একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

আরফাতুন নাবিলা · Aug 16, 2022 · 1 min read

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগে পিম্পলে একটু টুথপেস্ট লাগিয়ে নিলে সকালে উঠেই সেটি গায়েব হয়ে যায়!' 'একনে প্রন স্কিনের জন্য কোনো ময়েশ্চারাইজার লাগে না, এমনকি বড়দের একনে প্রবলেমই হয় না!' আপনিও কি এই কথাগুলো শুনেছেন? তবে জেনে রাখুন, এগুলো কোনো সঠিক তথ্য বা উপায় নয়, এসব তথ্যকে বলা হয় একনে মিথ। একনে নিয়ে এমন অনেক প্রচলিত ভুল ধারণা আছে। এমনই কিছু একনে মিথ নিয়ে কথা বলবো আজকে।

প্রচলিত কিছু একনে মিথ

'একনে প্রন স্কিনের জন্য ময়েশ্চারাইজার দরকার হয় না' 

একনে প্রন স্কিনের জন্য এই মিথটি বেশ কমন। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। সব ধরনের স্কিনের জন্যই যেখানে ময়েশ্চারাইজার প্রয়োজন, তখন একনে প্রন স্কিন কেন বাদ যাবে? অন্যান্য স্কিনের মতো একনে প্রন স্কিনেও ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। স্কিন বেশি ড্রাই হোক বা অয়েলি, দু ধরনের স্কিনেই একনে ব্রেকআউট হতে পারে। স্কিনের ন্যাচারাল অয়েল প্রোডাকশন ব্যালেন্স করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়। এছাড়া এর ব্যবহারে ইনফ্ল্যামেশন কমে, স্কিন দেখতে ইয়াংগার লুকিং ও প্লাম্পি মনে হয়, ফাইন লাইনস ও রিংকেলস হওয়ার সম্ভাবনা কমে।

একনে মিথ

'শুধু টিনেজাররাই একনে প্রবলেম ফেইস করে' 

হ্যাঁ, এটা সত্যি যে টিনেজাররা একনে প্রবলেম বেশি ফেইস করে। গবেষণায় দেখা গিয়েছে যে, ৮৫% টিনেজারদের এই প্রবলেম হয়। তবে এটাও সত্যি যে, সব বয়সীদের মধ্যেই দিন দিন একনে প্রবলেম বাড়ছে। ২০, ৩০, ৪০, এমনকি ৫০ বছর বয়সে এসেও স্কিনে একনের দেখা মিলতে পারে। আবার যাদের টিনেজে একনে হয়েছে, এডাল্ট হওয়ার পর নতুন করে এ প্রবলেম দেখা দিতে পারে। এছাড়া প্রেগনেন্সিতে হরমোনাল চেঞ্জ, মেনোপজের কারণেও একনে হতে পারে। তাই শুধু টিনেজারদেরই একনে হয়, এমন একনে মিথ বিশ্বাস না করাই ভালো!

'স্কিন থেকে ন্যাচারাল অয়েল রিমুভ হলেই একনে কমে যাবে!' 

এটা সত্যি যে, স্কিনের এক্সেস অয়েল রিমুভ হলে একনে প্রবলেম কমে যায়। আমাদের স্কিনে যে ন্যাচারাল অয়েল থাকে সেটার কাজই হচ্ছে স্কিনকে প্রোটেক্টেড রাখা। তবে এই ন্যাচারাল অয়েল একবারে রিমুভ হয়ে গেলে স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার ব্রেক হয়ে যাবে, pH ব্যালেন্স হবে না, স্কিনে ব্যাড ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করবে। ফলাফল, আরও ব্রেক আউটস! আর তাই, একনে প্রবলেম কমানোর জন্য ন্যাচারাল অয়েল রিমুভ করা মোটেও বেস্ট সল্যুশন নয়।

'সানস্ক্রিন ব্যবহার করলে একনে বেড়ে যাবে!' 

এই একনে মিথটি সত্যি হতে পারে, যদি অয়েলি স্কিনের জন্য সঠিক সানস্ক্রিন আপনি না চুজ করেন। এমন স্কিনে কেমিক্যাল সানস্ক্রিন ইউজ করলে হিট বাম্পস হতে পারে। তাই একনে প্রন স্কিনের জন্য জিংক অক্সাইড আছে এমন ফিজিক্যাল সানস্ক্রিন ইউজ করুন। ফিজিক্যাল সানস্ক্রিনে যে উপাদানগুলো থাকে সেগুলো ম্যাট ফিনিশ দেয় এবং পোরস ক্লগ করে না।

সানস্ক্রিন ব্যবহারে একনে হয়!!

'পিম্পল শুধু রাতেই হয়!' 

