বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

শাবনাজ বেনজীর · Dec 12, 2017 · 1 min read

বেকিং সোডা | ১৫টি জাদুকরী ব্যবহার জানা আছে কি?

বেকিং সোডা শুনলেই প্রথমে মাথায় আসে কেক, পেস্ট্রি, কুকিজ বেক করার কথা। কিন্তু রান্নার কাজ ছাড়াও এই বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় যা আমরা অনেকেই জানি না। বাসা-বাড়ির নানা রকম সমস্যা যার সমাধান অনেকদিন ধরে খুঁজছেন কিন্তু কিছুতেই কোন কাজ হচ্ছে না, এমন কিছু সমস্যার সমাধান দিতে পারে এই বেকিং সোডা। এই ধরণের কিছু টিপস এন্ড ট্রিকস আজ শেয়ার করবো আপনাদের সাথে।

বেকিং সোডার ব্যবহার

(১) টাইলসের ময়লা দূর করতে চান

১ গ্যালন পানিতে ১ কাপ বেকিং সোডা, ১ কাপ হোয়াইট ভিনেগার , ১ টেবিল চামচ লিকুইড ডিশ ওয়াশ মিশিয়ে নিন। এই পানি দিয়ে বাথরুমের মেঝে বা ঘরের যেকোন ময়লা টাইলস ধুয়ে নিন। দেখবেন ময়লা উঠে গিয়ে পরিষ্কার হয়ে গিয়েছে।

(২) রান্নাঘর পরিষ্কারে

 

আপনার রান্নাঘরকে ঝকঝকে পরিষ্কার করতে চাইলে পুরো রান্নাঘরে বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার কোন স্পঞ্জ (sponge) দিয়ে কিছুক্ষণ ঘষে মুছে ফেলুন। চাইলে সুগন্ধির জন্য লেবুর রস, ল্যাভেন্ডার অয়েল বা পেপারমিন্ট অয়েল ব্যবহার করতে পারেন।

(৩) তেল চিটচিটে হাড়ি-পাতিল পরিষ্কারে

তেল চিটচিটে সসপ্যান বা থালাবাসন সহজে পরিষ্কার করতে ব্যবহার করতেন। বেকিং সোডা মেশানো পানিতে থালাবাসনগুলো ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন তারপর ধুয়ে নিন।

(৪) জানালার কোনায় জমে থাকা ময়লা 

জানালার কোনা পরিষ্কারে বেকিং সোডা - shajgoj.com

একটু খেয়াল করলে দেখবেন আপনার বাসার জানালার ট্র্যাকে কালো কালো ময়লা জমে খুব নোংরা দেখায়। বিশেষ করে রান্না ঘরের জানালায়। এই নোংরা ময়লা দূর করতে চাইলে প্রথমে একটি চামচে বেকিং সোডা নিয়ে তা জানালার ট্র্যাকে ছিটিয়ে দিন। এবার হোয়াইট ভিনেগার নিয়ে তার উপর ঢেলে দিন ও ১০ মিনিটের মতো অপেক্ষা করুন। এবার একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা পরিষ্কার করে নিন। তারপর একটি পেপার টাওয়েল দিয়ে ময়লাগুলো তুলে ফেলুন।

(৫) কার্পেট ক্লিনার

কার্পেট ক্লিন করতে বেকিং সোডা - shajgoj.com

বিভিন্ন কার্পেট ক্লিনারে যে কেমিক্যাল (chemical) ব্যবহার করা হয় তা শিশুদের জন্য ক্ষতিকর। তাই আপনি চাইলে বেকিং সোডা ব্যবহার করেই কার্পেট পরিষ্কার করতে পারেন। কার্পেটের উপর সোডা ছিটিয়ে দিন। ২০ মিনিট পর ভ্যাকুয়াম ক্লিনার (vacuum cleaner) দিয়ে ভ্যাকিউম করে নিন।

(৬) ফ্রিজে দূর্গন্ধ দূর করতে

ফ্রিজ খুললেই একটা গন্ধ বের হয়? আমরা সবাই চাই ফ্রিজে একটা ফ্রেশ সুগন্ধ থাকুক। এমন পাওয়াটাও খুব কঠিন কিছু না। একটা ছিদ্র ঢাকনাযুক্ত জারে ১/২ কাপ বেকিং সোডা নিয়ে তাতে ৩ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল (essential oil) ও ৩ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল (orange essential) অয়েল নিন। এবার জারটি ফ্রিজের একটি কোণায় রেখে দিন। দেখবেন দুর্গন্ধ দূর হয়ে একটি রিফ্রেশিং সুগন্ধ বের হবে ফ্রিজ খুললে।

