একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক

ফারিয়া অধরা · Feb 16, 2020 · 1 min read

একনে প্রন স্কিনের যত্নে ৩টি ফেইসপ্যাক

একনে বা ব্রণ আমাদের অতিপরিচিত একটি সমস্যার নাম। ব্রণের সাথে পরিচিতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কমবেশী আমরা সকলেই একনে প্রন স্কিনের সমস্যার মুখোমুখি হই। বিশেষ করে যেদিন কোন অনুষ্ঠান থাকে যেখানে আপনাকে সুন্দর না লাগলেই না, সেইদিনই মুখের বিশেষ বিশেষ স্থানে গুটিকয়েক ব্রণের দেখা মিলবেই। ব্রণ বা একনে থেকে প্রতীকার পেতে চাই আমরা সকলেই। তাই আজকে আপনাদের একনে প্রন স্কিনের যত্নে তিনটি ফেইসপ্যাক সম্পর্কে জানাবো।

একনে প্রন স্কিনের যত্নে ৩টি প্যাক 

ব্রণ বা একনে হওয়ার কারণ   

ব্রণ বা একনে - shajgoj.com

অধিকাংশ মানুষের যেকোন বয়সেই ব্রণ হলেও, বয়সন্ধিকালে প্রায় সকলেরই ব্রণের সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণেই ব্রণ বা একনে কিংবা পিম্পলের সৃষ্টি হতে পারে। ত্বকের লোমকূপের নিচে রয়েছে তেল নিঃসরণ গ্রন্থি। এই তেল নিঃসরণ গ্রন্থির আশেপাশেই রয়েছে হাজার হাজার মৃতকোষ। মৃতকোষের সাথে ত্বকের দূষিত তেল মিলে ব্রণের সৃষ্টি করে। আবার বাইরের ধূলাবালি ত্বক থেকে বের হওয়া তেলের উপর প্রলেপের সৃষ্টি করে। তখন সেই তেল আর বের হতে পারে না ফলে ব্রণের সৃষ্টি হয়। ত্বকের দূষিত তেল বের হতে না পারলে বিভিন্ন জায়গায়ই ব্রণের সৃষ্টি হতে পারে, যেমনঃ মুখমণ্ডল, পিঠ, কাঁধ ও বুক। সব জায়গার ব্রণ ঢাকা গেলেও মুখের ব্রণ খুব সহজেই লোকচোখে পরে যায়। তাই অনেকেই বিভিন্ন ক্রিম ব্যবহার করে এর থেকে মুক্তি পেতে চায়। আবার অনেকে পার্লারে কিংবা চিকিৎসকের কাছে গিয়েও ব্রণ থেকে প্রতিকার পেতে চায়।

কিন্তু এত ঝামেলার পরও জিদ্দি ব্রণ যেতেই চায় না কিছুতেই! কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতেই তৈরি করা যায় কিছু ফেইস মাস্ক, যা খুব সহজেই আপনাকে ব্রণ থেকে পরিত্রাণ দিবে এবং আপনি হয়ে উঠবেন উজ্জ্বল ও ঝকঝকে ত্বকের অধিকারী। তাহলে চলুন জেনে নিই ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন এই ফেইস মাস্কগুলো।

১) চন্দনের গুঁড়া ও গোলাপজল 

একনে-প্রন ত্বকের জন্য চন্দনের গুঁড়া খুবই উপকারী একটি উপাদান। এটি খুব দ্রুত ব্রণের উপর কাজ করে। শুধু ব্রণই নয় বরং ব্রণের কালো দাগ দূর করতেও চন্দনের গুঁড়া বেশ কার্যকরী। তাহলে চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এই মাস্কটি।

