানলেন ব্রণ তাড়ানোর মাস্ক নিয়ে। আপনার স্কিন অনুযায়ী (স্যুট করবে যেটা) যে কোন ব্রণ তাড়ানোর মাস্ক ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

বিঃদ্রঃ রসুন ও বেকিং সোডা অনেকের ত্বকে স্যুট করে না। স্কিন টাইপ বুঝে এগুলো ব্যবহার করবেন। মুখে ব্যবহারের আগে হাতে একটু অল্প জায়গায় এগুলো লাগিয়ে প্যাচ টেস্ট করে নিবেন। যদি স্কিনে র‍্যাশ টাইপ কিছু বা অ্যালার্জি উঠে, তাহলে তা ব্যবহার থেকে বিরত থাকুন।

ছবিঃ সংগৃহীত - সাজগোজ.কম

Products in this article

সম্পর্কিত লেখা

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ব্রণে হাত চলে যাচ্ছে বারবার? ৬টি উপায়ে দূর করুন এই অভ্যাস!
একনে-প্রন

ব্রণে হাত চলে যাচ্ছে বারবার? ৬টি উপায়ে দূর করুন এই অভ্যাস!

"ইশ!! ওইতো একটু পুঁজ দেখা যাচ্ছে, আজকে একটু চাপ দিয়ে দেখি না ওটুকু বের করে ফেলা যায় কিনা! তাহলেই তো ব্রণটা শুকিয়ে যায়।" বেশ দুই হাতের মধ্যমা দিয়ে কষে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

আরও পড়ুন

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!
রিভিউ

ত্বক ও চুলের যত্নে টি ট্রি অয়েল এর অসাধারণ ১৩টি ব্যবহার!

ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন
একনে-প্রন

ব্রণ সমস্যা | কারণ, প্রতিকার ও এড়াতে ৭টি খাবার বর্জন করুন

তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের একটি খুব সাধারণ সমস্যা হল ব্রণ। কেউ কেউ এই ব্রণ সমস্যা থাকার কারণে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকে। অনেক কারণেই ব্রণ সমস...

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?
বিউটি টিপস

সেলফ কেয়ারে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল কতটা কার্যকরী?

‘টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল’ এই শব্দটার মধ্যেই ন্যাচারাল একটা ভাইব আছে, তাই না? এটা এমন একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা স্কিন ও হেয়ার কেয়ারে বহুল ব্য...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

…