(৭) জেন্টাল ক্লিনজার হিসেবে

বাচ্চাদের কাপড় ধোয়ার জন্য জেন্টাল ক্লিঞ্জার হিসেবে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক ক্লিঞ্জার হিসেবে কাজ করে। ১ কাপ সোডা পানিতে মিশিয়ে তাতে কিছুক্ষণ কাপড় ভিজিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

(৮) মাইক্রোওয়েভ ক্লিনার

মাইক্রোওয়েভ ক্লিন করতে বেকিং সোডা - shajgoj.com

মাইক্রোওয়েভ পরিষ্কারের ক্ষেত্রে কোন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করে বেকিং সোডা দিয়ে পরিশকার করুন। এক টুকরো কাপড়ে সোডা লাগিয়ে তা দিয়ে মাইক্রোওয়েভ মুছে নিন।

(৯) জুতার গন্ধ দূর করতে

বাইরে থেকে আসার পর জুতা খুলতেই যে দুর্গন্ধ বের হয় তা দূর করতে পারছেন না? জুতার ভিতর অল্প বেকিং সোডা ছিটিয়ে দিন। দুর্গন্ধ চলে যাবে।

(১০) আলমারিতে পরিষ্কার ও ফ্রেশ সুগন্ধ রাখতে চাইলে

আপনার আলমারিতে একটি ছোট বক্সে বেকিং সোডা পাউডার রেখে দিন। দেখবেন কাপড়ের দুর্গন্ধ দূর হয়ে ফ্রেশ ও পরিষ্কার সুগন্ধ থাকবে।

(১১) কফি ও টি-পট ক্লিনার

কফি ও টি পটে যে দাগ পড়ে যায় তা দুর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। ১/৪ কাপ বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে দাগের জায়গাগুলো ঘষে ঘষে ধুয়ে ফেলুন। দাগ যদি বেশি পুরোনো হয়ে তাহলে এই পানিতে ঘন্টাখানেক ভিজিয়ে রাখুন।

(১২) গাড়ি পরিষ্কারে

গাড়ি পরিষ্কার করতে বেকিং সোডা - shajgoj.com

যেহেতু বেকিং সোডা খুব সহজেই ময়লা, তেলে তেলে ভাব দুর করতে পারে তাই আপনার প্রিয় গাড়িটি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন। ১/৪ কাপ বেকিং সোডার সাথে ১ কাপ গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার একটি কাপড়ে অল্প অল্প এই পেস্ট লাগিয়ে গাড়ির বিভিন্ন অংশ টায়ার, লাইটস, সিট, জানালা একে একে পরিষ্কার করে নিন।

(১৩) শরীরের দুর্গন্ধ দূর করতে

ঘামের গন্ধ নিয়ে খুব ঝামেলায় আছেন? খুব সহজেই দূর করতে পারেন। ১ চা চামচ বেকিং সোডার সাথে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি আন্ডারআর্ম ও পায়ে লাগিয়ে নিন। কিছুক্ষণ হালকাভাবে ঘষে ধুয়ে ফেলুন। ব্যাক্টেরিয়া মরে যাবে সাথে ঘামের গন্ধ দুর হবে।

(১৪) চুলকানি ও ত্বকের জ্বালাপোড়া দুর করে

 

ত্বক রোদে পুড়ে গেলে যে জ্বালাপোড়া হয় তা দুর করতে, অ্যালার্জি, কোন পোকামাকড়ের কামড়ের ব্যথা কমাতে ১ চা চামচ  সোডার পেস্ট তৈরি করে নিন। ত্বকের যেখানে সমস্যা সেখানে লাগিয়ে নিন। এই পেস্ট দিনে ২ থেকে ৩ বার লাগালে উপকার পাবেন।

(১৫) দাঁত পরিষ্কারে

এই সোডা দাঁতের হলদে ভাব দূর করে। তাই আপনি আপনার টুথপেস্টের সাথে অল্প সোডা মিশিয়ে ব্যবহার করতে পারেন। অথবা টুথব্রাশটি সোডাতে ডিপ করে ব্রাশ করে নিতে পারেন। সপ্তাহে দুইবার এভাবে দাঁত ব্রাশ করলে হলদে ভাব থাকবে না।