চন্দনের গুঁড়া ও গোলাপজল একনে কমানোর জন্য - shajgoj.com

উপকরণ

  • এক টেবিল চামচ চন্দনের গুঁড়া
  • প্রয়োজনমতো গোলাপজল

তৈরি করার পদ্ধতি

  • প্রথমে একটি পরিষ্কার বাটিতে চন্দনের গুঁড়া নিয়ে নিন।
  • তারপর এর সাথে প্রয়োজনমতো গোলাপজল মিশিয়ে নিয়ে পেস্ট তৈরি করুন।
  • এবার আপনার মুখমণ্ডলটি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবং পাতলা ও নরম একটি কাপড় দিয়ে আলতোভাবে ভেজা মুখটি শুকিয়ে নিন।
  • এখন তৈরি করে রাখা বেকিং সোডার মাস্কটি ব্রাশের সাহায্যে পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন এবং না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার মাস্কটি শুকিয়ে গেলে আবারও হালকা গরম পানি দিয়ে মুখটি ভালোভাবে ধুয়ে নিন।

দ্রুত ব্রণ থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন ব্যবহার করুন এই মাস্কটি। নিয়মিত ব্যবহারে অনেক তাড়াতাড়ি আপনার ব্রণের সমস্যা দূর হয়ে যাবে।

২) কাঁচা হলুদের তৈরি ফেইস মাস্ক

কাঁচা হলুদের নির্যাস খুব দ্রুত ব্রণ দূর করতে সাহায্য করে। ব্রণ দূর করার পাশাপাশি এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। কমবেশী প্রায় সকলের ঘরেই কাঁচা হলুদ থাকে। কাঁচা হলুদের বদলে গুঁড়া হলুদ দিয়েও এই মাস্কটি তৈরি করা যায়। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন কার্যকরী এই ফেইস মাস্কটি।

কাঁচা হলুদের তৈরি ফেইস মাস্ক - shajgoj.com

উপকরণ

  • ২ টেবিল চামচ টকদই
  • ১/২ চামচ কাঁচা হলুদ বাটা অথবা হলুদ গুঁড়া

তৈরি করার পদ্ধতি

  • প্রথমে একটি বাটিতে টকদই নিয়ে নিন এবং এর সাথে হলুদ বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন।
  • এখন এই মিশ্রণটি পরিষ্কার মুখমণ্ডলে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।
এই মাস্কটি প্রতিদিন ব্যবহারে আপনি পেতে পারেন ব্রণমুক্ত উজ্জ্বল ত্বক।

৩) লেবু ও মধুর তৈরি ফেইস মাস্ক

লেবুর রস মুখের মৃতকোষ দূর করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে। লেবুর রসে উচ্চমাত্রায় ভিটামিন সি থাকার কারণে এটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা খুব দ্রুত বৃদ্ধি পায়। আর মধু ত্বককে কোমল ও মোলায়েম করতে সাহায্য করে। এই প্রাকৃতিক উপাদান দু'টি প্রায় বার মাসই বাজারে পাওয়া যায়। তাহলে চলুন জেনে নেই সহজলভ্য এই উপাদান দুইটি দিয়ে কীভাবে তৈরি করবেন ফেইস মাস্কটি।

একনে কমাতে লেবু ও মধু - shajgoj.com

উপকরণ

  • একটি মাঝারী সাইজের আস্ত লেবুর রস
  • দুই টেবিল চামচ খাঁটি মধু

তৈরি করার পদ্ধতি

  • প্রথমে একটি বাটিতে একটি মাঝারী সাইজের লেবুর রস বের করে নিয়ে নিন।
  • তারপর এর সাথে মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
  • এখন এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে নিন এবং ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন।
প্রতিদিন অন্তত একবার ব্যবহার করুন এই মাস্কটি। অবশ্যই আপনার ব্রণ দূর হবে। আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই মাস্কগুলো খুবই কার্যকরী। নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হবে মোলায়েম ও ব্রণমুক্ত। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হওয়ার ফলে এর কোন পার্শ্বপতিক্রিয়াও নেই। তাহলে আজই ব্যবহার করা শুরু করে দিন এই মাস্কগুলো এবং ফিরে পান ঝকঝকে ত্বক।

 

ছবি- সংগৃহীত: বাংলাট্রিবিউন.কম;উইমেন্সকর্নার.কম;মেডিকেলনিউজ.কম + সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?
একনে-প্রন

ত্বকের বিভিন্ন স্থানে হওয়া একনেগুলো আপনাকে কিছু নির্দেশ করছে কি?

