রুপসজ্জায় টুথব্রাশের ব্যবহার

সাজগোজ উপ সম্পাদক · May 14, 2014 · 1 min read

রুপসজ্জায় টুথব্রাশের ব্যবহার

দাঁত মাজার কাজে টুথব্রাশ তো সবাই ব্যবহার করি। অনেক সময় নতুন ব্রাশ পড়ে থাকে , যা আর ব্যবহার করা হয় না। সেগুলো ফেলে না দিয়ে কীভাবে হাত-নখ ও চুলের সাজ গোজের কাজে লাগান যায়, তাই নিয়ে আজকের লেখা।

১. প্রতিদিন সকালে চুল পরিপাটি করে বেঁধে বের হলেও বাতাসে ছোট চুল গুলো বের হয়ে চুলকে অগোছালো করে ফেলে। টুথব্রাশে হেয়ার স্প্রে করুন, পুরো চুলে আলতো করে চিরুনির মতো বুলিয়ে নিন। সারাদিনের জন্য আপনার চুল একই জায়গায় সেট হয়ে থাকবে।

২. লম্বা সময় আইব্রাও এর শেপ আর পজিশন ঠিক রাখতে চুলের মতই সামান্য হেয়ার স্প্রে নিয়ে ভ্রু জোড়া আঁচড়ে নিন। আইব্রাও জেল যাদের নেই, তাদের জন্য এটি খুব সহায়ক।

৩. হাতের কালো দাগ দূর করতে এক কাপ পানি, আধা কাপ লেবুর রস, আর ১ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণে টুথব্রাশ ডুবিয়ে যে অংশে কালো দাগ আছে সেই স্থানে হালকা ভাবে ঘষে নিন। নিয়মিত করলে হাতের দাগ দূর হবে।

৪. ঠোঁট ফেটে গেলে ঠোঁটের মরা চামড়া হাত দিয়ে না খুঁটে ব্রাশের সাহায্য নিন। প্রথমে ফাটা ঠোঁটে লিপবাম বা পেট্রোলিয়াম জেলি লাগান, এর ওপর সার্কুলার মোশনে ব্রাশ ঘুরিয়ে ঠোঁটের মরা চামড়া তুলে ফেলুন। ঠোঁটকে মসৃণ রাখতে এর জুড়ি নেই।

৫. আপনার নিয়মিত ব্যবহারের হেয়ার ড্রাইয়ারটা ভালোভাবে কাজ করছেনা? খেয়াল করলে দেখবেন এর পেছনের অংশতে অসাবধানতাবশত কিছু চুল লেগে যায়। টুথব্রাশের সাহায্যে চুল গুলো পরিষ্কার করে নিন, দেখবেন ড্রাইয়ার আবার আগের মতো কাজ করছে।

৬. বাড়িতে বসে চুল ফুলিয়ে হেয়ার স্টাইল করতে চাচ্ছেন অথচ হাতের কাছে bumpits নেই? যেই অংশের চুল ফুলিয়ে ভলিউম আনতে চান সেই চুলগুলোর ভেতরের দিকে এনে ব্রাশের সাহায্যে উল্টোদিকে ব্রাশ করে সামনের চুল দিয়ে ঢেকে দিন। টুথব্রাশ ব্যবহারের সুবিধা হল, উল্টোদিকে আঁচড়ানো হলেও চুলের জট ছাড়ানো খুব সহজ হয়।

thb

৭. আপনার ম্যানিকিওর সেটে নেইলব্রাশ নেই? পুরনো টুথব্রাশ ব্যবহার করে নখের কোণে জমে থাকা শক্ত ময়লা পরিষ্কার করতে পারবেন অনায়াসেই।

thb2

৮. ম্যানকিওর করার সময় কিউটিকল পরিষ্কারে টুথব্রাশ দারুন কার্যকর। প্রথমে নখে কিউটিকল অয়েল লাগিয়ে নিন। এরপর সার্কুলার মোশনে টুথব্রাশ দিয়ে কিউটিকল পরিষ্কার করুন। সপ্তাহে মাত্র একবার করলেই আপনি পাবেন দাগ-ছোপ বিহীন উজ্জ্বল নখ।

৯. নেইল আর্ট এর কাজেও টুথব্রাশ ব্যবহার করতে পারেন। উজ্জ্বল রঙের ৩-৪ টি নেইলপলিশ আর সাদা নেইল পলিশের প্রয়োজন হবে এর জন্য। প্রথমে পুরো নখে সাদা নেইল পলিশ লাগিয়ে নিন। একটি কাগজের প্লেটে (one time use disposable) রঙ্গিন নেইল পলিশ গুলো অল্প পরিমাণে আলাদা ভাবে ঢেলে নিন। টুথব্রাশের মাথায় অল্প করে নেইল পলিশ লাগিয়ে অনেকটা পেরেক ঠোকার মতো করে সাদা নেইল পলিশের ওপর হালকা ডট এফেক্ট তৈরি করুন। নেইল পলিশ রিমুভার দিয়ে ব্রাশ পরিষ্কার করে একইভাবে বাকি রঙগুলো দিয়ে ডট দিয়ে দিয়ে নেইল আর্ট করুন। দেখবেন নখের ওই ছোট্ট অংশটুকুই হয়ে উঠেছে এক রঙ্গিন ক্যানভাস। সব শেষে টপ কোট লাগিয়ে নিন, অনেকদিন পর্যন্ত থাকবে।

tn

tbn

১০. চুলের সাধারণ বেনিতে একটু মেসি লুক আনতে চাইলে সেটি করতে পারেন স্রেফ একটি টুথব্রাশ দিয়েই। বেনি করা চুলের মাঝে ব্রাশ দিয়ে আঁচড়াতে থাকুন উপরের দিকে। মেসি বান করার ক্ষেত্রেও সাধারণ খোঁপার ওপর একই পদ্ধতি অবলম্বন করতে হবে।  হেয়ার স্প্রে করে নিলে লুকটা হবে দীর্ঘস্থায়ী।

