পিম্পল দূর করার সহজতম উপায়

sub-editor · Feb 02, 2016 · 1 min read

পিম্পল দূর করার সহজতম উপায়

সুন্দর মসৃণ উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই। আর সুন্দর মসৃণ  ত্বকের প্রধান শত্রু হল একনে  বা  পিম্পল। কিন্তু আপনার হাতের নাগালের মধ্যেই রয়েছে অনেক কিছু যা দিয়ে আপনি সহজেই একনে  বা  পিম্পলকে বলতে পারেন বাই বাই। ঘরে বসেই একনে ও পিম্পল দূর  করার  জন্য রয়েছে অনেক সহজ উপায়।  উপায়গুলো যেমন সহজ তেমনি নির্ভরযোগ্য , যা করতে আপনার তেমন কোন খরচও হবে না।  আমাদের হাতের কাছেই রয়েছে সেসব উপাদান। আসুন জেনে নিই, সেইসব অতি সহজ পন্থাগুলো।

[picture]

লেবুর রস

একটি পাত্রে লেবুর ফ্রেশ রস নিয়ে তারমধ্যে  কটন বল ভিজিয়ে সারা রাত কটন বলটি একনে বা পিম্পল এর উপর রেখে ঘুমিয়ে পড়ুন । সকাল বেলা পরিস্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

আদা

আদা পাতলা টুকরো করে কেটে ১০-১৫ মিনিট আস্তে আস্তে একনে বা পিম্পল এর উপর ঘষে ঘষে পরিস্কার ঠাণ্ডা  পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

বরফ

বরফের টুকরো তুলা দিয়ে মুড়িয়ে প্রতিদিন কয়েকবার একনে বা পিম্পল এর উপর কিছু ক্ষণ রেখে দিন। এতে একনে বা পিম্পল এর  লালচে ভাব দূর হবে এবং দগদগে ভাবও দ্রুত কমে যাবে ।

বেকিং সোডা

এক টেবিল চামচ বেকিং সোডা লেবুর রস বা পরিস্কার পানি দিয়ে গুলিয়ে একনে বা পিম্পল এর উপর না শুকানো পর্যন্ত রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন ।

মধু ও দুধ

এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ দুধ একত্রে মিশিয়ে একনে বা পিম্পল এর উপর ২০ মিনিট পর্যন্ত রেখে দিন । এরপর পরিস্কার ঠাণ্ডা  পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

পেপে

পাকা পেপে ভালোভাবে পেস্ট করে একনে বা পিম্পল এর উপর ২০ মিনিট পর্যন্ত রেখে দিন ।  এরপর পরিষ্কার ঠাণ্ডা  পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

কমলার খোসা

কিছু কমলার খোসা ভালো করে  ব্লেন্ডারে ব্লেন্ড করে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে একনে বা পিম্পল এর উপর ৩০ মিনিট পর্যন্ত রেখে দিন ।  এরপর পরিষ্কার ঠাণ্ডা পানি দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

অ্যালোভেরা জেল নিয়ে ২০ মিনিট পর্যন্ত বা সারা রাত একনে বা পিম্পল এর উপর রেখে দিন । এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ  ধুয়ে ফেলুন ।

কলা

কলার খোসা পেস্ট বানিয়ে একনে বা পিম্পল এর উপর কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন । এবং পানি দিয়ে মুখ  ধুয়ে ফেলুন ।

ওটমিল

এক টেবিল চামচ ওটমিল ও দুই  টেবিল চামচ মধু ভাল করে একত্রে মিশিয়ে একনে বা পিম্পল এর উপর কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন এবং পানি দিয়ে মুখ খুব ভালোভাবে  ধুয়ে ফেলুন ।

বর্ণিত এসব সহজ পন্থাগুলো আপনার একনে বা পিম্পল  দূর করার জন্য খুবই কার্যকরী। তবে আপনাকে এগুলোর  মধ্যে যেটা আপনি  অনুসরণ করবেন সেটা  নিয়মিতভাবে করতে হবে। তো আজই শুরু করুন আর   উপভোগ করুন আপনার মসৃণ ত্বকের   উজ্জ্বলতা ।

মডেল – আদিনা আরুজ

লিখেছেন – রোকসানা আকতার

সম্পর্কিত লেখা

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!
মেকআপ

মেকআপের সাহায্যে ও মেকআপ ছাড়াই পিম্পল হাইড করার টিপস ও ট্রিকস!

সবই ঠিকঠাক চলছে, স্কিনটাও বেশ ভালোই আছে। কিন্তু যেই কোনো একটা স্পেশাল অকেশন সামনে আসবে, তখনই যেন স্কিনে পিম্পলগুলো হুট করে হাজির হয়ে যাবে! এই জিনিসটা...

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

আরও পড়ুন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!
অয়েলি স্কিন

তৈলাক্ত ত্বকের পিম্পল সারাতে ২টি কার্যকরী প্যাক!

পিম্পল তৈলাক্ত ত্বকের নারীদের জন্য সবচেয়ে ভয়ংকর একটি স্কিন প্রবলেম। তৈলাক্ত ত্বকের জন্য এমনিতেই একটু বেশি যত্নের প্রয়োজন পরে। একটি নির্দিষ্ট পরিমাণ তে...

…