তন্নির সবসময় কপাল এবং নাকের এরিয়াতে একনে হয়। সে ঠিকমতোই তার স্কিন কেয়ার করছে, একনের জন্য স্পেশাল যত্নও নিচ্ছে। তবুও তাতে কোনো কিছুই যেন কোনো কাজই হচ্ছ...

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)
একনে-প্রন

আপনি কি টিন-এজার? ব্রণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা! (পর্ব-৩)

বহুদিন আগে শুরু করা টিন-এজে নিজের যত্ন নেয়ার নিয়ম কানুনের তৃতীয় পর্ব নিয়ে এলাম... আসলে আগের দুটো পর্ব খুবি ভয়ে ভয়ে লিখেছিলাম কারণ অনেকের কাছেই আমার লে...

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?
একনে-প্রন

একনে স্পটস কেন হয় এবং কীভাবে প্রিভেন্ট করা যায়?

একনে বা ব্রণ নিয়ে দুশ্চিন্তা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! শুধু মেয়েদেরই নয় বরং আশেপাশের পরিবেশের হাজারটা দূষণ আর ব্যস্ত জীবনযাপনের কারণে এখন ছেলে...

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই
একনে-প্রন

ব্রণ নিরাময়ে টোনার | ৬টি উপায়ে ত্বক রাখুন দাগহীন ঘরে বসেই

নাবিলা ঘুম থেকে উঠেই দেখে তার মুখে একটি ব্রণ হয়েছে। সকাল সকাল মনটাই নাবিলার খারাপ হয়ে গেল। এই অ্যাকনে প্রবলেম নিয়ে সে অনেক ভোগে। স্কিনে ব্রণ থাকলে সাজ...

আরও পড়ুন

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!
বিউটি টিপস

ব্রণের ভোগান্তি থেকে মুক্তি পান নিমিষেই!

পিম্পল, অ্যাকনে বা ব্রণ, র‍্যাশ এগুলো কমন স্কিন প্রবলেম যাতে সব বয়সী ছেলেমেয়েরা কম বেশি ভুগে থাকে। কিন্তু আমরা কি জানি যে বয়স অনুযায়ী স্কিনকেয়ার টেকনি...

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!
একনে-প্রন

একনে মিথ | প্রচলিত যে ধারণাগুলোর কারণে ক্ষতি হচ্ছে স্কিনের!

ফেইসে একনে বা পিম্পল হলে সেগুলো দূর করার জন্য যে যা বলে তাই করার জন্য আমরা যেন একদম উঠেপড়ে লাগি। এর মধ্যে প্রচলিত কিছু কথা আছে। যেমন- 'রাতে ঘুমানোর আগ...

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!
একনে-প্রন

ব্রণ ও ব্রণের দাগ দূর করার ১৩টি কার্যকরী ঘরোয়া উপায় জেনে নিন!

ত্বকের ঔজ্জ্বল্য এবং সৌন্দর্য নষ্ট করে দেয় ব্রণ। আমাদের ত্বকের তৈলগ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায় তখন এর ভিতরে পুঁজ জমা...

অ্যাডাল্ট একনে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি?
একনে-প্রন

অ্যাডাল্ট একনে থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কি?

৩৭ বছর বয়সী প্রমা গত কয়েকদিন ধরে একনে প্রবলেম ফেইস করছে। বিষয়টি নিয়ে সে বেশ চিন্তিত। কারণ এই প্রবলেম তার টিনেজে হয়েছিল। নতুন করে এই বয়সেও যে ব্রণের সম...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?
একনে-প্রন

আপনি কি ফাংগাল একনে নিয়ে ভুগছেন?

আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কিংবা সাজেশন চেয়ে একনের একটি টার্ম নিয়ে খুব বেশি শোনা যায়। আর সেটি হচ্ছে ফাংগাল একনে। অনেকে ব...

…