এই তথ্যের কোনো ভিত্তি নেই। কারণ রাতারাতি স্কিনে কখনো পিম্পল হয় না। বেশ কিছুদিন ধরে স্কিন কেয়ার রুটিন ফলো না করলে এক সময় গিয়ে এই সমস্যা দেখা দেয়। সাধারণত চারটা স্টেজ শেষ করে একনে স্কিনে শো করে। স্টেজগুলো হচ্ছে-

১- এক্সেস ডেড স্কিন সেল পোরস ক্লগ করে দেয় ২- সিবামের ওভার প্রোডাকশন হয় ৩- পোরসে একনে ব্যাকটেরিয়া ওভার গ্রোথ করে ৪- এই ব্যাকটেরিয়া থেকে ইনফ্ল্যামেশন হয়

এই সার্কেল কখনো রাতারাতি তৈরি হয় না। বেশ কয়েক সপ্তাহ ধরে খুব ধীরে ধীরে এই প্রসেস চলতে থাকে। এরপর একটা সময় গিয়ে ফেইসে বা বডিতে এর দেখা মেলে। তাই এমন একনে মিথ বিলিভ না করাই ভালো!

'ফ্রেঞ্চ ফ্রাই ও চকলেটের কারণে একনে হয়!' 

একনে ব্রেকআউট নিয়ে এটা সম্ভবত বেশ পুরনো একটা মিথ। হেলথ ইস্যুর জন্য জাংক ফুড খাওয়াতে বারণ থাকলেও একনে ব্রেকআউটের জন্য যে এগুলো দায়ী এর কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই। আসলে হাই স্টার্চ ফুড যেমন- গম, ভাত, আলু এগুলোতে গ্লাইসেমিক ইনডেক্স (এটি এক ধরনের পরিমাপ। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার গ্রহণের ফলে ব্লাড সুগার বা রক্তে চিনির মাত্রা কতটুকু বৃদ্ধি পায় তা এর মাধ্যমে পরিমাপ করা হয়) থাকে যার কারণে অয়েল প্রোডাকশন বেশি হয় এবং একনে ব্রেক আউটস হয়। কিন্তু তেলে ভাজা খাবার খেলেই যে সেটা ইনটেস্টাইন (অন্ত্র) এর মাধ্যমে পোরসে গিয়ে একনে তৈরি করবে বিষয়টি এমন নয়।

'শরীরের তাপমাত্রা বেশি থাকলে একনে হয়' 

ইনফেকশন, জ্বর, থাইরয়েড ডিজঅর্ডার, এক্সারসাইজ ইত্যাদি নানা কারণে বডি হিট বেড়ে যায়। এসবের কারণে র‍্যাশ হতে পারে। কিন্তু একনের সাথে শরীরের তাপমাত্রার সম্পর্ক নেই।

টুথপেস্টের ব্যবহারে স্কিনে রেডনেস হতে পারে

'লেমন জুস, গার্লিক ও টুথপেস্ট ইজিলি পিম্পলস কমায়!' 

লেমন জুস ও গার্লিকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ আছে, সন্দেহ নেই। আবার এ দুটোর কারণে কিন্তু ইরিটেশন বা র‍্যাশও হতে পারে। টুথপেস্টে বেকিং সোডা ও বিভিন্ন ধরনের সিনথেটিক কম্পাউন্ড থাকে যেগুলো পিম্পলকে ড্রাই করে দেয়। কিন্তু স্কিন সেল বার্ন করে দেয়। এগুলো ব্যবহারে স্কিন ইস্যু বরং আরও বেড়ে যেতে পারে। দেখা দিতে পারে রেডনেস ও পিলিং এর সমস্যা।

'কোষ্ঠকাঠিন্য হলে একনে হয়'

একনে নিয়ে এই কথাটি বেশ প্রচলিত। কিন্তু এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে অতিরিক্ত উদ্বেগ হতে পারে। যার কারণে বেড়ে যেতে পারে হরমোনের নিঃসরণ। এ থেকে একনে প্রবলেম হতে পারে। এ সমস্যা যেন না হয় সেজন্য খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখতে হবে। যদি সমস্যা বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধ খেতে হবে।

'একনে নিজে থেকেই ভালো হয়ে যায়!' 

এই মিথটিও বেশ প্রচলিত। ফেইসে একনে বাড়তে থাকলেও অনেকে ভাবেন নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু রেগুলার স্কিন কেয়ার না করলে এক সময় একনে প্রবলেম বেড়ে যেতে পারে। আবার একনে স্পট বেশ ভিজিবল হয়ে ওঠে। তাই একনে প্রবলেম বাড়তে থাকলে ডারমাটোলজিস্টের সাথে পরামর্শ করে নেয়া উচিত।

একনে বেড়ে যাওয়া

'পিম্পল পপ করলে তাড়াতাড়ি সেরে যাবে!'  