কম খরচে অনেক সহজেই আমরা নিজের ঘরের অনেক সমস্যায় সমাধান করতে পারি শুধুমাত্র বেকিং সোডা ব্যবহার করেই।

 

ছবি- সংগৃহীত: হ্যালোম্যাগাজিন.কম

সম্পর্কিত লেখা

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার
বিউটি টিপস

রূপচর্চায় বেকিং সোডার জাদুকরি ব্যবহার

রান্নাঘরে যাদের আসা-যাওয়া আছে, তারা বেকিং সোডার সাথে পরিচয় থাকার কথা। বেকিং সোডা যাকে আমরা সাধারণত খাবার সোডা বলে থাকি । রসায়নে এই যৌগটির নাম সোডিয...

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়
লাইফ স্টাইল

জুতার দুর্গন্ধ দূর করার কার্যকরী ৭টি উপায়

পছন্দের জুতা পরে কাজে যাওয়া বা ঘুরতে যাওয়া সবই ঠিকমতো হচ্ছে, কিন্তু খুলতে গেলেই বাধে বিপত্তি। আর কোথাও বেড়াতে গেলে জুতা তো খুলতেই হয়। কিন্তু জুতা খুলল...

ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!
গৃহসজ্জা

ঘরোয়া উপাদানে দূর করুন ম্যাটরেস এর দুর্গন্ধ!

নিজের যত্ন তো নেওয়া হল এখন ঘরের যত্ন নেওয়া প্রয়োজন। কেননা আমাদের সৌন্দর্যের পিছনে আমাদের আশেপাশের পরিবেশ বড় ভুমিকা রাখে,আর তার চেয়েও প্রয়োজন পরিমি...

আরও পড়ুন

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!
বেইজ মেকআপ

মেকআপ বেকিং | লং লাস্টিং ও স্মুথ বেইজ মেকআপের সিক্রেট!

কেক বা পিজ্জা বেকিং এর কথা বলছি না! বলছি, মেকআপ বেকিং এর কথা। যারা জানেন না মেকআপ বেকিং কী, তাদের কাছে একটু অন্যরকমই লাগবে শুনতে। মেকআপ বেকিং হচ্ছে মে...

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব
ত্বকের যত্ন

পায়ের যত্ন | নরম ও কোমল পায়ের জন্য ৫টি ফুট স্ক্রাব

নিত্যদিনের এই ব্যস্ততম জীবনে নিজের প্রতি আলাদাভাবে খেয়াল রাখাটা যেন হয়েই ওঠে না। যদিও বা অল্পস্বল্প যত্নআত্তি করা হয় সেটাও বেশিরভাগ ফেইস কেয়ার। কতজনই...

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম
এক্সেসরিজ

ঘরোয়া পদ্ধতিতে গয়না পরিষ্কারের নিয়ম

ব্যস্ততার কারণেই হোক অথবা আলসেমি করেই হোক, আমরা বাইরে থেকে এসেই অনেক সময় দুল, মালা, আংটি সহ যে কোন গয়নাই খুব তাড়াহুড়া করে কোন রকমে খুলে রেখে দেই।...

রূপচর্চায় ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি করছেন না তো?
ত্বকের যত্ন

রূপচর্চায় ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি করছেন না তো?

আমরা অনেকেই স্কিন কেয়ার করার ক্ষেত্রে হোম রেমেডিস বা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করতে বেশি পছন্দ করি। মনে করে থাকি এই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো...

হাত ও আন্ডারআর্ম সুন্দর রাখতে ৩টি কার্যকরী স্ক্রাব!
ত্বকের যত্ন

হাত ও আন্ডারআর্ম সুন্দর রাখতে ৩টি কার্যকরী স্ক্রাব!

সুন্দর এক জোড়া হাত সবাই চায়। আর আমার কাছে সুন্দরের সংজ্ঞা হলো - পরিচ্ছন্নতা। এই ধুলোবালি ঢাকা পরিবেশে আপনি বাইরে যান কিংবা সারাদিন বাসার ভিতরে বসে থাক...

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !
সুস্থতা

দাঁত থাকুক ঝকঝকে সাদা আর হাসিতে ঝরুক মুক্তা !

একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেককেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক...

…