১১. বাড়িতে বসে চুল হাইলাইট করেন অনেকেই। হেয়ার চকিংও বেশ জনপ্রিয়। কিন্তু লিকুইড হেয়ার কালার বা লিকুইড চকিং দিয়ে চুল রঙ করা বেশ ঝক্কি ঝামেলার ব্যাপার। ব্রাশে কালার/চক লাগিয়ে চুলে লাগিয়ে নিন সহজেই। একইভাবে বাড়িতে বসে চুলে স্টিক হাইলাইট করতে চাইলেও টুথব্রাশ ব্যবহার করতে পারেন।

১২. ঘন করে মাস্কারার প্রলেপ দিতে যেয়ে প্রায়ই অনেকগুলো আইল্যাশ একসাথে লেগে যায়। একটা  টুথব্রাশ নিন, (নতুন হলে ভালো হয় কারণ পুরনো টুথব্রাশে ইনফেকশন হবার সম্ভাবনা থাকে) আইল্যাশ এর গোড়া থেকে আগা পর্যন্ত খুব সাবধানে কয়েকবার আঁচড়ে নিন। ব্রাশের ব্রিসল গুলো অতিরিক্ত মাস্কারা সরিয়ে দেবে আর আপনি পাবেন গর্জিয়াস আইল্যাশ।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃ কসমোপলিটান.কম, গ্রিনকিক.সিএ

সম্পর্কিত লেখা

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!
বিউটি টিপস

নেইল পলিশ লং লাস্টিং রাখতে দারুণ কার্যকরী ১০টি হ্যাকস!

পছন্দের কালারের নেইল পলিশ দিয়ে নখ রাঙাচ্ছেন, কিন্তু লং লাস্টিং হচ্ছে না? হাতে লাগানোর পর অল্প সময়ের মধ্যেই উঠে আসছে? কেউ হয়তো এক কালার নেইল পলিশ লাগাত...

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!
নখের যত্ন ও সাজগোজ

নেইল কেয়ার হ্যাকস | ঘরে বসে নিজেই করে নিন মেনিকিওর!

আমরা প্রতিদিন সকালে উঠে সাধারণত কী করি, নিজেকে একবার প্রশ্ন করুন তো? হয় মোবাইলটা হাতে নিয়ে আপডেট দেখি, না হয় আয়নাতে নিজের মুখমন্ডল দেখি! তারপর শুরু...

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!
নেইলস

২টি ইজি নেইল আর্ট | সহজ পদ্ধতিতে রাঙিয়ে নিন আপনার নখ!

নখের সাজ অথবা নেইল আর্ট আমাদের সবারই খুব পছন্দের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম বা টুলসের অভাবে নিজের হাত দু'টোকে সুন্দর করে সাজাতে পারছেন না তাই তো? আবার...

নখ রাঙানো নিয়ে যত কথা
নেইলস

নখ রাঙানো নিয়ে যত কথা

নখ রাঙাতে রঙ এখন সীমানা অতিক্রম করেছে। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, রেডিয়াম, কালো-সাদা প্রায় সব রঙ শোভা পায়। রাঙানোর পাশাপাশি নখ...

আরও পড়ুন

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়
নেইলস

সঠিক পদ্ধতিতে নেইল পলিশ দেয়ার উপায়

নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ...

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?
স্টাইল

নেইল কালার সিলেকশন | ফ্যাশন ট্রেন্ডে কোন শেইডস এখন বেশি পপুলার?

কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও ব...

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।
নেইলস

নেইলআর্ট | নখের সাজের নতুন দিক।

চলতি ফ্যাশনের সাথে তাল মিলাতে সবাই উদগ্রীব। নখ রাঙ্গানো নতুন কিছু না হলেও নেইল পলিশ হালের ফ্যাশনের একটি অন্যতম অনুষঙ্গ। নেইল আর্ট এর সংযোজন শুধু মাত্...

ঘরেই করুন স্পা পেডিকিওর
ত্বকের যত্ন

ঘরেই করুন স্পা পেডিকিওর

আমি সবসময়ই বিউটি পার্লারে পেডিকিওর না করে ঘরে বসেই পেডিকিওর করি। এতে সময় যেমন বাঁচে, তেমনি বাড়তি খরচও বাঁচে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে স্পা পেড...

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস
নেইলস

পেডিকিউর সতর্কতা | পায়ের যত্নে জেনে নিন ১৩টি টিপস

পেডিকিউর আমরা সবাই কম বেশি করি। এখন সৌন্দর্য চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিকিউর। কেউ নিয়মিত করায় আবার কেউ কোন উৎসবের আগে করিয়ে নেয়। কিন্ত...

মেক-আপ ব্রাশ
মেকআপ

মেক-আপ ব্রাশ

আমারা সাধারণত মেক-আপ করলে ফেস পাওডার স্পঞ্জ অথবা পাফ দিয়ে দেই। মুখের মেক-আপের ভালো ফিনিশিং আনার জন্য, মেক-আপে ন্যাচারাল এবং ভালো কভারেজ এর জন্য মেক-আপ...

…