শুনতে সহজ মনে হলেও পিম্পল পপ করা মোটেও ভালো কাজ নয়। এতে একনের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলো পোরসের আরও ভেতরে চলে যেতে পারে, অন্য পোরসে ছড়িয়ে যেতে পারে, যার কারণে হতে পারে আরও ব্রেকআউটস। এছাড়া যত বেশি পিম্পল পপ করা বা খোঁটা হয়, তত স্কিনে স্কারস বা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশনের চান্স রয়ে যায়।

জানি, ফেইসে পিম্পল নিয়ে ঘুরতে কারোরই ভালো লাগে না। কিন্তু ভালো হয়, পিম্পলকে তার নিজের মতো থাকতে দিলে। এর চেয়ে বরং রেগুলার স্কিন কেয়ার রুটিন মেনটেইন করা ভালো। আবার এই সময়ের মধ্যে কিছু কাজও করা যেতে পারে। যেমন- ইনফ্ল্যামেশন কমানোর জন্য একটি পরিষ্কার পাতলা কাপড়ে আইস কিউব দিয়ে ফেইসে অ্যাপ্লাই করা যায়। এরপর বেনজয়েল পার অক্সাইড (ব্যাকটেরিয়া মেরে ফেলতে) অথবা স্যালিসাইলিক অ্যাসিড (ডেড স্কিন সেলস রিমুভ করে এবং রেডনেস কমায়) যুক্ত প্রোডাক্ট ইউজ করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

 

এই তো জেনে নিলেন, একনে নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো সম্পর্কে। এ ধরনের স্কিনের যত্ন নেয়ার জন্য বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। এছাড়া স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও মেকআপের যে কোনো প্রোডাক্টও কিনতে পারবেন সাজগোজের চারটি শপ- যমুনা ফিউচার পার্ক,  সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকে। এছাড়া অনলাইনে শপ.সাজগোজ.কম এ অর্ডার দেয়ার সুযোগ তো আছেই।

ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?
একনে-প্রন

একনে প্রন স্কিনের যত্নে ময়েশ্চারাইজার কীভাবে সিলেক্ট করবেন?

দিন দিন একনে প্রবলেম বেড়ে যাচ্ছে বলে ময়েশ্চারাইজার সিলেকশন নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যান। একনে প্রন স্কিনের যত্নে কোন ময়েশ্চারাইজার ভালো কাজ করবে সেটা...

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?
একনে-প্রন

হরমোনাল একনে ও সিস্টিক একনের মধ্যে মেইন ডিফারেন্স কী?

একনে সবচেয়ে কমন স্কিন কনসার্ন, তাই না? সিস্টিক একনে ও হরমোনাল একনে, পরিচিত দু’টি স্কিন প্রবলেম। অনেকেই টিনেজ থেকে ব্রণের সমস্যায় ভুগে থাকে। একনের সমস্...

আরও পড়ুন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!
চুলের যত্ন

স্ক্যাল্প একনে কী ও কেন হয়? সমাধান জেনে স্ক্যাল্প রাখুন সুরক্ষিত!

মুখে বা বডিতে একনে হওয়ার বিষয়টা আমাদের কাছে খুবই কমন হলেও মাথার স্ক্যাল্পেও যে একনে হয় সেটা অনেকেই জানেন না। চুল আঁচড়ানো বা চুল ওয়াশ করার সময় খেয়াল কর...

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?
ত্বকের যত্ন

ফাঙ্গাল একনে! কীভাবে বুঝবেন যে আপনার সমস্যাটি আসলেই ফাঙ্গাল একনে?

‘ফাঙ্গাল একনে’ বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম। অনেকেই জানেন না এই ফাঙ্গাল একনে আসলে কী! আবার অনেকেই আছেন যারা নিজেদের সাধারণ একনেগুলোকেও ফাঙ্গাল একনে...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!
একনে-প্রন

বয়ঃসন্ধিকালে একনে বা ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়!

আমরা একটি চারা গাছকে যখন প্রতিদিন যত্ন নিয়ে বড় করি, তখন সেটা খুব ভালোভাবে বেশ তাড়াতাড়ি বেড়ে উঠে। আর কোনো রকমে যদি যত্ন করেন বা অবহেলা করেন, চারাগাছ হয়...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?
একনে-প্রন

শুধু কপালেই ব্রণ উঠছে কেন আর এর সল্যুশনই বা কী?

জীবনে কোনোদিন ব্রণ বা একনে সমস্যার মুখোমুখি হননি এমন মানুষ পাওয়া ভার। তার মাঝে ফোরহেড একনে বা কপালে ব্রণ হওয়া বেশ কমন একটি সমস্যা। আর স্পেশাল প্রোগ্রা...

…